
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমার বুকের ভেতর জ্বলছে আগুন, দমকল ডাক ওলো সই। শিগ্গির ফোন কর বঁধুরে, নইলে পুড়ে ভস্ম হই॥ অনুরাগ দিশ্লাই নিয়ে চোখের লম্প জ্বালতে গিয়ে, আমার প্রাণের খোড়ো ঘরে লাগল আগুন ওই লো ওই॥ প্রেমের কেরোসিন যে এত অল্পে জ্বলে জানিনে তো, কি দাবানল জ্বলছে বুকে জানবে না কেউ আমা বই॥ প্রণয় প্রীতির তোষক গদি রক্ষে করতে চায় সে যদি মনে ক’রে আনতে বলিস (তারে) আদর সোহাগ বালতি মই॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।। বাণ–বেঁধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে, লভিবে মরণ চরণে তোমার সুন্দর অনুপম।। তারাসুখের পাখায় উড়িতেছিল গো নভে — তবনয়ন–শায়কে বিঁধিলে তাহাদের কবে। মৃত্যু আহত কন্ঠে তাহার একি এ গানের জাগিল জোয়ার — মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদ মম।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
১.

২.

কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো। নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো।। নাই দাঁড়ালে কাছে আসি' দূরে থেকেই বাজিয়ো বাঁশি। চরণ তোমার নাই বা পেলাম চরণের নূপুর ভালো।। ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধূ। পরশ তোমার চাই না প্রিয় তোমার হাতের আঘাত দিও মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো।।
রাগঃ
তালঃ কাহার্বা

কুলের আচার নাচার হয়ে আছিস কেন শিকায় ঝুলে কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে।। কাঁচা তেঁতুল পেয়ারা আম ডাঁশা জামরুল আর গোলাপ জাম — যেমনি তোরে দেখিলাম অমনি সব গেলাম ভুলে।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ কাহার্বা

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।। বিফল দিনের কমলগুলি পড়লো ঝ'রে পাপড়ি খুলি' নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।। সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে; তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে। অন্য মনে কখন বেভুল ভাসিয়ে দিলাম দলি সে ফুল বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ'তে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

তুই জগত-জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া, কোন দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা।। পুত্র অপরাধী ব'লে মা কি তারে নেয় না কোলে, মা শাসন করে মারে-ধরে তবু কাছ ছাড়া করে না তারা। কোন দোষে মা তুই থঅকিতে আমি চির মাতৃহারা।। ছেলের চোখে ঠুলি দিয়ে কি মা নিজেরে লুকিয়ে রাখে ছেলের দুঃখে মা উদাসীন দেখিনি তো এমন মাকে। মাতৃস্নেহ পেলে শ্যামা এমন মন্দমতি হতেম না মা তুই যাহারে হানিস হেলা তার কে মোছাবে নয়ন-ধারা কোন দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা।।
রাগঃ মালকোষ
তালঃ তেওড়া / কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan