
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে।। সে কাঁদিলে মুক্তা ঝরে হাসলে ঝরে মানিক ঈদের চাঁদে লেগে আছে সেই খুশির খানিক। তাঁর কচি মুখে খোদার কালাম আধো আধো বলে।। দেখেছিল লুকিয়ে সে নাচ কোটি গ্রহতারা আসমানে তাই ঘোরে তারা আজো দিশাহারা সেদিন নেচেছিল বিশ্বভুবন ইয়া মোহাম্মদ ব’লে।। কোরানের আয়াতে লেখা সেই নাচেরই ছন্দ তকবীরের ধ্বনিতে বাজে তাহারি আনন্দ আমি থাকলে সেদিন হতাম ধূলি তাঁহার পায়ের তলে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আর লুকাবি কোথা মা কালী বিশ্ব-ভুবন আঁধার ক’রে তোর রূপে মা সব ডুবালি।। সুখের গৃহ শ্মশান ক’রে বেড়াস্ মা তায় আগুন জ্বালি’ দুঃখ দেবার রূপে মা তোর ভুবন-ভরা রূপ দেখালি।। পূজা ক’রে, পাইনি তোরে মা গো এবার চোখের জলে এলি বুকের ব্যথায় আসন পাতা ব’স্ মা সেথা দুখ্-দুলালী।।
রাগঃ বাগেশ্রী
তালঃ একতাল
১.

২.

আজিকে তোমারে স্মরণ করি’ মৃত্যু আড়ালে জীবন তোমার ওঠে অপরূপ মহিমায় ভরি’।। জীবন তোমার তটিনীর মত বয়ে গেছে বাধা উপল-আহত আত্মারে রাখি চির জাগ্রত অম্বরে শির রেখেছিলে ধরি’।। তোমার এ স্মৃতি বাসরে আমরা তোমারে শ্রদ্ধা তর্পণ দানি, তোমার ধর্ম তোমার কর্ম দিক অভিনব মহিমা আনি। এসো আমাদের করুণ স্মৃতিতে নয়নের জলে বিষাদিত চিতে জীবনের পরপার হতে পড়ুক আশিস সান্ত্বনা বারি।।
রাগঃ আশাবরী মিশ্র
তালঃ একতাল
আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা। মোরে স্মরিয়া রাধিকাও হ’ল কি বাঁকা।। কেন অভিমান-শিশিরে মাখা কমল, কাজল-উজল-চোখে কেন এত জল, লহ মুরলী হরি লহ শিখী-পাখা।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ
আজ যুগের পরে ঘরে১ ফিরে মায়ের কথা পড়লো মনে। শূন্য ঘরে মন বসে না গুমরে মরে হিয়ার বনে।। আজো সে ঘর সবাই আছে, মা কেবলই নেই গো কাছে, — ঐ দাওয়া আর ঐ কানাচে আজো মায়ের স্বরটি রনে।। যত্ন কারুর সইতে নারি, কণ্ঠ ছিঁড়ে কান্না আসে; ওষ্ঠ চেপে যায় না রাখা, রূপ যে তোমার চক্ষে ভাসে! পাইনি মাগো সাতটি বরষ একটুকু ক্ষীণ স্নেহের পরশ, — (ও মা) ‘বুনো’ তোমার হ’ল না বশ চল্লো ফিরে ফের বিজনে। হার্লো স্নেহ বাঁধন-হারার বাঁধ্তে নিয়ে ডোর-সৃজনে।।
১. ঘরকে
রাগঃ পূরবী
তালঃ মধ্যমান
আসল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়। এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥ মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে, না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়॥ পুরানো গুল-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল, ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়॥ এই ধূলিতে হল ধূলি সোনার অঙ্গ বে-শুমার, বাদশা অনেক নূতন বধূ ঝরল জীবন-ভোরবেলায়॥ এ দুনিয়ার রাঙা কুসুম সাঁজ না হতেই যায় ঝ’রে, হাজার আফ্সোস, নূতন দেহের দেউল ছেড়ে প্রাণ পালায়॥ সামলে চরণ ফেলো পথিক, পায়ের নিচে মরা ফুল আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধূলায়॥ হল সময় — লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ, বিদায় নে তো ঘরের কাছে দূরের বঁধূ ডাকছে আয়॥
রাগঃ দুর্গা-মান্দ
তালঃ কাওয়ালি
শিল্পীঃ অনুপ ঘোষাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan