
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আধো আধো বোল্ লাজে-বাধো-বাধো বোল ব’লো কানে কানে। যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল ব’লো কানে কানে।। যে কথার কলি সখি আজও ফুটিল না, হায় শরমে মরম-পাতে দোলে আন্মনা, হায় যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল ব’লো কানে কানে।। যে কথা লুকায়ে থাকে লাজ-নত চোখে না বলিতে যে কথাটি জানাজানি লোকে যে কথাটি ধ’রে রাখে অধরের কোল লুকিয়ে ব’লো নিরালায় থামিলে কলরোল। যে কথাটি বলিতে চাও বেশভূষার ছলে যে কথা দেয় ব’লে তব তনু পলে পলে যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল্ — ব’লো কানে কানে।।
রাগঃ ভৈরবী-পিলু
তালঃ কাহার্বা
শিল্পী: মোহাম্মদ রফি

আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি। নবীজী গো! জেগে’ আমি কাঁদি সারা রাতি।। আস্মানেরই চাঁদোয়া-তলে চাঁদ-সেতারার পিদিম১ জ্বলে, ওরাও যেন খোঁজে তোমায় আমার দুঃখের সাথি২।। দিনের কাজে পাই না সময় যাই নিরালা রাতে, তোমায় পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে। তোমায় পেলে পাব খোদায় তাই শরণ যাচি তোমারি পায়, পাওয়ার আশে জেগে থাকি প্রেমের শয্যা পাতি’।। ঝর্লে পাতা, ডাক্লে পাখি, চম্কে ভাবি, তুমি নাকি? মস্জিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি।। রোজ-হাশরে দেখা পাব মোরে সবাই বলে; তোমার বিহনে আমার ঘুম নাই নয়নে, মোর জীবনে রোজ-কিয়ামত আসে প্রতি পলে। বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি।।
১. চেরাগ ২. ওরা আমার দুখের সাথি
রাগঃ
তালঃ দাদ্রা
আয় সবে ভাই বোন আয় সবে আয় শোন্ পদধূলি শিরে লয়ে মা’র। মা’র বড় কেহ নাই কেহ নাই, কেহ নাই, নত করি’ বল সবে — ‘মা আমার! মা আমার!’
রেকর্ড-নাটিকাঃ ‘মাতৃস্তোত্র’
রাগঃ
তালঃ কাহার্বা

আঁখি তোল আঁখি তোল না, দানো করুণা, ওগো অরুণা, মেলি’ নয়ন জীর্ণ কানন কর তরুণা।। আঁখি যে তোমার বনের পাখি — ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’, আলোর-সাগর জাগাও বরুণা।। তব আনত আঁখির পাতার কোলে তরুণ আলোর মুকুল দোলে। রঙের কুমার দুয়ারে জাগে, তোমার আঁখির প্রসাদ মাগে, পাণ্ডুর ভোর হোক তরুণারুণা।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

আজও মা তোর পাইনি প্রসাদ আজও মুক্ত নহি। আজও অন্যে আঘাত দিলে কঠোর ভাষা কহি।।১ মোর আচরণ, আমার কথা আজও অন্যে দেয় মা ব্যথা আজও আমার দাহন দিয়ে শত জনে দহি।। শত্রুমিত্র মন্দভালোর যায়নি আজও ভেদ কেহ ব্যথা দিলে, প্রাণে আজও জাগে খেদ। আজও মাগো দুঃখে শোকে অশ্রু ঝরে আমার চোখে, আমার আমার ভাব ওগো মা আজও জাগে রহি’ রহি’।।
১. আজও অন্যে কষ্ট দিলে / কষ্ট ভাষা কহি।।
রাগঃ
তালঃ দাদ্রা

আও জীবন মরণ সাথী তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে মোহনী চাঁদনী রাতি।। ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে। ফিরত হুঁ রোকে শাওন পবন মে। পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে। আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে। গুল না হো যায়ে নয়ন কি বাতি।।
রাগঃ নাগস্বরাবলী
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan