
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বরষা ঐ এলো বরষা আলোর ধারায় জল ঝরঝরি’ অবিরল ধূসর নীরস ধরা হলো সরসা।। ঘন দেয়া দমকে দামিনী চমকে ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে মরাল মরালীরে হেরি সহসা।।
রাগঃ মেঘমল্লার
তালঃ ত্রিতাল

বল ভাই মাভৈঃ মাভৈঃ, নবযুগ ঐ এলো ঐ এলো ঐ রক্ত যুগান্তর রে। বল জয় সত্যের জয় আসে ভৈরব বরাভয়, শোন অভয় ঐ রথ-ঘর্ঘর রে।। রে বধির! শোন পেতে কান ওঠে ঐ কোন মহাগান, হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে। জগতে জাগলো সাড়া জেগে ওঠ উঠে দাঁড়া, ভাঙ্ পাহারা মায়ার কারা-ঘর রে। যা আছে যাক্ না চুলায় নেমে পড় পথের ধূলায়, নিশান দুলায় ঐ প্রলয়ের ঝড় রে।। সে ঝড়ের ঝাপটা লেগে ভীম আবেগে উঠনু জেগে পাষাণ ভেঙে প্রাণ-ঝরা নির্ঝর রে। ভুলেছি পর ও আপন ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে। যারা ভাই বদ্ধ কুয়ায় খেয়ে মার জীবন গোঁয়ায় তাদের শোনাই প্রাণ-জাগা মন্তর রে।। ঝড়ের ঝাঁটার ঝাণ্ডা নেড়ে মাভৈঃ বানীর ডঙ্কা মেরে শঙ্কা ছেড়ে হাঁক প্রলয়ঙ্কর রে। তোদের ঐ চরণ-চাপে যেন ভাই মরণ কাঁপে মিথ্যা পাপের কণ্ঠ চেপে ধর্ রে। শোনা তোর বুক-ভরা গান জাগা তোর দেশ-জোড়া প্রাণ, দে বলিদান প্রাণ ও আত্মপর রে।। মোরা ভাই বাউল চারণ মানি না শাসন বারণ, জীবন মরণ মোদের অনুচর রে। দেখে ঐ ভয়ের ফাঁসি হাসি জোর জয়ের হাসি, অ-বিনাশী নাইকো মোদের ডর রে, গেয়ে যাই গান গেয়ে যাই মরা প্রাণ উট্কে দেখাই, ছাই-চাপা ভাই অগ্নি ভয়ঙ্কর রে।। খুঁড়ব কবর তুড়ব শ্মশান মড়ার হাড়ে নাচাব প্রাণ, আনব বিধান নিদান কালের বর রে শুধু এই ভরসা রাখিস মরিস্নি ভির্মি গেছিস ঐ শুনেছিস ভারত বিধির স্বর রে। ধর্ হাত ওঠ্ রে আবার দুর্যোগের রাত্রি কাবার, ঐ হাসে মা'র মূর্তি মনোহর রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

বরের বেশে আসবে জানি আজ মম সুন্দর। পার হ’য়ে দূর বিরহ-লোক বহু যুগের পর।। আসে সে ঐ চুপে চুপে আমার মধুর মরণ রূপে আর সে ছেড়ে যাবে না গো আমার-ঘর।।
নাটকঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না দলিত এ হৃদি মম দ’লে যেয়ো না ॥ ল’য়ে কত সাধ আশা তোমার দুয়ারে আসা (বঁধু) দিলে যদি আলোবাসা ফিরে নিয়ো না॥ স্রোতের কুসুম প্রায় ভাসিতাম অসহায় তুলে নিয়ে বুকে তারে ফেলে দিলে পুনরায়। নিরদয় এ কি খেলা প্রাণ নিয়ে হেলাফেলা খেলার লাগিয়া ভালবাসিও না॥
রাগঃ পাহাড়ি
তালঃ দাদ্রা
বাঁশির কিশোর লুকায়ে হেরিছে একেলা। পিয়াল বনের পথে নিরালা সাঁঝের বেলা। হেলে দুলে চলে কে কাঁখে গাগরি, কাহার ঝিয়ারি, ও কাহার পিয়ারি ওই নবীনা নাগরি।। নূপুর মিনতি করে কাঁদিয়া কাঁদিয়া আমারে রাখিও চরণে বাঁধিয়া, পিয়া পিয়া ব'লে ডেকে ওঠে পাপিয়া। অঙ্গ জড়ায়ে দোলে আনন্দে ঘাগরি।। চাঁদের মুখে যেন চন্দন মাখিয়া কাজল কালো চোখের কলঙ্ক আঁকিয়া — আকাশ সম ওরে রেখেছে ঢাকিয়া নীলাম্বরী।।
রাগঃ
তালঃ কাহার্বা

বুল্বুলি নীরব নার্গিস–বনে। ঝরা বন–গোলাপের বিলাপ শোনে।। শিরাজের নওরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, তরুণ ইরান–কবি কাঁদে নিরজনে।। উদাসীন আকাশ থির হ’য়ে আছে, জল–ভরা মেঘ ল’য়ে বুকের কাছে। সাকির শরাবের পিয়ালার ‘পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন–আননে।।
রাগঃ নৌরোচ্কা
তালঃ ত্রিতাল
শিল্পীঃ ইন্দ্রানী সেন

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan