
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পাষাণ-গিরির বাঁধন টুটে নির্ঝরিণী আয় নেমে আয়। ডাকছে উদার নীল-পারাবার আয় তটিনী আয় নেমে আয়।। বেলাভূমে আছড়ে প’ড়ে কাঁদছে সাগর তোরই তরে, তরঙ্গেরি নূপুর প’রে জল-নটিনী আয় নেমে আয়।। দুই ধারে তোর জল ছিটিয়ে, ফুল ফুটিয়ে আয় নেমে আয়, শ্যামল-তৃণে চঞ্চল-অঞ্চল লুটিয়ে আয় নেমে আয়।। ডাগর১ তোর চোখের চাওয়ায় সাগর-জলে জোয়ার জাগায়, সেই নয়নের স্বপন দিয়ে বন-হরিণী আয় নেমে আয়।।
১. সজল যে
রাগঃ পিলু মিশ্র
তালঃ রূপক
বনের হরিণ আয় রে বনের হরিণ আয় কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে।। (দেখ্) নেই বনে কেউ এক্লা দুপুর আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর, ঝুমুর ঝুমুর তোরে ডাকে নোটন পায়রার দল ডাকে মেঘের ঝরোকায় রে।। কি দেখে তুই ধীরি ধীরি চাস্ রে ফিরি ফিরি, বন্-শিকারির তীর নহে ও, ঝরনা ঝিরি ঝিরি। মাদল বাজে ঈশান কোণে ঝড় উঠেছে আমার মনে সেই তুফানের তালে তালে নাচ্বি চপল পায় রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

শ্রীকৃষ্ণ নাম মোর জপ-মলা নিশিদিন শ্রীকৃষ্ণ নাম মোর ধ্যান। শ্রীকৃষ্ণ বসন শ্রীকৃষ্ণ ভূষণ ধরম করম মোর জ্ঞান।। শয়নে স্বপনে ঘুমে জাগরণে বিজড়িত শ্রীকৃষ্ণ নাম (মোর) কৃষ্ণ আত্মা মম কৃষ্ণ প্রিয়তম ওই নাম দেহ মন প্রাণ।। কৃষ্ণ নয়ন-ধার কৃষ্ণ গলার হার এ হৃদয় তাঁরি ব্রজধাম ঐ নাম-কলঙ্ক ললাটে আঁকিয়া গো ত্যাজিয়াছি লাজ কুল মান।।
রাগঃ
তালঃ কাহার্বা

কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে হে কিশোর বেণুকা বাজাও। মোর অনুরাগ যায় সেথা, তনু যেতে নারে, তুমি সেই ব্রজের পথ দেখাও।। মোর অন্ধ আঁখি কাঁদে চাঁদের তৃষায় তব পানে হাত তুলে রাত কেটে যায়, বঁধু, এই ভিখারিনী সেই মাধুকরী চায় – মধুবনে, গোপীগণে যে মধু দাও।। প্রেমহীন-নীরস জীবন ল’য়ে পথে পথে ফিরি বৈরাগিনী হয়ে, বুঝি আমি চাই তব প্রেম নাহি পাই – কৃপা কর প্রেমময়, তুমি মোরে চাও।।
রাগঃ
তালঃ বৈতালিক

মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধ’রে মোর নিয়ে যা মা। পথ নাহি পাই যেদিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা।। আমি নিজে পথ চলিতে যাই বারে বারে পথ ভুলি মা তাই মায়া-কূপে পড়ে কাঁদি কোথায় দয়াময়ী শ্যামা।। মা তুই যবে হাত ধ’রে চলিস্ রয় না পতন-ভয়, তুই যবে পথ দেখাস্ মা গো সে পথ জ্যোতির্ময়। কি হবে জ্ঞান-প্রদীপ নিয়ে সাথে বৃথা এ দীপ জন্মান্ধের হাতে তুই যদি হ’স নির্ভর মোর পথের ভয় আর রবে না মা।।
রাগঃ মিশ্র হাম্বীর
তালঃ দাদ্রা

মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন গুনগুনিয়ে ভ্রমর এলো, (ওলো) ভুল করে তোর ভোলালো মন।। আঁউরে গেছে মুখখানি ওর কর লো বাতাস খুলে আঁচর চাঁদের লোভে এলো চকোর (ও তুই) মেঘে ঢাকিসনে লো নয়ন।। কেশের কাঁটা বিধে পাখায় রাখলো ওরে বেঁধে শাখায় মৌটুসি মৌ মদের মিঠায় (ও তুই) কপটে কর নিকট আপন।।
নাটকঃ ‘মহুয়া’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan