
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মা কবে তোরে পারব দিতে আমার সকল ভার। ভাবতে কখন পারব মাগো নাই কিছু আমার॥ কারেও আনিনি মা সঙ্গে ক’রে রাখতে নারি কারেও ধ’রে তুই দিস্, তুই নিস্ মা হ’রে (আমার) কোথায় অধিকার॥ হাসি খেলি, চলি, ফিরি ইঙ্গিতে মা তোরই, মা তোরই মাঝে লভি, তোরই মাঝে মরি। পুত্র-মিত্র-কন্যা-জায়া, মহামায়া তোরই মায়া, মা তোর লীলার পুতুল আমি ভাবতে দে এবার॥
রাগঃ
তালঃ দাদ্রা

মাগো তোরি পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে।। জীবের ভাষায় পাখির মধুর গানে, সাগর রোলে নদীর কলতানে সমীরণের মরমরে শুনি সকাল সাঁঝে।। আমার প্রতি নিঃশ্বাসে মা রক্তধরার মাঝে প্রাণের অনুরণনে তোর চরণধ্বনি বাজে। গভীর প্রণব ওঙ্কারে তোর কালি (মা গো মহাকালী) সেই নৃত্যলীলার স্তবগাথা গান চরণতলে নটরাজে।।
রাগঃ
তালঃ দাদ্রা

মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন গুনগুনিয়ে ভ্রমর এলো, (ওলো) ভুল করে তোর ভোলালো মন।। আঁউরে গেছে মুখখানি ওর কর লো বাতাস খুলে আঁচর চাঁদের লোভে এলো চকোর (ও তুই) মেঘে ঢাকিসনে লো নয়ন।। কেশের কাঁটা বিধে পাখায় রাখলো ওরে বেঁধে শাখায় মৌটুসি মৌ মদের মিঠায় (ও তুই) কপটে কর নিকট আপন।।
নাটকঃ ‘মহুয়া’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

মোর গানের কথা যেন আলোকলতা, যেন স্বর্ণলতা। মূল নাই ফুল নাই আছে শুধু বনের বিহ্বলতা।। আকাশ-বনস্পতি জড়ায়ে ধরণীর বুকে পড়ে গড়ায়ে, কখন কি আবেশে কার কথা ভাবে সে — কে জানে কেন অযথা।। রহে কারো বক্ষে, রহে কারো চক্ষে বিরহের অশ্রুজলে, কণ্ঠলগ্না কারো রহে সে গীত-কলি মুঞ্জরে অধরতলে। রাখি হয়ে কারও হাতে বাঁধে সে কাহারও চরণতলে কাঁদে সে, সুরে সুরে গুঞ্জিত ও-যেন পূঞ্জিত — অকারণ মৌন ব্যথা।।
রাগঃ
তালঃ
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে বিধূর মধুর স্বরেকে এলো,কে এলো সহসা।। যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ হাসিল তমসা কে এলো,কে এলো সহসা।। অচেনা সুরে কেন ডাকে সে মোরে এমন ক'রে ঘুমের ঘোরে — নব-নীরদ-ঘন-শ্যামল কে এ চঞ্চল হেরিয়া তৃষিত-প্রাণ হলোসরসা কে এলো,কে এলো সহসা।। কভু সে অন্তরে কভু দিগন্তরে এই সোনার মৃগ ভুলাতে আসে মোরে, দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে শুনেছি ইহারি বেণু প্রাণ-বিবশা কে এলো,কে এলো সহসা।।
রাগঃ
তালঃ কাহার্বা

মা তোর কালো রূপের মাঝে রসের সাগর লুকিয়ে আছে, তোর কৃষ্ণ জ্যোতির আড়াল টেনে মোর প্রেমময় কৃষ্ণ নাচে।। (নাচে, নাচে, নাচে গো) আমি যাঁহার পরম তৃষ্ণা লয়ে কাঁদি (মা), ওমা কৃষ্ণা কেন রাখলি তারে বাঁধি, ওমা যোগমায়া সে যে বাজায় বাঁশি তোরই রূপের কদম গাছে।। আমার অভয় সুন্দরেরে কেন ভয়ের আবরণে রাখলি ঢেকে মাগো, আমি কাঁদব কত এই বিরহের বৃন্দাবনে। ওমা তোর শক্তি যমুনারি তীরে নাম লয়ে মোর শ্যাম যে কেঁদে ফিরে। তুই কোলে করে মেয়েরে তোর নিয়ে যা তাঁর পায়ের কাছে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan