
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এসো মুরলীধারী বৃন্দাবন-চারী গোপাল গিরিধারী শ্যাম। তেমনি যমুনা বিগলিত-করুণা কুলু কুলু কুলু স্বরে ডাকে অবিরাম।। কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ চাহিয়া পথ পানে ধরণী সতৃষ্ণ, ডাকে মা যশোদায় নীলমণি আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।। ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা গোপ-কোঙারি, এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর ব্রজ-বিহারী। পরি’ সেই পীতধড়া, সেই বাঁকা শিখী চূড়া বাজায়ে বেণূ আরবার এসো গোঠে, খেল সেই ছায়া-বটে চরাও ধেনু কদম তমাল-ছায়ে এসো নূপুর পায়ে ললিত বঙ্কিম ঠাম।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী। নেচে নেচে আয় বুকে আয়, দিয়ে তাথৈ তাথৈ করতালি।। দশদিক আলো ক’রে ঝঞ্ঝার নূপুর প’রে, দুরন্ত রূপ ধ’রে আয় মায়ার সংসারে আগুন জ্বালি’।। আমার স্নেহের রাঙাজবা পায়ে দ’লে কালো রূপ-তরঙ্গ তুলে১ গগন-তলে সিন্ধুজলে আমার কোলে আয় মা আয়। তোর চপলতায় মা কবে শান্ত ভবন প্রাণ-চঞ্চল হবে, এলোকেশে এনে ঝড় মায়ার এ খেলাঘর ভেঙে দে মা আনন্দ-দুলালি।।
১. কালোরূপ — তরঙ্গ তুলে সাগর জলে
রাগঃ বাঙ্গাল
তালঃ ত্রিতাল
১.

২.

বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীম বজ্র-বিষাণে দুর্জয় মহা-আহ্বান তব। বাজাও! অগ্নি তূর্য কাঁপাক সূর্য বাজুক রুদ্রতালে ভৈরব।। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! নট-মল্লার দীপক-রাগে জ্বলুক তড়িৎ-বহ্নি আগে, ভেরির রন্ধ্রে মেঘ-মন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব।। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! দাসত্বের এ ঘৃণ্য তৃপ্তি ভিক্ষুকের এ লজ্জা-বৃত্তি, বিনাশ জাতির দারুণ এ লাজ, দাও তেজ দাও মুক্তি-গরব।। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! খুন দাও নিশ্চল এ হস্তে শক্তি-বজ্র দাও নিরস্ত্রে, শীর্ষ তুলিয়া বিশ্বে মোদেরও দাঁড়াবার পুন দাও গৌরব।। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! ঘুচাতে ভীরুর নীচতা দৈন্য প্রের হে তোমার ন্যায়ের সৈন্য, শৃঙ্খলিতের টুটাতে বাঁধন আন আঘাত প্রচন্ড আহব।। দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! নিবীর্য্য এ তেজঃসূর্য্যে, দীপ্ত কর হে বহ্নি-বীর্য্যে, শৌর্য, ধৈর্য্য মহাপ্রাণ দাও, দাও স্বাধীনতা সত্য বিভব।।
রাগঃ বসন্ত সোহিনী
তালঃ দাদ্রা
কারা-পাষাণ ভেদি’ জাগো নারায়ণ! কাঁদিছে বেদীতলে আর্ত জনগণ, বন্ধ-ছেদন জাগো নারায়ণ।। হত্যা-যূপে আজি শিশুর বলিদান অমৃত-পুত্রেরা মৃত্যু-ম্রিয়মাণ! শোণিত-লেখা জাগে — নাহি কি ভগবান? মৃত্যুক্ষুধা জাগে শিয়রে লেলিহান! শঙ্কা-নাশন জাগো নারায়ণ।।
রাগঃ দরবারী কানাড়া
তালঃ তেওড়া

বুনো ফুলের করুণ সুবাস ঝুরে। নাম-না-জানা গানের পাখি, তোমার গানের সুরে।। জানাতে হায় এলে কোথা বনের ছায়ার মনের ব্যথা, তরুর ছায়া ফেলে এলে মরুর বুকে উড়ে।। এলে চাঁদের তৃষ্ণা নিয়ে কৃষ্ণা তিথির রাতে, পাতার বাসা ফেলে এলে সজল নয়ন-পাতে। ওরে পাখি, তোর সাথে হায় উড়তে নারি দূর অলকায়, বন্ধনে যে বাঁধা আমি মলিন মাটির পুরে।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল

দ্বৈত : শ্রী রঘুপতি রাম লহ প্রণাম শ্রী রঘুপতি রাম নব দূর্বাদল শ্যাম অভিরাম। স্ত্রী : সুরাসুর কিন্নর যোগী ঋষি নর পুরুষ : চরাচর যে নাম জপে অবিরাম॥ স্ত্রী : সরযূ নদীর জল ছল ছল কান্তি পুরুষ : ঢল ঢল অঙ্গ ললাটে প্রশান্তি স্ত্রী : নাম স্মরণে টোটে শোক তাপ ভ্রান্তি দ্বৈত : পদারবিন্দে মূরছিত কোটি কাম॥ স্ত্রী : জানকী বল্লভ সুঠাম অঙ্গ পুরুষ : পরশে নিমেষে হয় হরধনু ভঙ্গ দ্বৈত : রাবণ ভয় হরে যাঁহার নাম॥ স্ত্রী : পিতৃ সত্যব্রত পালনকারী পুরুষ : চির বল্কলধারী কাননচারী দ্বৈত : প্রজারঞ্জন লাগি সর্বসুখ ত্যাগী যে নামে ধরা হল আনন্দধাম॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan