
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি। খুলে দাও রং মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি।। গোপনে চৈতী হাওয়ায় গুল্-বাগিচায় পাঠালে লিপি, দেখে তাই ডাক্ছে ডালে কু কু ব’লে কোয়েলা ননদী।। পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি বরষায় সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী।। তোমারি অশ্রু ঝলে শিউলি তলে সিক্ত শরতে, হিমানীর পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি।। পউষের শূন্য মাঠে একলা বাটে চাও বিরহিণী, দুঁহু হায় চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি।। ভিড়ে যা ভোর-বাতাসে ফুল-সুবাসে রে ভোমর কবি ঊষসীর শিশ্-মহলে আস্তে যদি চাস্ নিরবধি।।
রাগঃ জৌনপুরী-আশাবরি
তালঃ কাহার্বা

ওরে মথুরা-বাসিনী, মোরে বল্। কোথায় রাধার প্রাণ — ব্রজের শ্যামল।। আজও রাজ-সভা মাঝে (সে) আসে কি রাখাল-সাজে? আজও তার বাঁশি শুনে যমুনার জল হয় কি উতল।। পায়ে নূপুর কি পরে শিরে ময়ূর-পাখা, আছে শ্রীমুখে কি অলকা তিলক আঁকা। রাধা রাধা ব’লে কি গো কাঁদে সেই ময়া-মৃগ? নারায়ণ হয়েছে সে তোদের মথুরা এসে মোদের চপল।।
রাগঃ
তালঃ কাহার্বা

ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না জাগায়ো না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না।। যে সহস্র করে রূপরস দিয়া জননীর কোলে পড়িল ঢলিয়া তাঁহারে শান্তি-চন্দন দাও ক্রন্দনে রাঙায়ো না।। যে তেজ শৌর্য-শক্তি দিলেন, আপনারে করি ক্ষয় তাই হাত পেতে নাও। বিদেহ রবি ও ইন্দ্র মোদের নিত্য দেবেন জয় কবিরে ঘুমাতে দাও। অন্তরে হের হারানো রবির জ্যোতি সেইখানে তারে নিত্য কর প্রণতি আর কেঁদে তাঁরে কাঁদায়ো না।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ কাজী নজরুল ইসলাম

বাঁশির কিশোর লুকায়ে হেরিছে একেলা। পিয়াল বনের পথে নিরালা সাঁঝের বেলা। হেলে দুলে চলে কে কাঁখে গাগরি, কাহার ঝিয়ারি, ও কাহার পিয়ারি ওই নবীনা নাগরি।। নূপুর মিনতি করে কাঁদিয়া কাঁদিয়া আমারে রাখিও চরণে বাঁধিয়া, পিয়া পিয়া ব'লে ডেকে ওঠে পাপিয়া। অঙ্গ জড়ায়ে দোলে আনন্দে ঘাগরি।। চাঁদের মুখে যেন চন্দন মাখিয়া কাজল কালো চোখের কলঙ্ক আঁকিয়া — আকাশ সম ওরে রেখেছে ঢাকিয়া নীলাম্বরী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ঝর ঝর ঝরে শাওন ধারা। ভবনে এলো মোর কে পথহারা।। বিরহ রজনী একেলা যাপি সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি, উথলি’ উঠে ঢেউ কুটীরে নাহি কেউ — গগনে নাহি মোর চন্দ্রতারা।। নিভেছে গৃহদীপ নয়নে বারি, আঁধারে তব মুখ নাহি নেহারি। তোমার আকুল কুন্তল বাসে চেনা দিনের স্মৃতি স্মরণে আসে, আজি কি এলে মোর প্রলয়-সুন্দর — ঝলকে বিদ্যুতে আঁখি-ইশারা।।
রাগঃ রামদাসী মল্লার
তালঃ ত্রিতাল

আমি জানি তব মন বুঝি তব ভাষা তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালোবাসা।। ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা আহত পাখির বুকে বাণ বিধেঁ কোথা কোন অভিমান ভুলিয়াছ তুমি ভালোবাসিবার আশা।। তুমি কেন হানো অবহেলা অকারন আপনাকে, প্রিয় যে হৃদয়ে বিষ থাকে সে হৃদয়ে অমৃত থাকে। তব যে বুকে জাগে প্রলয় ঝড়ের জ্বালা আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা ওগো ক্ষুধাতুর আমারে আহুতি দিলে মিটিবে কি তব পরানের পিপাসা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan