
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা — চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা। রঙ্-পরীদের সঙ্গিনী তুই অঙ্গ’ চাঁদের রূপ-শিখা।। ঊষর ধরায় আস্লি ভুলে তুষার দেশের রঙ্গনী’ হিমেল দেশের চন্দ্রিকা তুই শীত-শেষের বাসন্তিকা।। চাঁদের আলো চুরি ক’রে আনলি তুই মুঠি ভ’রে, দিলাম চন্দ্র-মল্লিকা নাম তাই তোরে আদর ক’রে। ভঙ্গিমা তোর গরব-ভরা রঙ্গিমা তোর হৃদয়-হরা, ফুলের দলে ফুলরানী তুই — তোরেই দিলাম জয়টিকা।।
রাগঃ
তালঃ দাদ্রা

নমো নমঃ রাম-খুঁটি! তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি।। তুমি নির্বিকার হে পরম পুরুষ আপনাতে আছ আপনি বেহুঁশ, তব বাঁধন ছিঁড়িতে বৃথা টানাটানি এই বৃথা মাথা কুটোকুটি।। এই আইন কানুন আচার বিচার বিধি ও নিষেধ স্ত্রী পরিবার (বাংলায় যাকে বলে Wife) শত নামে তুমি জগৎ মাঝার চাপিয়া আছ যে টুটি।। কত রূপে তব লীলার প্রকাশ (রাম খুঁটো হে!) কভু হও খুঁটো কভু হও বাঁশ, কভু হাঁড়ি-কাঠ কভু ঘানি-গাছ ঘোরাও ধরিয়া ঝুঁটি।। কখনো পাঁচনী-রুপে পিঠে পড় (ওরে বাবারে) কখনো জোয়াল রূপে কাঁধে চড়, কখনো কঞ্চি, বাঁশ চেয়ে দড় কভু গুঁতো কভু লাঠি (ওরে বাবারে)। ঠুঁটো ত্রিভঙ্গ হে প্রভু, তোমার এই ভয়ে মোরা গুটিসুটি।।
‘খুঁটোর ভয়’
রাগঃ
তালঃ দাদ্রা

উভয়ে : ভালোবাসায় বাঁধব বাসা আমরা দু'টি মাণিক-জোড়। থাকব বাঁধা পাখায় পাখায় মাখামাখি প্রেম-বিভোর।। পুরুষ : আমার বুকে যত মধু স্ত্রী : আমার বুকে ঢালবে বঁধু পুরুষ : আমি কাঁদব যখন দুখে স্ত্রী : আমি মুছাব সে নয়ন-লোর।। পুরুষ : আমি যদি কভু মনের ভুলে তোমায় প্রিয় থাকি ভুলে, স্ত্রী : আমি রইব তাতেই ফুলের মালায় লুকিয়ে যেমন থাকে ডোর। উভয়ে : মোরা নীল গগনের নীল স্বপনে চির-কালের চাঁদ-চকোর।।
রাগঃ
তালঃ কাহার্বা

শ্যামা বড় লাজুক মেয়ে কেবলই সে লুকাতে চায়। আলো-আঁধার পর্দা টেনে বালিকা সে পালিয়ে বেড়ায়।। নিখিল ভুবন আছে তারে ঘিরে আমার মেয়ে তবু বসন খুঁজে ফিরে, তারে যে দেখে সে এক নিমেষে তারি মাঝে লয় হয়ে যায়।। তাই কেবলি সে লুকাতে চায়।। কোটি শিব ব্রহ্মা হরি অনন্তকাল গভীর ধ্যানে, তার সে লুকোচুরি খেলায় পায় না দিশা পায় না মনে। রবি শশী গ্রহতারার ফাঁকে যে দেখেছে পালিয়ে যেতে মাকে, (সে) আপনাকে আর পায় না খুঁজে মায়াবিনীর মহামায়ায়।।
রাগঃ
তালঃ দাদ্রা

অঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি –নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত তোমার পদতল রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।।
রাগঃ তিলং
তালঃ ত্রিতাল
শিল্পীঃ অনুরাধা পোড়োয়াল

ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী (নমো)। পরমেশ্বরী মহিষ-মর্দিনী চরাচর-বিশ্ব-বিধাত্রী (নমো নমঃ)।। সর্বদেব-দেবী তেজোময়ী অশিব-অকল্যাণ-অসুর-জয়ী, দশভুজা তুমি মা, ভীতজন-তারিণী জননী জগৎ-ধাত্রী।। দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন কর মা লোভ দানবে; রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও, দেবতা কর ভীরু মানবে। শক্তি বিভব দাও, দাও মা আলোক দুঃখ-দারিদ্র্য অপগত হোক্, জীবে জীবে হিংসা, এই সংশয় (মাগো) দূর হোক পোহাক এ দুর্যোগ রাত্রি।।
রাগঃ বাগেশ্রী-বাহার
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan