
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা। তুমি মুর্শিদ হ'য়ে পথ দেখাও ভাই আমি যে পথ চিনি না।। আমার প্রিয় হজরত সেথায় আছেন নাকি ঘুমিয়ে ভাই, আমি প্রাণে যে আর বাঁচি না রে আমার হজরতের দরশ বিনা।। নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি — আমি চোখের সাঁতার পানি দিয়ে বইয়ে দেব নদী। ঐ মদিনার ধূলি মেখে কাঁদবো 'ইয়া মোহাম্মদ' ডেকে ডেকে রে — কেঁদেছিল কারবালাতে, (ওরে) যেমন বিবি সাকিনা।।
রাগঃ
তালঃ কাহার্বা

সখি, সেই ত পুষ্প-শোভিতা হ’ল আবার মাধবীলতা। মাধবী চাঁদ উঠেছে আকাশে, আমার মাধব কোথা। রাধা আজ নিরাধারা সখি রাধামাধব কোথা। মধুপ গুঞ্জরে মালতী-বিতানে, নূপুর-গুঞ্জরণ নাহি শুনি কানে। মোর মনো-মধুবনে মধুপ কানু কই – আনন্দ-রাস নাই – রাসবিহারী নাই, আমি আর রাধা নই। সখি পূর্ণ রাসে আমি জনম লভিয়া পুষ্প আহরণ তরে, কৃষ্ণ-পূজার লাগি পুষ্প আহরণ তরে ধেয়েছিনু বনে অনুরাগ ভরে, বৃন্দাবনচারী কৃষ্ণে না পেয়ে, রাধা কাঁদে ব্রজ-পথে ধেয়ে ধেয়ে – ‘প্রাণবল্লভ আমার কই গো, সখি আমায় বলে দে গো।’ রাধা হ’ল আজি অশ্রুর ধারা কৃষ্ঞ-আনন্দিনী রাধা বিনোদিনী কবে হবে শ্রীকৃষ্ণ-হারা।।
রাগঃ
তালঃ ফের্তা

আজি ঘুম নহে, নিশি জাগরণ। চাঁদেরে ঘিরি’ নাচে ধীরি ধীরি তারা অগণন।। প্রখর-দাহন দিবস-আলো, নলিনী-দলে ঘুম তখনি ভালো। চাঁদ চন্দন চোখে বুলালো খোলো গো নিঁদ-মহল-আবরণ।। ঘুরে ঘুরে গ্রহ, তারা, বিশ্ব, আনন্দে নাচিছে নাচুনি ঘূর্ণির ছন্দে। লুকোচুরি-নাচ মেঘ তারা মাঝে নাচিছে ধরণী আলোছায়া-সাজে, ঝিল্লির ঘুমুর ঝুমুঝুমু বাজে খুলি’ খুলি’ পড়ে ফুল-আভরণ।।
রাগঃ দরবারি কানাড়া
তালঃ কাওয়ালি

তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি শুকাতে হয় শুকাইব ঐ বুকে ক্ষণেক থামি'।। ঐ নয়নের জ্যোতি হব তিল হব ঐ কপোলের দুলব মণির মালা হয়ে ঐ গলে দিবস-যামি।। অঙ্গে তোমার রূপ হব গো ধূপ হব মিলন-রাতে, গহীন ঘুমে স্বপন হব জল হব নয়ন-পাতে (আমি)। তোমার প্রেমের সিঙহাসনে রানী হব, হে রাজা মোর। চরণতলের ধূলি হব হে আমার জীবন-স্বামী।।
রাগঃ
তালঃ কাহার্বা

এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এ লো বিদায় বেলা।। আঁচলের ফুলগুলি করুণ নয়ানে নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে, বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা।। আঁধারের এলোকেশ দু’ হাতে জড়ায়ে যেতে যেতে নিশীথিনী কাঁদে বনছায়ে। বুঝি দুখ-নিশি মোর হবে না হবে না ভোর, ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ আরতি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan