
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধ্ব গো পাষাণ-বুকে নিঝর হয়ে কাঁদব গো।। কুলের কাঁটায় স্বর্ণলতার দুল্ব হার, ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদ্ব গো।। ব্যাধের হাতে শুনব সাধের বঙশী-সুর, আস্লে মরণ চরণ ধ’রে সাধব গো।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

মাধবী-লতার আজি মিলন সখি শ্যাম সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হের গো তাই আজি চৈতালী রাতে।। ফুলে ফুলে তা’র ফুল্ল তনুলতা গাহিয়া ওঠে পাখি ‘বউ গো কও কথা’, স্বর্ণলতার সাতনরী১ হার দুলিছে গলায় রাতুল শোভাতে।। তা’রি আমন্ত্রণ-লিপি থরে থরে, শ্যামল পল্লবে কুসুম-আখরে। তরুলতা দুলে পুলকে নাচি’ নাচি’ মিলন-মন্ত্র গাহিছে মৌমাছি, আল্পনা আঁকে আলো ও ছায়াতে।।
১. শতনরী
রাগঃ তিলক-কামোদ মিশ্র
তালঃ কাহার্বা

বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল। মধু-লোভী মদালস এসো অলিকুল।। ভোগের পাত্রে মধু প্রাণ ভরে পিও বঁধু, আনন্দে হয় যদি হোক দিক ভুল।।
রেকর্ড-নাটিকাঃ সুরথ উদ্ধার
রাগঃ
তালঃ কাহার্বা

যায় ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ তুলে দেহের কূলে কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ-ঘন-কুন্তলা। দেয় দোলা পুব-সমীরণে বনে বনে দেয় দোলা।। চলে নাগরি দোলে ঘাগরি কাঁখে বরষা-জলের গাগরি বাজে নূপুর-সুর-লহরি রিমি ঝিম্, রিম ঝিম্, রিম ঝিম্ চল-চপলা।। দেয়ারই তালে কেয়া কদম নাচে ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে। এলায়ে মেঘ-বেণী কাল-ফণি আসিল কি দেব-কুমারী নন্দন-পথ-ভোলা।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)
শিল্পীঃ লীনা তাপসী ও রাশিদা জামান কিশি

চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা চল্ অমর সমরে, চল ভাঙি’ কারা জাগায়ে কাননে নব পথের ইশারা।। প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল! জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা।। ডাকে তোরে স্নেহভরে ‘ওরে ফিরে আয় ফিরে ঘরে’ তারে ভোল্ ওরে ভোল্ তোরা যে ঘর-ছাড়া।। তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে তোরা চল্, রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া। রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু। আঁধার ঘরে কে আছে প’ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া।।
মার্চের সুর
তালঃ কাহার্বা (দ্রুতলয়)

চোখের জলে মন ভিজিয়ে যায় চলে ঐ কোন্ উদাসী। বুকে কেন নীরব বীণা মুখে কেন নেইকো হাসি।। আকাশে চাঁদ তারার মেলা বনের পথে রঙের ডালা তবু কেন আঁখিতে ওর উথলে পড়ে অশ্রুরাশি।। বনের হাওয়ায় বাজিয়ে বেণু১, ছড়িয়ে চলে ফুলের রেণু বিদেশিকে আন্না ডেকে সাধ হয়েছে ভালবাসি।।
১. ফুলেল হাওয়া
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan