
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি তুমি অন্তরতম আছ অন্তরে নয়নেরে দিয়ে ফাঁকি॥ তুমি কাছে থাকি খেল লুকোচুরি তাই বাহিরে চাহিয়া দেখিতে না পাই যেমন আঁখির পল্লব নাথ দেখিতে পায় না আঁখি॥ মোরা ভাবি তুমি কত দূরে বুঝি গ্রহ তারকার পারে বুকে যে ঘুমায় তারে খুঁজি বনে প্রান্তরে দ্বারে দ্বারে। বাহিরে না পেয়ে ফিরি যবে ঘরে দেখি জেগে আছ তুমি মোর তরে যত ডাকি তত লুকাও হে চোর মোর বুকে মুখ রাখি॥
রাগঃ
তালঃ কাহার্বা

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে'। তারি ঢেউ এ সঙ্গীতে মোর মুরছায় সুরের কূলে।। ভালোবাসা তোমরা যারে দু'দিনেই ভোলো গো তারে (হায়) শরতের সজল মেঘ-প্রায় কেঁদে যাও নিমেষে ভুলে।। কঠিন পুরুষেরি মন গলিয়া বহে গো যখন বহে সে নদীর মতন চিরদিন পাষাণ-মূলে।। আলোর লাগি' জাগে ফুল, নদী ধায় সাগরে যেমন, চকোর চায় চাঁদ, চাতক মেঘ, যারে চায় তায় চাহে এই রে মন। নিয়ে যায় সুদূর অমরায় পূজে তায় বাণী-দেউলে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে। কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে।। নিশীথ গভীরে কেন আঁখি-নীরে এলে ফিরে ফিরে গোপন কথা বলিতে।। দলিত কুসুম-দলে রচিয়াছি শয়ন, অন্ধ তিমির রাতি, নিভু নিভু নয়ন; মরণ বেলায় প্রিয় আনিলে কি অমিয়, এলে কি গো নিঠুর ঝরা ফুল দলিতে।।
রাগঃ বৃন্দাবনী সারং মিশ্র
তালঃ দাদ্রা

ঝরঝর অঝোর ধারায় ঝুরছে মনে রঙের ঝুরি। দোলন-খোঁপায় দোল্ দিয়ে যায় দুলাল-চাঁপার তরুণ কুঁড়ি।। চঞ্চলতার আবেশ লেগে আঁচল আমার রয় না গায়ে, জরীন্ ফিতার বাঁধন টু’টে ব্যাকুল বেণী লুটায় পায়ে। খেল্ছে চোখে মন্মথ আজ রতির সাথে লুকোচুরি, নাচের তালে আপনি বাজে চপল হাতে কাঁকন চুড়ি।।
রাগঃ
তালঃ
পুরুষ : (আমি) মুস্লিম যুবা, মোর হাতে বাঁধা আলির জুল্ফিকার। স্ত্রী : (আমি) মুস্লিম নারী জ্বালিয়া চেরাগ ঘুচাই অন্ধকার।। পুরুষ : ধরিয়া রাখিতে দীনের নিশান আনন্দে করি জান কোরবান, স্ত্রী : কত ছেলে মোর শহীদ হয়েছে মরুতে কারাবালার। আমি নন্দিনী মা ফাতেমার।। পুরুষ : য়ুরোপ-এশিয়া-আফ্রিকা জুড়ে ছড়ানু খোদার বাণী, স্ত্রী : মোর একা গৃহ-মক্কাতে আমি আনি জম্জম্ পানি। পুরুষ : (আমি) জিনিব পৃথিবী আছে মোর আশা স্ত্রী : (আমি) প্রাণে দেই তেজ, বুকে ভালোবাসা, পুরুষ : আমি মুস্লিম যুবা স্ত্রী : আমি মুস্লিম নারী, উভয়ে : দুইধারী তলোয়ার।।
রাগঃ
তালঃ কাহার্বা

ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায় ফুল-ফোটাতে কে এলে ফুল ঝরানো সাঁঝ-বেলায়।। আজ কি মোর দিনের শেষে উঠলো চাঁদ মধুর হেসে' কৃষ্ণা তিথির তৃষ্ণা মোর মিটলো ওই জোছনায়।। আজ যে আঁখি অশ্রুহীন কি দিয়ে ধোয়াই চরণ' সুন্দর বরের বেশে এলে কি আমার মরণ'! দেখ বসন্তের পাখি কোয়েলা গেছে ডাকি আনন্দের দূত তুমি ডাকিয়া ফুল ফোটায়।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan