
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে। তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায় যেন সে-কোন্ লোকে।। শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী তারি বার্তা আসে নব মধু-মাসে, পলাশ আশোকে।। কৃষ্ণচূড়া তার মালা লুটায় — চৈত্র-শেষে বনের ধূলায় কান্না-বিধুর তার ভৈরবী সুর প্রভাতী তারায় অশ্রু ঘনায়, চির-বিরহী চিনি ওকে।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা

পুরুষ : বিদেশি অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে। স্ত্রী : বাইরে হিম ঝরে ঝিম্ ঝিম্ ঝিম্ বন্ধু এসো এপারে।। পুরুষ : তোমারে বুঝি না বুঝি বা আধেক স্ত্রী : নয়নের ভাষা বঁধু সব দেশে এক, পুরুষ : তুমি ঊষা, ল’য়ে তুষার কর খেলা — ভোরবেলা। স্ত্রী : পুবের তপন সম রাঙাও জীবন মম তোমার কিরণ ধারে।। পুরুষ : তব কণ্ঠে সুর শুনি হায় সকরুণ স্মৃতি জাগায়, স্ত্রী : বিদেশি চেরী-কুসুমের মালিকা লহ গলায়। উভয়ে : চল যাই যেথা নাই দেশের বন্ধন নাহি গো ক্রন্দন, নিরুদ্দেশের পথে প্রেম অভিসারে।।
রাগঃ
তালঃ ফের্তা

এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন।। সকল জাতির পুরুষ-নারীর প্রাণ সেই হবে তোর পূজা-বেদী মা তোর পীঠস্থান: সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতবো মা তোর সিংহাসন।। সেথা রইবে নাকো ছোয়াছুয়ি উচ্চ-নীচের ভেদ, সবাই মিলে উচ্চারির মাতৃ-নামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল, ভুলব হানাহানি দীন-দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য-প্রেমের বৃন্দাবন।।
রাগঃ
তালঃ দাদ্রা

জাগো যুবতী! আসে যুবরাজ। অশোক-রাঙা বসনে সাজ।। আসন-পাতা-বনে অঞ্চল আধো বন্দনা-গীতি-ভাষা বাধো বাধো, কপোলে লাজ।। উছলি’ ওঠে যৌবন আকুল তরঙ্গে, খেলিছে অনঙ্গ নয়নে, বুকে, অঙ্গে আকুল তরঙ্গে। আগমনী-ছন্দ মেঘ-মৃদঙ্গে ভবন-শিখী গাহে বন-কুহু সঙ্গে, বাজো হৃদি-অঙ্গনে বাঁশরি বাজো।।
নাটক : ‘আলেয়া’ (কাকলি ও বন্দিনীগণের গান)
রাগঃ
তালঃ
গিরিধারী লাল কৃষ্ণ গোপাল যুগে যুগে হ’য়ো প্রিয় জনমে জনমে বঁধু তব প্রেমে আমারে ঝুরিতে দিও॥ তুমি চির চঞ্চল চির পলাতকা প্রেমে বাঁধা প’ড়ে হ’য়ো মোর সখা মোর জাতি কুল মান তনু মন প্রাণ হে কিশোর হ’রে নিও॥ রাধিকার সম কুব্জার সম রুক্সিণী সম মোরে গোকুল মথুরা দ্বারকায় নাথ রেখো তব সাথী করে। গোপনে চেয়ো সব শত গোপীকায় চন্দ্রাবলী ও সত্যভামায় তেমনি হে নাথ চাহিও আমায় লুকায়ে ভালেবাসিও॥
রাগঃ
তালঃ ফের্তা
১.

২.

আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায় বহু রাত্রি হল আর জাগাসনে মায়।। কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো মন ভুলাবো কত রূপকথায়।। তোরে কে বলে চঞ্চল একচোখো সে মোর শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব’সে তোরে কে বলে ঝড় তোলে থির যমুনায় সে যেদিন রাত ঘোরে তার মা’র পায় পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan