
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

নয়নে ঘনাও মেঘ, মালবিকা! গগনে জাগাও তব নীরদ-লিখা।। বিদ্যুৎ হানে যদি গরজায় বাজ সুন্দর মৃত্যুরে নাহি ভয় আজ, আমার এ বনে এসো মনোবালিকা।। ঝরুক এ শিরে মোর ঘন বরষা ফুটিবে কাননে ফুল আছে ভরসা, এসো জল-ছল-ছল পথে অভিসারিকা।।
রাগঃ মালবশ্রী
তালঃ কাওয়ালি
তোমার কালো রূপে যাক না ডুবে সকল কালো মম, হে কৃষ্ণ প্রিয়তম! নীল সাগর-জলে হারিয়ে যাওয়া নদীর জলের সম। কৃষ্ণ নয়ন-তারায় যেমন আলোকিত হেরি ভুবন, তেমনি কালো রূপের জ্যোতি দেখাও নিরুপম।। যাক মিশে আমার পাপ-গোধূলি তোমার নীলাকাশে, মোর কামনা যাক ধুয়ে তোমার রূপের শ্রাবন মাসে। তোমায় আমায় মিলন থাকুক (যেমন) নীল সলিলে সুনীল শালুক তুমি জড়িয়ে থাকো (গো) আমার হিয়ায় গানের সুরের সম।।
রাগঃ
তালঃ দাদ্রা

বন-হরিণীরে তব বাঁকা আঁখির। ওগো শিকারী, মেরো না তীর।। ভীরু-হিরণী বনের ছায়ায়, (চপলা) খেলে বেড়ায় সে অধীর। তার সুখ-হাসি-সাধ ল’য়ে হে নিষাদ দিও না নয়নে নীর।। আজো বোঝে না সে বাঁকা-চোখের ভাষা, পিয়ার লাগি’ জাগেনি পিয়াসা। সরল চোখে তার প্রেমের লালী (নয়নে) ফোটেনি আবেশ মদির। তার আয়নার প্রায় স্বচ্ছ হিয়ায় আঁকিও না হায়, দাগ গভীর।।
রাগঃ পিলু
তালঃ খেম্টা
হে প্রিয় আমারে দিব না ভুলিতে মোর স্মৃতি তাই রেখে' যাই শত গীতে।। বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে আমারি করুণ গাথা গাহিবে কে কোথা সজল মেঘ-ঘেরা নিশীথে।। গোধূলি-ধূসর ম্লান আকাশে হেরিবে আমার মূরতি ভাসে তব পদদলিত ফুলের বাসে পড়িবে মনে আমারে চকিতে।।
রাগঃ পটদীপ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ খায়রুল আনাম শাকিল
শিল্পীঃ সুকুমার মিত্র
শিল্পীঃ শবনম আবেদি

তোর রূপে সই গাহন ক’রে জুড়িয়ে গেল গা তোর গাঁয়েরি নদীর ঘাটে বাঁধলাম এ মোর না।। তোর চরণের আলতা লেগে পরান আমার উঠল রেঙে (রে) ও তোর বাউরি কেশের বিনুনীতে জড়িয়ে গেল পা। তোর বাঁকা ভুরু বাঁকা আঁখি বাঁকা চলন, সই, দেখে পটে আঁকা ছবির মতন দাঁড়িয়ে পথে রই। উড়ে এলি’ দেশান্তরী তুই কি ডানা-কাটা পরী (রে) তুই শুকতারারি সতিনী সই সন্ধ্যাতারার জা’।।
রাগঃ
তালঃ কাহার্বা

বেদনা-বিহ্বল পাগল পূবালী পবনে হায় নিদ-হারা তার আঁখি-তারা জাগে আনমনা একা বাতায়নে।। ঝরিছে অঝোর নভে বাদল, হিয়া দুরু দুরু মন উতল, কাজলের বাঁধ নাহি মানে হায় — অশ্রুর নদী দু' নয়নে।। মন চলে গেছে দূর সুদূর — একা প্রিয় যথা ব্যথা-বিধুর, এ বাদল-রাতি কাটে বিনা সাথী, তারি কথা শুধু পড়ে মনে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan