
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্রা ঈদ কোর্বানি দে কোর্বানি দে শোন্ খোদার ফর্মান তাকিদ।। এমনি দিনে কোর্বানি দেন পুত্রে হজরত ইব্রাহীম, তেমনি তোরা খোদার রাহে আয় রে হবি কে শহীদ্।। মনের মাঝে পশু যে তোর আজকে তা’রে কর্ জবেহ, পুল্সেরাতের পুল হ’তে পার নিয়ে রাখ্ আগাম রসিদ্।। গলায় গলায় মিল্ রে সবে ভুলে যা ঘরোয়া বিবাদ, মিলনের ঈদগাহ্ গড়ে তোল্ প্রাণ দিয়ে তার তোল্ বুনিয়াদ।। মিলনের আর্ফাত ময়দান হোক আজি গ্রামে গ্রামে, হজের অধিক পাবি সওয়াব এক হ’লে সব মুসলিমে। বাজবে আবার নূতন ক’রে দ্বীনি ডঙ্কা, হয় উমীদ্।। ইসমাইলের মতন যদি কোর্বানি পারিস হতে দেখব আবার তোদের মাঝে দিশারি মুসা, খালিদ।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয় গিরি–দরি, বনে–মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়।। ধানের ক্ষেতে, বনের ফাঁকে, দেখে যা মোর কালো মা–কে ধূলি–রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ বাজায়।। ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লীগ্রামে এক্লাটি বিজনমাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা, খড়, মাটি কালো মেঘের ঝারি নিয়ে করুণা–বারি ছিটায়।। কাজলা–দীঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম–মুখ খেলে বেড়ায় ডাকাত–মেয়ে বনে লয়ে বাঘ–ভালুক ঝড়ের সাথে নৃত্যে মাতে বেদের সাথে সাপ নাচায়।। নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার সাঁঝের বারান্দাতে দাঁড়ায় টীপ প’রে সন্ধ্যা–তারার। ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোর বেলায়। হরিত শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে ভাটিয়ালি গায় ভাটির স্রোতে গায় বাউল মাঠের মাঝে (মা)। গঙ্গা–তীরে শ্মশান–ঘাটে কেঁদে কভু বুক ভাসায়।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ দ্রুত–দাদ্রা

ঘন গগন ঘিরিল ঘন ঘোর। শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্।। কুহু কেকা গাছে চম্পা শাখে (গো) বিরহী বেণু ডাকে প্রিয়তমাকে১ (গো), মেঘ-মাঝে খুঁজে ফিরে সৌদামিনী কোথা লুকালো প্রিয়-ঘন চিতচোর।। রহে না মন ঘরে অন্ধকারে অভিসারে যেতে চায় বন-‘পারে, ঝুরে মৌন ব্যথায় কাননে কেতকী কাঁদে চিত-চাতকী কোথা শ্যাম কিশোর।।
১. কাহাকে
রাগঃ দেশ
তালঃ ত্রিতাল
বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল। মধু-লোভী মদালস এসো অলিকুল।। ভোগের পাত্রে মধু প্রাণ ভরে পিও বঁধু, আনন্দে হয় যদি হোক দিক ভুল।।
রেকর্ড-নাটিকাঃ সুরথ উদ্ধার
রাগঃ
তালঃ কাহার্বা

আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই রজনীগন্ধা? গোধূলির রং সম তব মুখ, হায়! তরুণ হাসি কেন চকিতে মিলায়? সহসা মহুয়া বনে চঞ্চল বায় হ’ল নিথর সুমন্দা।। বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু; মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু। তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের, পথ-হারা পাখি তুমি দূর বিদেশের, স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
রাগঃ
তালঃ কাহার্বা

মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো।।
প্রেম -দীপ শিখা অন্তরে যদি জ্বলে
কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে
পূজিবে না যদি সুন্দরে রূপ -অঞ্জলি কেন বহো।।
ফুটিলে কুসুম -কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।
যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে
রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে
প্রাণ কাঁদে যার লাগি, তারে কেন বিরহ দহনে দহো।।
রাগঃ
তালঃ দাদরা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan