
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান। দেশ হারায়েছে — হারায়নি তা’র আত্মা ও ভগবান।। তাহার ক্ষাত্রশক্তি গিয়াছে প্রেম ও ভক্তি আজও বেঁচে আছে, আজিও পরম ধৈর্য ও বিশ্বাসে — তার আশা-দীপ জ্বালিয়া রেখেছে সেই ভাগবত জ্ঞান।। দেহের জীর্ণ পিঞ্জরে তার প্রাণ কাঁদে নিরাশায়, ‘সম্ভবামি যুগে যুগে’ বাণী ভুলিতে পারে না হায়! সেই আশ্বাসে আজ নব অনুরাগে পাষাণ ভারতে বিরাট চেতনা জাগে, জেগেছে সুপ্ত-সিংহ, এসেছে দিব্য অসি-কৃপাণ।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভিখারিনী করে পাঠাইলি মোরে, (মাগো) কি দিয়ে পূজিব বল। হাতে আছে শুধু শূন্য প্রণাম, চোখে আছে শুধু জল।। পূজা ধূপ নাই, চন্দন নাই, মাগো, লাজে মরি দিতে ভয় পাই চুরি করে আনা দুটি জবা ফুল, একটি বিল্বদল।। তোর ধনী ছেলে মেয়ে ঘটা করে তোর পূজা করে কত রূপে, মাগো ভিখারি মেয়ের বেশে তুই কেন দাঁড়াইলি এসে, মোর কাছে চুপে চুপে কিছু নাই মাগো হাতে দিতে তোর, শুধু নামখানি সম্বল মোর, যদি চাস তুই ঐ রাঙা পায়ে দিব নামের সে শতদল।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’। ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।। এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়, খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি।। তুমি যে গেছ ভুলে – ছিল না আমার মনে, তাই আসিয়াছি তব বেড়া–দেওয়া ফুলবনে। গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি’— আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।।
রাগঃ গৌড় সারং
তালঃ দাদ্রা

ভিখারির সাজে কে এলে। তৃতীয় প্রহর নিশি নিঝ্ঝুম দশ দিশি — আমার ঘুমের দুয়ার ঠেলে কে এলে কে এলে।। সুন্দর হাতে কেন ভিক্ষার ঝুলি চাঁদের অঙ্গে কেন পথের ধূলি? আমার কবরীর যূ’ই ফুলগুলি — তব চরণের পানে আছে আঁখি মেলি’। বনভূমি কাঁদে ঝরা-ফুল-পল্লব ছড়ায়ে, হে তরুণ সন্ন্যাসী! বসন্ত কাঁদে তব দুই কর জড়ায়ে। ওগো উদাসীন! কোন্ নিষ্ঠুর সাধে বিভূতি মাখায়ে হায়! চৈতালী চাঁদে। আমার এখন ফাগুন-নিশীথে ধুতুরা-আসব কেন দিলে ঢেলে।।
রাগঃ ভিখার
তালঃ ত্রিতাল
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা। ফুলের নজ্রানা এর আজিও পাতায় ঢাকা।। কুঞ্জ-দ্বারে থাকি’ থাকি’ বৃথা এত ডাকাডাকি, আজিও এ বনের পাখি ঘুমায় হের গুটিয়ে পাখা।। অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়, তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা ফাঁকা।। আসছে-ফাগুন মাসে আসিও ইহার পাশে, আজ যে-লতা কয় না কথা, সেদিন তা'য় যাবে না রাখা।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা
ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি। তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি।। তুমি ভুল ক’রে এসেছিলে ভুলে ভালবেসেছিলে, ভুলের খেলা ভুলের মেলা তাই প্রিয় ভেঙে দিলে। ঝরা ফুলে হের ঝুরে কানন-বীথি।। তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম রবির দাহে শিশির সম শুকাইবে প্রিয়তম, হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি।। ফোটে ফুল যায় ঝ’রে গহন বনে অনাদরে গোপনে মোর প্রেম-কুসুম তেমনি গেল গো মরে, আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ লাউনি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan