
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি পূরব দেশের পুরনারী (গো)। গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।। পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ এনেছি শাপলা-পদ্মের মধু ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায় শান্তি আনিয়াছি ভরি’ হেমঝারি।। আমি শঙ্খ-নগর হতে আনিয়াছি শাখা, অভয়শঙ্খ, ঝিল্ ছেনে এনেছি সুনীল কাজল গো — বিল্ ছেনে অনাবিল চন্দন-পঙ্ক (এনেছি)। এনেছি, শত ব্রত-পার্বণ-উৎসব এনেছি, সারস হংসের কলরব এনেছি, নব আশা-ঊষার সিন্দুর মেঘ-ডম্বরু সাথে মেঘ-ডুমুর শাড়ি।।
রাগঃ
তালঃ কাহার্বা

আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম। এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্তের আরাম।। সে সংসারকে ভয় করে না নাই মৃত্যুর ডর দুনিয়াকে শোনায় শুধু আনন্দেরি খবর দিবানিশি পান করে সে কওসরেরি জাম — পান করে কওসরেরি জাম।।
ইসলামী নক্সা : ‘আল্লার রহম’
রাগঃ
তালঃ কাহার্বা

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে। গুরু দেয়া গরজন কাঁপে হিয়া ঘনঘন শনশন কাঁদে বায়ু নীপ-কাননে।। অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে, অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে। ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম, শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে।। কার চোখে এত জল ঝরে দিক্ প্লাবিয়া, সহিতে না পারি’ কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া। কাহার কাজল-আঁখি চাহি’ মোর নয়নে ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে, আজি এ বাদল ঝড়ে সেই আঁখি মনে পড়ে, বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে।।
রাগঃ মিয়াকি-মল্লার
তালঃ কাওয়ালি
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

দ্বৈত : আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।। স্ত্রী : সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে পুরুষ : ব্রজের কিশোর যাবে ফিরে দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।। দ্বৈত : দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে। স্ত্রী : বৃষ্টি ধারায় টাপুর টুপুর পুরুষ : শুনব তাহার পায়ের নূপুর দ্বৈত : বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে নন্দ-দুলাল খেলে হোলি! রঙের মাতন লেগে যেন শ্যামল মেঘে খেলেছে রাঙা বিজলি।। রাঙা মুঠি-ভরা রাঙা আবির-রেণু রাঙিল পীত-ধড়া শিখি-পাখা বেণু রাঙিল শাড়ি কাঁচলি।। লচকিয়া আসে মুচকিয়া হাসে মারে আবির পিচকারি, চাঁদের হাট তোরা দেখে যা রে দেখে যা রঙে মাতোয়ালা নর-নারী! শিরায় শিরায় সুরার শিহরণ রঙ্গে অঙ্গে পড়ে ঢলি।।
রাগঃ
তালঃ কাহার্বা
আবার ভালোবাসার সাধ জাগে। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে।। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে, উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি-রাগে।। আবার ফাগুন-সমীর কেন বহে, আমার ভুবন ভরি’ কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে। তপোবনের বুকে ঝর্নার সম কে এলে সহসা হে প্রিয়তম, মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাসের কুঙ্কুম-ফাগে।।
রাগঃ নাগস্বরাবলী / ইমন-পূরবী
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan