
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মুরলীধ্বনি শুনি ব্রজনারী যমুনা-তটে আসিল ছুটে কুল মান যৌবন দিল চরণে ডারি।। পবন গতিহীন রয়ে যমুনা উজান বহে বাঁশরি শুনি’ বিসরে গীত ময়ূর ময়ূরী শুক সারি।। চকিত হয়ে ধেনুগণ তৃণ নাহি পরশে গলিয়া পড়ে মেঘ সুর শুনি হরষে। বেভুল আহিরিণী চেয়ে থাকে উদাসিনী বাঁশরি শুনি পাশরি গেল নিতে গাগরিতে বারি।।
রাগঃ সিন্ধু/সৈন্ধবী
তালঃ ঝাঁপতাল

তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি। তুমি যে পথ দিয়ে গেছ চলে তারি ধূলা মাখি’ হে।। যেমন পা ফেলেছ গিরিমাটির রাঙা পথের ধূলাতে, অমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে, আমি খানিক জ্বালা ভুলতাম ঐ মানিক বুকে রাখি’ হে।। আমার খাওয়া পরার নাই রুচি, আর ঘুম আসে না চোখে হে, আমি আউরী হয়ে বেড়াই পথে, হাসে পাড়ার লোকে দেখে হাসে পাড়ার লোকে। আমি তাল পুকুরে যেতে নারি — একি তোমার মায়া হে, আমি কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে; আমার কলঙ্কিনী নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি হে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মোরা ছিনু একেলা, হইনু দু’জন। সুন্দরতর হ’ল নিখিল ভুবন।। আজি কপোত-কপোতী শ্রবণে কুহরে, বীণা বেণু বাজে বন-মর্মরে। নির্ঝর-ধারে সুধা চোখে মুখে ঝরে, নূতন জগৎ মোরা করেছি সৃজন।। মরিতে চাহি না, পেয়ে জীবন-অমিয়া! আসিব এ কুটিরে আবার জনমিয়া। আরো চাই আরো চাই অশেষ জীবন।। আজি প্রদীপ-বন্দিনী আলোক-কন্যা, লক্ষ্মীর শ্রী লয়ে আসিল অরণ্যা, মঙ্গল-ঘটে এলো নদীজল-বন্যা, পার্বতী পরিয়াছে গৌরী-ভূষণ।।
রাগঃ দেশ
তালঃ একতাল

কেন ঝুলনাতে একেলা দোলে রাইকিশোরী। বুঝি মেঘের মাঝে হারিয়ে গেল মেঘ-বরণ হরি।। সই দধির মাঝে ননী থাকে মোরা মথন করে আনি তাকে, মোরা নিঙ্ড়ে মেঘের সাগর, শ্যামে আনব বাহির করি’।। ঐ কালাকে সই ভালো জানি, জানি তাহার ঢং, তার কৃষ্ণ রূপের আঁধার খরা শুধু রাধার রং। যে না থাকিলে রাধার মাঝে দোলনাতে রাই দুলত না যে সই মেঘ যদি না থাকে সই কেন চমকায় বিজরী।।
গীতি-আলেখ্য : ‘হিন্দোলা’
রাগঃ
তালঃ
কত যুগ পাই নাই তোমার দেখা থাকিতে পারি না আর একা একা।। জানি না কোথায় থাকো সেথায় আমারে ডাকো মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা।। তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী আম রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি। দেখা কি পাব না হায় আশা যে ফুরায়ে যায় শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা।।
রাগঃ
তালঃ ত্রিতাল

টলমল্ টলমল্ টলে সরসী জল নিতে এলে কি গো ষোড়শী।। হেরিয়া তোমার রাঙা পদতল ফুটিল প্রেমের কুমুদ কমল খেলিছে চঞ্চল তরঙ্গ-দল ল’য়ে তব কলসি।। হেরি’তোমার নীলাম্বরী কাজল-আঁখি হলোকাজ্লা দীঘির জল সুনীল না-কি! হাতেশাপলা মৃণাল দিয়ে বাঁধে রাখি নাচেলীলায়িত ঢেউ তব তনু পরশি’।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan