
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি।। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায় বেলায় সন্ধ্যা-তারা পূবের অরুণ রবি, — তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি।। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায়। তুমিই আমার মাঝে আসি’ অসিতে মোর বাজাও বাঁশি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী, জয়মাল্য, রানি! তোমার সবি।।
রাগঃ সাহানা
তালঃ আদ্ধা-কাওয়ালি
আজ বন-উপবন মে চঞ্চল মেরে মনমে। মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। সুনো মোহন নূপুর গুঞ্জত হ্যয় — বাজে মুরলী বোলে রাধা নাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি, ঢুঁড়ত হায় শ্যাম-বিহারী, বনমালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল — কোয়েল সখি গাওয়ে সাথ গুণধাম কুঞ্জ কুঞ্জ শ্যাম।। ফুলকলি ভোলে ঘুঁঘট খোলে পিয়াকে মিলনকি প্রেমকি বোলি বোলে, পবন পিয়া লেকে সুন্দর সৌরভ — হাঁসত যমুনা সখি দিবস-যাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে॥ খরধার তরবার কটিতে দোলে রণন ঝনন রণ-ডঙ্কা বোলে ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে দেয় আশিস সূর্য সহস্র করে॥ চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে চলে বন্ধুবিহীন একা, মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা। কাঁপে মন্দিরে ভৈরবী - এ কি বলিদান! জাগে নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান! দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান! বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥
রাগঃ
তালঃ ফের্তা

জয় কৃষ্ণ-ভিখারিনী তুলসী হরি-শিব-বিহারিণী তুলসী। জয় কল্পতরু সমা বিষ্ণুর মনোরমা কলির কলুষ-বারিণী তুলসী।। অভিষ্ট-দায়িণী তুমি বসুধায় শ্রেষ্ঠ পুষ্প তুমি দেব-পূজায়, তপে ও জপে তুমি মন্ত্র-শক্তি রূপা ভক্তি-প্রেম সঞ্চারিণী তুলসী।। তীর্থসমূহ মাগো তোমার কাছে আত্মশুদ্ধি তরে শরণ যাচে, সকল কর্ম হয় নিষ্ফল ত্রিলোকে তোমার প্রসাদ বিনা তারিণী তুলসী।। শুদ্ধ সত্ত্বা রূপা তপস্যা মগ্না বিরাজ দীনা বেশে মন্দির-লগ্না, হে হরি-বল্লভে, তব দীন পল্লবে অনন্ত নারায়ণ-ধারিণী তুলসী।।
‘শ্রীতুলসী-বন্দনা’
রাগঃ
তালঃ
অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া। বহ্নি-রাগে দিগন্ত গেল রে রাঙিয়া॥ রুদ্র রোষে কি শঙ্কর উর্ধ্বের পানে লক্ষ-ফণা ভুজঙ্গ-বিদ্যুৎ হানে দীপ্ত তেজে অনন্ত-নাগের ঘুম ভাঙিয়া॥ লঙ্কা-দাহন হোমাগ্নি সাগ্নিক মন্ত্র যজ্ঞ-ধূম বেদ-ওঙ্কার ছাইল অনন্ত। খড়গ-পাণি শ্রীচন্ডী অরাজক মহীতে দৈত্য নিশুম্ভ-শুম্ভে এলো বুঝি দহিতে, বিশ্ব কাঁদে প্রেম-ভিক্ষু আনন্দ মাগিয়া॥
রাগঃ লঙ্কাদহন সারং
তালঃ ত্রিতাল

ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে॥ অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি আয় মা দলিত রাঙা হৃদয় বিছানো পথে॥ বিজয়া তোর হ’ল কবে শতাব্দী চলিয়া যায় ভারত-বিজয়-লক্ষ্মী ভারতে ফিরিয়া আয় বিসর্জনের কান্না মা এবার তুই এসে থামা সফল কর এ তপস্যা মা স্থান দে স্বাধীন জগতে॥
রাগঃ সুঘরাই কানাড়া
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan