
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নতুন চাঁদের তক্বীর শোন্ কয় ডেকে ঐ মুয়াজ্জিন — আসমানে ফের ঈদুজ্জোহার চাঁদ উঠেছে মুসলেমিন।। এলো স্মরণ করিয়ে দিতে ঈদুজ্জোহার এই সে চাঁদ, তোরা ভোগের পাত্র ফেল্ রে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ। কোরবানি দে তোরা, কোরবানি দে।। প্রাণের যা তোর প্রিয়তম আজকে সে সব আন্, খোদারই রাহে আজ তাহাদের কর রে কোরবান্। কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে, তোর কাম-ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। কোরবানি দে তোরা, কোরবানি দে।। বিলিয়ে দেওয়ার খুশির শিরনি তশ্তরিতে আন, পর্ রে তোরা সবাই ত্যাগের রঙিন পিরহান্। মোদের যা কিছু প্রিয় বিলাব সবে নবীর উম্মত তবে সকলে কবে। কোরবানি দে তোরা, কোরবানি দে।।
রাগঃ
তালঃ কাহার্বা

খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে। প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে।। আজ গোকুলের রঙ মহলায় রামধনু ঐ রঙ পিয়ে যায় সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুমকুম বিনে।। রঙ কিনিতে এসে সেথায় রব শশী আকাশ ভেঙে' এই ফাগুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'। আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি যদি রাধা হতে শ্যাম, আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম।। কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা, মনে হ’ত মালতীর মালা চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম।। কত অকরুণ তব বাঁশরির সুর তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর। তুমি যে-কাঁদনে কাঁদায়েছ মোরে আমি কাঁদাতাম তেমনি ক’রে বুঝিতে, কেমন লাগে এই গুরু-গঞ্জনা এ প্রাণ-পোড়ানি অবিরাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

গরজে গম্ভীর গগনে কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ।। সে-নাচে-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি’ শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ-শম্ভু। ললাট-শশী টলি’ জটায় পড়ে ঢলি’, সে-শশী-চমকে গো বিজুলি ওঠে ঝলি’। ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা, মূরছে ভয়-ভীতা নিশি নিরঞ্জনা। আঁধারে পথহারা চাতকী কেঁদে সারা, যাচিছে বারিধারা ধরা নিরম্বু।।
রাগঃ মালকোষ
তালঃ তেওড়া
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

স্বাগতা কনক-চম্পক বর্ণা। ছন্দিতা চপল নৃত্যের ঝর্না।। মঞ্জুলা বিধুর যৌবন-কুঞ্জে যেন ও-চরণ-নূপুর গুঞ্জে, মন্দিরা মুরলী-শোভিত হাতে এসো গো বিরহ-নীরস-রাতে, হে প্রিয়া করিব প্রাণ অপর্ণা।।
রাগঃ
তালঃ স্বাগতা (১৬ মাত্রা)
পরো সখি মধুর বধূ-বেশ বাঁধো আকুল চাঁচর কেশ।। বাঁকা ভুরুর মাঝে পর খয়েরি টিপ বকুল-বেলার হার, ছাড় মলিন বাস শাড়ি চাঁপা রং পর পর আবার। অধর রাঙাও সলাজ হাসিতে মোছ নয়ন-ধার — বিদেশী বন্ধু তোমারে স্মরিয়া ফিরে এলো নিজ দেশ।। মিলন-দিনে আর সাজে না মুখ-ভার ভোলো ভোলো অভিমান, মধুরে ডাক কাছে তায়, জুড়াও তাপিত প্রাণ। অরুণ-রাঙা হোক অনুরাগের রঙে করুণ সজল নয়ান — মরম বীণায় উঠুক বাজিয়া মিলন-মধুর রেশ।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan