
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বকুল ছায়ে ছিনু ঘুমায়ে গোপন পায়ে আসিলে তুমি। রাতের শেষে ভোরের মতন ভাঙিলে স্বপন নয়ন চুমি’॥ ফুলের বুকে মধুর সম আসিলে তুমি আামার প্রাণে মরুর বুকে উঠিল ফুটে রঙিন কুসুম বেদন ভুলি’॥ জাগিয়া হেরি পরান ভরি উঠিতেছে ঢেউ এ কি এ ব্যথার বেদনা যত মধুও তত হিয়াতে শরম নয়নে আশার। অকালে ফাগুন আগুন শিখায় রাঙিল মনের কানন-ভূমি॥
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি।। দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি।। সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

বুনো পাখি, বুনো পাখি চোখে তোর নেই কেন ঘুম। ঘুমায় তেপান্তর আকাশ সাগর বন নিঝ্ঝুম।। জোছনা-আঁচল জড়াইয়া গায় শ্রান্ত ধরণী অঘোর ঘুমায়, ঘুমায় ভ্রমর লতার কোলে মাখিয়া পরাগ-কুম্কুম্।। আমিও জাগি তোরই মত পাখি বিরহ-শয়নে ভবনে একাকী, হুতাশ পবনে ছড়ায় সুরভি বিফল মালার কুসুম।।
রাগঃ
তালঃ
বনে বনে জাগে কি আকুল হরষণ। ফুল-দেবতা এলো দিতে ফুল-পরশন।। হরিৎতর আজি পল্লব বন-বাস মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস, বেপথু লতা যাচে মধুপের দরশন।। কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা, গোপনে আনে নব জাগরণ-বারতা বঁধূর সাথে খোঁজে বঁধু বন-নিরজন।।
রাগঃ ভৈরবী
তালঃ সেতারখানি
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া। ক্যায়সে স্যামহালু সোলা ব্যরস উম্যারিয়ারি পরদেশে পিয়া।। ব্যয়রি ভ্যয়রি যোবান দিলমে নাহি চ্যয়ন দিল ন্য লাগে কামমে জাগি কাটে রয়ন সোতে ড্যর লাগে একেলী স্যবরিয়া রি পরদেশে পিয়া।। ফিকা লাগে খানা পিনা ন্যয়নোমে নিদ ন্যহিরি যাঁহা মোরি বিদেশিয়া লেবা মোহে ওয়াহিরি। আয়ে ফাগুন চৈত স্যখি খিলা যোবান ফুল মোর স্যতায়ে নিসদিন মোহে বুলবুল আওর ফুলচোর ক্যয়সে ছিপাউ উও ফুল প্যতরি আঙ্গিঁয়ারি পরদেশে পিয়া।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

বঁধু হে বঁধু ফিরে এসো আজো প্রাণের প্রদীপ রেখেছি আঁচল ঢেকে বিরহ নিশাসে দীরঘ বাতাসে কেঁপে ওঠে থেকে থেকে। আর রাখতে নারি, নিবু নিবু দীপ রাখতে নারি বুঝি আমার পরান প্রদীপ নিভাবে আমারি নয়ন বারি। বঁধু যমুনারি তীরে আসি ফিরে ফিরে কাঁদি কদম তরু তলে হেরি বালুচরে বেণু আছে পড়ে ডাকে না আর রাধা বলে। অভিমানে বাঁশি আমার বুকে আসি’ কেঁদে কেঁদে কহে যেন গো হরি আরাধিকা রাধিকা এলে যদি শ্রীহরি এলো না কেন গো। পায়ে পড়ে কাঁদে এসে যমুনারি ঢেউ বলে রাধা রাধা বলে আর ডাকে না তো কেউ। জটিলা কুটিলা আজ কলহ ভুলে জড়াইয়া মোরে কাঁদে যমুনা কূলে। বলে কৃষ্ণ কই লো প্রলয়েরি কালে আর লইব কার নাম। এই বিরহ যমুনা পার হব কবে বল হে বিরহী মম গেলে কোন সে গোলকে রহিবে চোখে চোখে প্রিয়তম হে কৃষ্ণ আঁখি তারা সম।।
রাগঃ
তালঃ ফের্তা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan