
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পোহাল পোহাল নিশি খোল গো আঁখি। কুঞ্জ-দুয়ারে তব গাহিছে১ পাখি, ওই গাহিছে পাখি॥ ওই বংশী বাজে দূরে শোন ঘুম ভাঙানো সুরে, খোল দ্বার লহ বঁধূরে ডাকি॥২
১. ডাকিছে, ২. খুলি’ দ্বার বঁধূরে লহ গো ডাকি’॥
নাটকঃ ‘আলেয়া’ (ভোরের হাওয়ার গান)
রাগঃ
তালঃ
মম বেদনার শেষ হ’ল কি এতদিনে। বুঝি তাই এলে প্রিয় পথ চিনে।। বরষার নবধারা ছন্দে এলে বন-মুকুলের গন্ধে, তব চরণ ছোঁয়ায় আজি বাজিল কি সুর মোর মনো-বীণে।। কত যুগ ধরি’ চেয়ে আছি পথ আজি কি হ’ল সফল, তাই সহসা কানন মোর মৌন বিহগ-তানে মুখর চপল। তৃষিত চাতক-হিয়া সম কাঁদে হায়! ‘এসো প্রিয়তম’, হের শূন্য এ অন্তর-মন্দির মোর তোমা-বিনে।।
রাগঃ
তালঃ কাহার্বা
এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
শ্যামা তোর নাম যার জপমালা তার কি মা ভয় ভাবনা আছে। দুঃখ-অভাব-রোগ-শোক-জরা লুটায় মা তার পায়ের কাছে॥ যার চিত্ত নিবেদিত তোর চরণে ওমা কি ভয় তাহার জীবনে মরণে। যেমন খেলে শিশু মায়ের সম তোর অভয় কোলে সে তেমনি নাচে॥ রক্ষামন্ত্র যার শ্যামা তোর নাম, সকল বিপদ তারে করে প্রণাম। সদা প্রসন্ন মন তার ধ্যানে মা তোর, ভূমানন্দে মা গো রহে সে বিভোর। তার নিকটে আসিতে নারে কালো কঠোর তব নাম প্রসাদ সে লভিয়াছে॥
রাগঃ মিশ্র বাগেশ্রী
তালঃ ত্রিতাল

মীরা : আমার হৃদয়-বৃন্দাবনে নাচেরে গিরিধারী বনমালিয়া। সব সংশয়-ভঞ্জন নিতি মম চিত-রঞ্জন নবীন বারিদ গঞ্জন-কালিয়া।। শ্রীকৃষ্ণ : তুমি এমন ক’রে আমায় ধ’রে রাখলে চিরদিন আমি এমনি ক’রে যুগে যুগে শুধছি প্রেমের ঋণ, তাই নেমে ধরায় নয়ন ধারায় ভাসায়েছি নদীয়া।। মীরা : চির উজ্জ্বল হিয়া তলে হে নাথ আসিবে ব’লে রেখেছি প্রেমের শিখা জ্বালিয়া।। শ্রীকৃষ্ণ : আমারে কাঁদালে আপনি কাঁদিয়া মীরা : এসো নাথ এসো নাথ ধোয়াব রাতুল চরণ যুগল নয়ন সলিল ঢালিয়া।।
নাটিকা : ‘মীরাবাঈ’
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

খাতুনে জান্নাত ফাতেমা জননী — বিশ্ব-দুলালী নবী নন্দিনী, মদিনাবাসিনী পাপতাপ নাশিনী উম্মত-তারিণী আনন্দিনী।। সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া; মুক্তি লভিল মাগো তব শুভ পরশে বিশ্বের যত নারী বন্দিনী।। হাসান হোসেনে তব উম্মত তরে, মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান, বদলাতে তার রোজ হাশরের দিনে চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ। এলে পাষাণের বুকে চিরে নির্ঝর সম, করুণার ক্ষীরধারা আবে-জমজম; ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো সাধ্বী মুসলিম গরবিনী।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan