
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে। (তাই) পূজিতে তোর রাঙা চরণ এলাম মনের পশু নিয়ে॥ তুই যে বলিদান চেয়েছিস কাম-ছাগ, ক্রোধ-রূপী মহিষ, মা তোর পায়ে দিলাম লোভের জবা মোহ-রিপুর ধূপ জ্বালিয়ে॥ মাগো দিলাম হৃদয়-কমন্ডলুর মদ-সলিল তোর চরণে, মাৎসর্য্যের পূর্ণাহুতি দিলাম পায়ে পূর্ণ মনে। ষড় রিপুর উপচারে যে পূজা চাস্ মা বারে বারে সেই পূজারই মন্ত্র মাগো ভক্তরে তোর দে শিখিয়ে॥
রাগঃ
তালঃ যৎ

মা কবে তোরে পারব দিতে আমার সকল ভার। ভাবতে কখন পারব মাগো নাই কিছু আমার॥ কারেও আনিনি মা সঙ্গে ক’রে রাখতে নারি কারেও ধ’রে তুই দিস্, তুই নিস্ মা হ’রে (আমার) কোথায় অধিকার॥ হাসি খেলি, চলি, ফিরি ইঙ্গিতে মা তোরই, মা তোরই মাঝে লভি, তোরই মাঝে মরি। পুত্র-মিত্র-কন্যা-জায়া, মহামায়া তোরই মায়া, মা তোর লীলার পুতুল আমি ভাবতে দে এবার॥
রাগঃ
তালঃ দাদ্রা

তোমার সৃষ্টি মাঝে হরি হেরিতে যে নিতি পাই তোমায়। তোমার রূপের আবছায়া ভাসে গগনে, সাগরে, তরুলতায়॥ চন্দ্রে তোমার মধুর হাসি, সূর্যে তোমার জ্যোতি প্রকাশ; করুণা সিন্ধু তব আভাস বারি-বিন্দুতে হিমকণায়॥ ফোটা ফুলে হরি, তোমার তনুর গোপী-চন্দন গন্ধ পাই, হাওয়ায় তোমার স্নেহের পরশ অন্নে তোমার প্রসাদ খাই। রাসবিহারী তোমার রূপ গোলে, দুঃখ শোকের হিন্দোলে, তুমি, ঠাঁই দাও যবে ধর কোলে মোর বন্ধু স্বজন কেঁদে ভাসায়॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাটে।। পত্তনীদার যে এ জমির খাজনা দিয়ে সেই নবীজীর বেহেশতেরই তালুক কিনে বসব সোনার খাটে।। মসজিদে মোর মরাই বাঁধা হবে নাকো চুরি, মনকির নকির দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি' রে; রাখবো হেফাজতের তরে ঈমানকে মোর সাথী করে, রদ হবে না কিস্তি (মোর), জমি উঠবে না আর লাটে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

হাসি মুখে বাসিফুল ফেলে দাও ভোরে। মোর মন নিয়ে ফেলে দিলে তেমনি ক’রে।। কেন ডেকেছিলে তব উৎসব সভাতে অবহেলা ভরে যদি ফেলে দিবে প্রভাতে, অকারণ অকরুণ বাণ হানিতে কেন — বনের পাখিরে এনেছিলে পিঞ্জরে।। গান গেয়ে চলেছিনু আপনার পথে, কেন তব হৃদয়ে ঠাঁই দিলে আমারে এনে পথ হতে। পুতুল খেলার মত মোরে ল’য়ে খেলিলে বক্ষে রাখিয়া শেষে পায়ে দ’লে ফেলিলে, দেবতার পূজা শেষে বিগ্রহ ল’য়ে — ডুবাইলে নদী-জলে নিষ্ঠুর ক’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা

বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি। তোমার ঘরে আজ উৎসবের রাতি।। তোমার আছে হাসি, আমার আঁখি-জল তোমার আছে চাঁদ, আমার মেঘ-দল, তোমার আছে ঘর, ঝড় আমার সাথী।। শূন্য করি’ মোর মনের বন-ভূমি, সেজেছ সেই ফুলে রানীর সাজে তুমি। নব বাসর-ঘরে যাও সে-সাজ প’রে, ঘুমাতে দাও মোরে কাঁটার সেজ পাতি’।।
রাগঃ দেশ
তালঃ আদ্ধা কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan