
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কত যুগ পাই নাই তোমার দেখা থাকিতে পারি না আর একা একা।। জানি না কোথায় থাকো সেথায় আমারে ডাকো মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা।। তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী আম রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি। দেখা কি পাব না হায় আশা যে ফুরায়ে যায় শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা।।
রাগঃ
তালঃ ত্রিতাল

চাঁদের নেশা লেগে ঢুলে নিশীথিনী। মদির হাওয়ার তালে নাচন লাগে ডালে ডালে — ঝিল্লি নূপুর পরি’ পায় নাচে কানন বিহারিণী।। নেশার ঘোর লাগে বনে পাপিয়া জাগে ‘চোখ গেল চোখ গেল’ গেয়ে ওঠে গুল-বাগে, একেলা বাতায়নে হায় জাগে বিরহিণী।। মহুয়া বকুল ফুলে মদির সুবাস ঘনায়, চাঁদের ওই মুখ মদের ছিটে লাগে কনক চাঁপায়। শান্ত হৃদয় মম দুলিছে সাগর সম, এমন রাতে সে কোথায় আমি যার অনুরাগিণী।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

আমার হৃদয় হবে রাঙাজবা দেহ বিল্বদল, মুক্তি পাবো ছুঁয়ে মুক্তকেশীর চরণতল॥ মোর বলির পশু হবে সর্বকাম, মোর পূজার মন্ত্র হবে মায়ের নাম, মোর অশ্রু দেবো মা’র চরণে সেই তো গঙ্গাজল॥ মোর আনন্দ মাকে দেবো তাই হবে চন্দন, মোর পুষ্পাঞ্জলি হবে আমার প্রাণ মন। মোর জীবন হবে আরতি-দীপ, মোর গুরু হবেন শঙ্কর-শিব, মোর কাঁটার জ্বালা পদ্ম হবে শুভ্র সুনির্মল॥
রাগঃ
তালঃ দাদ্রা

চিকন কালো ভুরুর তলে কাজল আঁখি দোলে রে যেন বন-লতার কোলে কোয়েল পাখি দোলে রে।। যেন ফুল-ধনুর উজল তীর গো হায় বাদশাজাদীর রঙ মহলে যেন নীলার প্রদীপ জ্বলে দোলে রে দোলে রেদেোলে রে।। সজল শিশির মাখা দু'টি কুসুম গো সুনীল দু'টি কমল -কুড়িঁ যেন রূপের সাঁতার -জলে দোলে রে দোলে রে দোলে রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভ্রমর-নূপুর পরিহিতা কৃষ্ণ-কুন্তলা। বলয়-কাঁকন ঝনকিতা ছন্দ-চঞ্চলা।। মলয়-সমীর ঝিরি ঝিরি অঙ্গে গুঞ্জরে কদম-কেশর১ ঝুরুঝুরু চম্পা মুঞ্জরে, চটুল নয়ন চমকিত জোছনা-অঞ্চলা।। বিধুর কোকিল-কুহরিত আম্রকুঞ্জে২ গো রূপের পরাগ ঝরে তব পুঞ্জে পুঞ্জে গো, নিখিল-ভুবন তব রাস-নৃত্য হিন্দোলা।।
১. আমের মুকুল, ২. কদম কুঞ্জে
রাগঃ
তালঃ রুচিরা (১৮ মাত্রা)
কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদ্না হানে জানি গো, সেও জানেই জানে। আমি কাঁদি তাইতে যে তার ডাগর চোখে অশ্রু আনে, বুঝেছি তা প্রাণের টানে।। বাইরে বাঁধি মনকে যত ততই বাড়ে মর্ম-ক্ষত, মোর সে ক্ষত ব্যথার মতো বাজে গিয়ে তারও প্রাণে, কে কয়ে যায় কানে কানে।। উদাস বায়ু ধানের ক্ষেতে ঘনায় যখন সাঁঝের মায়া, দুই জনারই নয়ন-পাতায় অম্নি নামে কাজল ছায়া।। দুইটি হিয়াই কেমন কেমন — বদ্ধ ভ্রমর পদ্মে যেমন, হায়,অসহায় মূকের বেদন, বাজ্লো শুধু সাঁঝের গানে, পূবের বায়ুর হুতাশ তানে।।
রাগঃ দেশ-সুরট
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan