
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

প’রো প’রো চৈতালি-সাঁজে কুস্মি শাড়ি। আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি॥ প’রো ললাটে কাঁচপোকার টিপ, তুমি আলতা প’রো পায়ে হৃদি নিঙাড়ি’॥ প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু জোড়া দিও বাতুল শোভাতে। বেল-যূথিকার গ’ড়ে মালা প’রো খোঁপাতে দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙে ছোপাতে, রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ অনুপ জালোটা

বসিয়া নদী-কূলে,এলোচুলে কে উদাসিনী কে এলে, পথ ভুলে, এ অকূলে বন-হরিণী।। কলসে জল ভরিয়া চায় করুণায় কুল-বধূরা, কেঁদে যায় ফুলে, ফুলে, পদমূলে, সাঁঝ-তটিনী।। দলিয়া কত ভাঙা-মন, ও চরণ, করেছ রাঙা কাঁদায়ে কত না দিল, এলে নিখিল মন-মোহিনী।। হারালি গোধূলি-লগন কবি, কোন নদী কিনারে, একি সেই স্বপন-চাঁদ, পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনী।।
রাগঃ কালেংড়া
তালঃ কাহার্বা

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল হয়নি যাবার বেলা। সংসার-পাথারে, আজো দোলে পাপের ভেলা।। মেটেনি তোমায় দেখার পিয়াসা মেটেনি কদম জিয়ারত আশা হযরত, এই জমেছে প্রথম দীন-ই-ইসলাম মেলা।। ছড়ায়ে পড়েনি তোমার কালাম আজিও সকল দেশে, ফিরিয়া আসেনি সিপাহীরা তব আজও বিজয়ীর বেশে। দিনের বাদশা চাও ফিরে চাও শোক-দুর্দিনে বেদনা ভোলাও গুনাহ্গার এই উম্মতে তব হানিও না অবহেলা।।
বৈতালিক
রাগঃ
তালঃ বৈতালিক

চিকন কালো ভুরুর তলে কাজল আঁখি দোলে রে যেন বন-লতার কোলে কোয়েল পাখি দোলে রে।। যেন ফুল-ধনুর উজল তীর গো হায় বাদশাজাদীর রঙ মহলে যেন নীলার প্রদীপ জ্বলে দোলে রে দোলে রেদেোলে রে।। সজল শিশির মাখা দু'টি কুসুম গো সুনীল দু'টি কমল -কুড়িঁ যেন রূপের সাঁতার -জলে দোলে রে দোলে রে দোলে রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ওরে মথুরা-বাসিনী, মোরে বল্। কোথায় রাধার প্রাণ — ব্রজের শ্যামল।। আজও রাজ-সভা মাঝে (সে) আসে কি রাখাল-সাজে? আজও তার বাঁশি শুনে যমুনার জল হয় কি উতল।। পায়ে নূপুর কি পরে শিরে ময়ূর-পাখা, আছে শ্রীমুখে কি অলকা তিলক আঁকা। রাধা রাধা ব’লে কি গো কাঁদে সেই ময়া-মৃগ? নারায়ণ হয়েছে সে তোদের মথুরা এসে মোদের চপল।।
রাগঃ
তালঃ কাহার্বা

চল্ চল্ চল্। চল্ চল্ চল্। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি’ আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মাশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চল্ রে নও জোয়ান শোন্ রে পাতিয়া কান মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহবান। ভাঙ্ রে ভাঙ্ আগল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।।
মার্চের সুর
তালঃ ত্রিমাত্রিক ছন্দ
শিল্পীঃ আসিফ আকবর

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan