
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

উভয় : মোরা ছিলাম একা আজি মিলিনু দুজন। পাপিয়ার পিয়া বোল্ কপোত-কূজন।। বর : তুমি সবুজের স্রোত এলে ঊষর দেশে বধূ : তুমি বিধাতার-বর এলে বরের বেশে, বর : তুমি গৃহে কল্যাণ বধূ : তুমি প্রভু মম ধ্যান, উভয় : সুন্দরতর হ’ল সুন্দর ত্রিভুবন।।
নাটিকাঃ ‘প্রীতি-উপহার’
রাগঃ
তালঃ কাহার্বা

হে মহামৌনী, তব প্রশান্ত গম্ভীর বাণী শোনাবে কবে যুগ যুগ ধরি’ প্রতীক্ষারত আছে জাগি’ ধরণী নীরবে॥ যে-বাণী শোনার অনুরাগে উদার অম্বর জাগে অনাহত যে-বাণীর ঝঙ্কার বাজে ওঙ্কার প্রণবে॥ চন্দ্র-সূর্য-গ্রহ-তারায় জ্বলে যে-বাণীর শিখা পুষ্পে-পর্ণে শত বর্ণে যে-বাণী-ইঙ্গিত লিখা। যে অনাদি বাণী সদা শোনে যোগী-ঋষি মুনি জনে যে-বাণী শুনি না শ্রবণে বুঝি অনুভবে॥
রাগঃ বিলাবল
তালঃ ত্রিতাল

ভালোবাসি কলঙ্কী চাঁদ মেঘের পাশে। মোর ফুল আরো ভালো লাগে ভ্রমর সে ফুলে যদি আসে।। ভালোবাসি নিঝুম রাতি যদি রহে সুন্দর সাথী, সেই সুন্দর সাথী প্রিয়তম হয়, যবে চঞ্চল হয়ে ওঠে প্রণয় পিয়াসে।।
নাটক: দেবী দূর্গা
রাগঃ
তালঃ
বল রাঙা হংসদূতি তা’র বারতা। দাও তা’র বিরহ-লিপি, বল সে কোথা।। কেমনে কাটে তা’র অলস বেলা আজো কি গাঙের ধারে কাঁদে একেলা, দু’জনের আশা-তরী ডুবিল যথা।। দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে, ভাঙা ঘর বেঁধেছে কি নূতন ক’রে। দেখা হ’লে তা’রে কহিও নিরালায় আমি মরিয়াছি — মোর প্রেম মরেনি, হায়! (মোর) অন্তরে সে আজো অন্তর-দেবতা।।
রাগঃ রক্তহংস সারং
তালঃ আদ্ধা

আমার হরিনামে রুচি, কারণ, পরিণামে লুচি আমি ভোজনের লাগি করি ভজন। আমি মালপোর লোভে এ কল্পলোকে তল্পী বাঁধিয়া এসেছি মন।। ‘রাধা-বল্লভী’ লোভে পূজি রাধা-বল্লভে, আসি রসগোল্লার তরে রাস মোচ্ছবে। আমার গোল্লায় গেছে মন, দাদা গো, রসগোল্লায় গেছে মন। ও তো রসগোল্লা কভু নয় যেন ন্যাড়া-মাথা বাবাজী থালাতে হয়েন উদয়! (আর) গজা দেখে প্রেম যে গজায় হৃদিতলে রে, পানতোয়া দেখে প্রাণ নাচে হরি ব’লে রে! ঐ গোলগাল মোয়া এই মায়াময় সংসার দেয় গো ভুলিয়ে, আর ক্ষীরের খোয়াতে খোয়াইতে কুল মন ওঠে চুলবুলিয়ে। (আমার) মন বলে হরি হরি হাত বলে হর হে, যত অরসিকে তেড়ে আসে বলে ব্যাটায় ধর হে! আর এই সংসারে রসিক শুধু রাঁধুনী ও ময়রাই — সেই দুই ভাই আজি এসেছে রে! যারা ময়দা খেয়ে মালপো ঢালে সেই দুই ভাই আজি এসেছে রে! আমি চিনি মেখে গায় যোগী হব দাদা যাব ময়রার দেশে, আর রসকরার কড়াই-এ ডুবিয়া মরিব গলে সন্দেশ ঠেসে। ভোজন ভজহরি-র শোনো এই তথ্য গো-ময় সংসারে ভজনই সত্য।।
রাগঃ
তালঃ ফের্তা

ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে। আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধ’রে সে, রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।। তৃষিত মরুর ধুসর গগন যেমন হেরে মেঘের স্বপন, তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন — একটি ফোঁটা আঁখি–জল ঝরে যেন তার হাতের শরাবে।।
রাগঃ রমলা (নজরুলসৃষ্ট)
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan