
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। বাজত বনমে মধুর মুরলী বোলাতা রাধা নাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। আজ থির যমুনা আধীর ভায়ি আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি, বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম।। ব্রিজকে কোঁয়ারি বনকে যোগিনী রোতি থী বিরহ মে, আজ লেকে গাগরি ওড়ে নীল শাড়ি চলে ফের নীর ভরণে। আজ হরিকে সাথ হরিভি আয়ে রাঙা আবিরমে গোকুল ছায়ে, বনশী বাজাওয়ে রসিয়া গারে বিভোর ব্রিজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া আছে ঐ চিতার আগুণ ঢেকে স্নেহ–আঁচলে। সন্তানে দিতে কোল ছাড়ি’ সুখ কৈলাস বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস, কি ভয় শ্মশানে শান্তিতে যেখানে ঘুমাবি জননীর চরণ–তলে।। জ্বলিয়া মরিলি কে সংসার জ্বালায় তাহারে ডাকিছে মা ‘কোলে আয়, কোলে আয়’ জীবনে শ্রান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে কোলে তুলে নেয় মা মরণেরি ছলে।।
রাগঃ কৌশী
তালঃ ত্রিতাল

শিব-অনুরাগিণী গৌরী জাগে। আঁখি অনুরঞ্জিত প্রেমানুরাগে।। স্বপনে কি শিব এসে বর দিল বর-বেশে, বালিকা বলিতে নারে, শরম লাগে।। ‘কি হয়েছে উমা তোর’ — গিরিরানী সাধে, কে মাখালো কুম্কুম্ ভোরের চাঁদে? লুকায় মায়ের বুকে বলিতে বাধে মুখে, পাগল শিব ঐ রূপ-ভিক্ষা মাগে।।
রাগঃ গৌরী (ভৈরব ঠাট)
তালঃ ত্রিতাল

ওঁ শঙ্কর হর হর শিব সুন্দর। কোটি ভাস্কর জ্যোতি শূলপাণি নটবর।। রজত গিরিনিভ কান্তি মনোহর। জটা ভূষণ ত্রিনয়ন শশীশেখর।। বাঘাম্বর যোগীন্দ্র ডমরুধর। প্রসীদ আশুতোষ রুদ্র মহেশ্বর।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগঃ
তালঃ
পায়েলা বোলে রিনিঝিনি। নাচে রূপ-মঞ্জরি শ্রীরাধার সঙ্গিনী।। ভাব-বিলাসে চাঁদের পাশে, ছড়ায়ে তারার ফুল নাচে যেন নিশীথিনী।। নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল, মৃদু মৃদু হাসে আনন্দ রাসে শ্যামল চঞ্চল। কভু মৃদুমন্দ কভু ঝরে দ্রুত তালে সুমধুর ছন্দ, বিরহের বেদনা মিলন-আনন্দ — ফোটায় তনুর ভঙ্গিমাতে ছন্দ-বিলাসিনী।।
রাগঃ রূপমঞ্জরি (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল

(মা) আয় মা উমা! রাখ্ব এবার ছেলের সাজে সাজিয়ে তোরে। (ওমা) মা’র কাছে তুই রইবি নিতুই, যাবি না আর শ্বশুর ঘরে।। মা হওয়ার মা কী যে জ্বালা বুঝবি না তুই গিরি-বালা তোরে না দেখলে শূন্য এ বুক কী যে হাহাকার করে।। তোরে টানে মা শঙ্কর-শিব আসবে নেমে জীব-জগতে, আনন্দেরই হাট বসাব নিরানন্দ ভূ-ভারতে। না দেখে যে মা, তোর লীলা হ’য়ে আছি পাষাণ-শীলা আয় কৈলাসে তুই ফির্বি নেচে বৃন্দাবনের নূপুর প’রে।।
রাগঃ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan