
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা মোর তপনের রাঙা কিরণ যেন ঘিরিল তমসা।। না ফুটিতে মোর কথার কুড়িঁ চপল বুলবুলি গেলে উড়ি' গেলে ভাসিয়া ভোরের সুর যেন বিষাদ অলসা।। জেগে দেখি হায়, ঝরা ফুলে আছে ছেয়ে তোমার পথতল, ওগো অতিথি, কাদিছেঁ বনভূমি ছড়ায়ে ফুল দল! মুখর আমার গানের পাখি নীরব হলো হায় বারেক ডাকি' যেন ফাগুনের জোছনা-বর্ষিত রাতে নামিল বরষা।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

ভীরু এ মনের কলি ফোটালে না কেন ফোটালে না — জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি।। ভাঙ্গিয়া দিলে না কেন মোর ভয়, কেন ফিরে গেলে শুনি অনুনয়; কেন সে বেদনা বুঝিতে পার না মুখে যাহা নাহি বলি।। কেন চাহিলে না জল নদী তীরে এসে, সকরুণ অভিমানে চলে গেলে মরু–তৃষ্ণার দেশে।। ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন তুলে নেয় তার বক্ষে আপন কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া মোর ফুল অঞ্জলি।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে’। দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।। ভুলে গেছি স্বপন-ঘোরে তুমি যে ভুলেছ মোরে, তবু খুঁজি স্মৃতির রেখা ভাঙন-ধরা মনের কূলে।। নাহি মনে — ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে বিশ্ব আমার শূন্য ক’রে কবে বঁধু বিদায় নিলে, হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে’ দুলে’।। আমার স্মৃতির চিতা পুড়িয়ে সে-কত বাকি দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি, তুমি থাক হাসির দেশে, আমি হতাশার কূলে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
উভয়ে : ভালোবাসায় বাঁধব বাসা আমরা দু'টি মাণিক-জোড়। থাকব বাঁধা পাখায় পাখায় মাখামাখি প্রেম-বিভোর।। পুরুষ : আমার বুকে যত মধু স্ত্রী : আমার বুকে ঢালবে বঁধু পুরুষ : আমি কাঁদব যখন দুখে স্ত্রী : আমি মুছাব সে নয়ন-লোর।। পুরুষ : আমি যদি কভু মনের ভুলে তোমায় প্রিয় থাকি ভুলে, স্ত্রী : আমি রইব তাতেই ফুলের মালায় লুকিয়ে যেমন থাকে ডোর। উভয়ে : মোরা নীল গগনের নীল স্বপনে চির-কালের চাঁদ-চকোর।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান! সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান।। তোরা স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান। সেই কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান।। ওরে তোরা করিস লাঠালাঠি সিন্ধু-ডাকাত লুটছে ধান! তাই গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান।। ছিলি সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমন ক্ষিন্ন প্রাণ। মুখের গ্রাস ঐ গিলছে শেয়াল, তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ।। তোরা বাঁদর ডেকে মানলি সালিশ ভাইকে দিতে ফাটলো প্রাণ! সালিশ নিজেই, ‘খা ডালা সব’, বোকা তোদের এই দেখান।। তোরা নাক কেটে নিজ পরের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান তোদের কে যে ভালো কে যে মন্দ সব শিয়ালই এক সমান।। শুনি আপন ভিটের কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ। তাই তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান।। আজ সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান! তোরা বিশ্বে যে তার রাখিসনে ঠাঁই কানা গরুর ভীন বাথান।। তোরা করলি কেবল অহরহ নীচ কলহের পরল পান। আজ বুঝলি নে হায় নাড়ি-ছেড়া মায়ের পেটের ভায়ের টান।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ভাল লাগার স্মৃতি ভোলা নাহি যায়। তাই বারে বারে আসি ফিরে তব আঙিনায়।। আজো ওঠে বাঁকা চাঁদ নীল গগনে আজো ফোটে রাঙা ফুল মম কাননে, ‘পিয়া পিয়া’ গাহে পাখি পিয়াল শাখায়।। যে আলো বাজালে বেণু রঙীন ঊষায়, তাহারি পুলকে আজি পরান মাতায়। মরুর কামনা আজো দীপ-শিখা সম পরানে লাগে জাগিয়া আছে ওগো প্রিয়তম, অনুরাগে লাগে দোল, দোল দেহ-যমুনায়।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan