
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।। আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।। কলেমা আমার তাবিজ, তৌহীদ্ আমার মুর্শিদ্, ঈমান্ আমার বর্ম, হেলাল আমার খুর্শিদ্। ‘আল্লাহ্ আকবর’ ধ্বনি আমার জেহাদ-বাণী, আখের মোকাম ফেরদৌস্ খোদার আরশ যথায় রয়।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া। কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া।। ভিক্ষা পেয়েও দাঁড়াইয়া থাকে দ্বারে ক্ষমা করো তুমি তারে, ভিখারির মন নাহি ভরে যদি হাতের ভিক্ষা নিয়া।। ধনীর প্রাসাদে গেল না ভিখারি তোমার কুটিরে এসে, ভিক্ষা-পাত্র তুলিয়া ধরিল কেন আঁখি-জলে ভেসে’। জানে না কে তারে পথ দেখাইল, কোন্ সুন্দর যেন বলে দিল; আপনারে দিতে সব কিছু নিয়া জাগিছে রে তোর (চিরজনমের) প্রিয়া।।
রাগঃ
তালঃ
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।। কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে (মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।। পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ। সিন্ধুতে মা’র বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।।
রাগঃ জৌনপুরী
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

এসো মা পরমা শক্তিমতী। দাও শ্রী দাও কান্তি-আনন্দ-শান্তি অন্তরে বাহিরে দিব্য জ্যোতি।। দাও অপরাজেয় পৌরুষ শক্তি দাও দুর্জয় শৌর্য পরা-ভক্তি, দাও সূর্য সম তেজ প্রদীপ্ত প্রাণ ঝঞ্ঝার সম বাধাহীন গতি।। এসো মা পরম অমৃতময়ী, নির্জিত জাতি হোক মৃত্যুজয়ী। পরম জ্ঞান দাও পরম অভয় রূপ-সুন্দর তনু প্রাণ প্রেমময়, আকাশের মত দাও মুক্ত জীবন সকল কর্মে হও তুমি সারথি।।
রাগঃ
তালঃ
আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি। সেই মঞ্জু-বনে ফির্ছে রে তাই ভক্তি-ভ্রমর গুঞ্জরি।। সেথা আনন্দে দেয় করতালি প্রেমের কিশোর বনমালী, সেই লতামূলে শিবের জটার গঙ্গা ঝরে ঝর্ঝরি।। কোটি তরু শাখা মেলি’ এই সে-লতার স্পর্শ চায়, শিরে ধ’রে ধন্য হ’তে এই শ্যামারই শ্যাম শোভায়। এই লতারই ফুল-সুবাসে কোটি চন্দ্র সূর্য আসে১ নীল আকাশে, এই লতার ছায়ায় প্রাণ জুড়াতে ত্রিলোক আছে প্রাণ ধরি’।।
১. হাসে
রাগঃ দেশ মিশ্র
তালঃ দাদ্রা

ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে॥ অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি আয় মা দলিত রাঙা হৃদয় বিছানো পথে॥ বিজয়া তোর হ’ল কবে শতাব্দী চলিয়া যায় ভারত-বিজয়-লক্ষ্মী ভারতে ফিরিয়া আয় বিসর্জনের কান্না মা এবার তুই এসে থামা সফল কর এ তপস্যা মা স্থান দে স্বাধীন জগতে॥
রাগঃ সুঘরাই কানাড়া
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan