
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

হোরি খেলে নন্দলালা প্রেমের রঙে মাতোয়ালা॥ বিশ্বরাধা সে সাথে রঙে খেলায় মাতে রঙে ত্রিভুবন ছায় রাঙা আলোক আবির ছড়ায় হোরি রবি-শশী থালা॥ আজি বনে বনে মনে মনে হোরি মনের মরুতে লতায় তরুতে রাঙা ফুল ফোটে মরি মরি। আজি প্রাণে প্রাণে ফুল দোল দোল পূর্ণিমা রাতি রাঙা ফুল তারা বাতি ধরণীতে আকাশে জ্বালা॥
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

রাঙা পির্হান প'রে শিশু নবী খেলেন পথে। দেখে হুর-পরীরা সব লুকিয়ে বেহেশ্ত হ'তে।। মোহনী সুরত বাঁকা চাঁদে চন্দন মাখা। নূরানী রওশনী তাঁর চমকে দিনের আলোতে।। নাচের তালে তালে সোনার তাবিজ দোলে, চরণ তলে ধূলি কাঁদে মোহাম্মদ ব'লে। নীল রেশমি রুমাল বাঁধা তাঁর চাঁচর কেশে রাঙা সালোয়ার প'রে নাচে সে হেসে হেসে, খোদার আরশ টলে সে রূপ-সুধা-স্রোতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আঁখি তোল আঁখি তোল না, দানো করুণা, ওগো অরুণা, মেলি’ নয়ন জীর্ণ কানন কর তরুণা।। আঁখি যে তোমার বনের পাখি — ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’, আলোর-সাগর জাগাও বরুণা।। তব আনত আঁখির পাতার কোলে তরুণ আলোর মুকুল দোলে। রঙের কুমার দুয়ারে জাগে, তোমার আঁখির প্রসাদ মাগে, পাণ্ডুর ভোর হোক তরুণারুণা।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

কেন আজ নতুন ক’রে পরান তোমারে পাইতে চায়। এত কাছে আছো তবু কেন বুকে অসহ বিরহ হায়।। রূপ-সরসীতে ফুটালে পদ্মিনী বঁধু দিলে সুরভি রসঘন মধু, তবু শীর্ণা তনু কেন চায় গোধুলি রাঙা-শাড়ি - আল্তা পরিতে কেন সাধ যায়।। বনশ্রী কাঁদে প্রেম কণ্ঠ জড়ায়ে ওলো নিরাভরণা অথই জলে কাঁদে প্রেম ঘন কমল খোঁপায় কেন পর না, কেন তব সুরের কপোতী মুক্তামালা চুড়ি কাঁকন পরায়।।
রাগঃ
তালঃ
কমলা রূপিণী, শক্তি-স্বরূপিণী পতিব্রতা সতী ধর্ম-বিধায়িনী — সীতা, জয় সীতা। জনক দুলারী রাজকুমারী লব-কুশ-জননী, রাম-কী পিয়ারী — সীতা, জয় সীতা।। আওধ-প্রজাকুল শান্তি-বিধায়িনী পতি-অনুগামিনী, বন-বনচারিণী, অশোক-কানন উজ্জ্বলকারিণী — সীতা, জয় সীতা।। বসুমতী-অঙ্ক সমুজ্জ্বল-কারিণী সতীকে তেজ-বল-অগ্নিনিবারণী, সুখ-দুখমে পতি-চরম ভিখারিনী — সীতা, জয় সীতা।।
রাগঃ দরবারী-কানাড়া
তালঃ ত্রিতাল

তোমার মনে ফুট্বে যবে প্রথম মুকুল প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের ফুল।। দীরঘ বরষ মাস তাহারই আশে জাগিয়া রব তব দুয়ার পাশে বহিবে কবে ফুল-ফোটানো দখিনা বাতাস অনুকূল।। আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুম ক্ষতি নাই, ওগো প্রিয়, ভাঙুক, এ অকরুণ ঘুম। গুঞ্জরি’ গুঞ্জরি’ ভ্রমর সম কাঁদিব তোমারে ঘিরি’, প্রিয়তম। হুতাস বাতাস সম কুসুম ফুটায়ে চলে যাব দূরে বেভুল।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ বুলা আফরোজ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan