
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আধো ধরণী আলো আধো আঁধার। কে জানে দুখ-নিশি পোহাল কার।। আধো কঠিন ধরা আধেক জল, আধো মৃণাল-কাঁটা আধো কমল। আধো সুর, আধো সুরা — বিরহ, বিহার।। আধো ব্যথিত বুকের আধেক আশা, আধেক গোপন আধেক ভাষা! আধো ভালোবাসা আধেক হেলা আধেক সাঁঝ আধো প্রভাত-বেলা আধো রবির আলো — আধো নীহার।।
রাগঃ তিলক-কামোদ-পিলু
তালঃ কাওয়ালি
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

ঝর্না : আমি চাই পৃথিবীর ফুল ছায়া ঢাকা ঘরে খেলা। ব্রহ্মপুত্র : আমি চাই দূর আকাশের তারা সাগরে ভাসাতে ভেলা।। ঝর্না : আমি চাই আয়ু, চাই আলো প্রাণ ব্রহ্মপুত্র : মরণের মাঝে মোর অভিযান, উভয়ে : মোরা একটি বৃন্তে যেন দু’টি ফুল প্রেম আর অবহেলা।। ব্রহ্মপুত্র : আমি বাহির ভুবনে ছুটে যেতে চাই উদাসীন সন্ন্যাসী, ঝর্না : হে উদাসীন! তব তপোবনে তাই উর্বশী হয়ে আসি। ব্রহ্মপুত্র : মোর ধ্বংসের মাঝে উল্লাস জাগে ঝর্না : তাই বাঁধি নিতি নব অনুরাগে, উভয়ে : মোরা চিরদিন খেলি এই খেলা, গ’ড়ে তোলা ভেঙে ফেলা।।
নাটক : `হরপার্বতী’ (ঝর্না ও ব্রহ্মপুত্রের দ্বৈত গান)
রাগঃ
তালঃ
আমার কথা লুকিয়ে থাকে আমার গানের আড়ালে। সেই কথাটি জানার লাগি’ কে গো এসে দাঁড়ালে।। শূন্য মনের নাই কেহ মোর সাথি গান গেয়ে তাই কাটাই দিবারাতি, সেই হৃদয়ের গভীর বনে কে তুমি পথ হারালে।। হৃদয় নিয়ে নিদয় খেলার হয় যেখানে অভিনয়, চেও না সেই হাটের মাঝে আমার মনের পরিচয়। যে বেদনার আগুন বুকে ল’য়ে জ্বলি আমি প্রদীপ-শিখা হ’য়ে, সেই বেদনা জুড়াতে মোর কে তুমি হাত বাড়ালে।।
গীতিচিত্র: ‘অতনুর দেশ’
রাগঃ
তালঃ কাহার্বা

আমারে চরণে দিও ঠাঁই ও চরণ বিনা, ওহে গিরিধারী! কামনা কিছুই নাই।। ব্যথিত হৃদয় হতে আকুল মরম বাণী, থেকে থেকে ভেসে আসে, ফিরে এসো এসো রানী। ফিরিতে পারি না আর অসীমে মিশিয়া যাই — তুমি ফিরে যাও সখা আমাতে আর আমি নাই।।
রাগঃ
তালঃ

আদি পরম বাণী, ঊর বীণাপাণি। আরতি করে তব কোটি কোবিদ জ্ঞানী।। হিমেল শীত গত, ফাগুন মুঞ্জরে, কানন-বীণা বাজে সমীরে মর্মরে। গাহিছে মুহু মুহু আগমনী কুহু, প্রকৃতি বন্দিছে নব কুসুম আনি’।। মূক ধরণী করে বেদনা-আরতি, বীণা-মুখর তারে কর মা ভারতী! বক্ষে নব আশা, কণ্ঠে নব ভাষা দাও মা, আশিস যাচে নিখিল প্রাণী।। শুচি রুচির আলো-মরাল বাহিনী আনিলে আদি জ্যোতি, সৃজিলে কাহিনী। কণ্ঠে নাহি গীতি, বক্ষে ত্রাস-ভীতি, কর প্রবুদ্ধ মা বর অভয় দানি’।। ব্রহ্মবাদিনী আদিম বেদ-মাতা, এসো মা, কোটি-দল হৃদি আসন পাতা। অশ্রুমতী মা গো, নব বাণীতে জাগো, রুদ্ধ দ্বার খোলো সাজিয়া রুদ্রাণী।।
রাগঃ রাগমালা
তালঃ তেওড়া
আমার মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয় ওগো হৃদয়ে যার রয়। খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।। ঐ নামে যে ডুবে আছে নাই দুখ-শোক তাহার কাছে ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়।। যে খোশ-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে' জেনেছে সে কোরআন-হাদিস-ফেকা এক নিমেষে। মোর নবীজীর বর-মালা, করেছে যার হৃদয় আলা বেহেশতের সে আশ রাখে না, তার নাই দোজখে ভয়।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan