
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

ফণির ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয়। মণি নিতে ডরে না কে ফণির বিষ জ্বালায়।। করেছে মেঘ উজালা বজ্র মানিক মালা, সে-মালা নেবে কি কালা মরিয়া অশনি যায়।।
নাটক : ‘মহুয়া’
রাগঃ
তালঃ
অ-মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খাঁদা নাকে নাচ্ছে ন্যাদা-নাক ডেঙাডেং-ড্যাং! ওঁর নাক্টাকে কে করল খ্যাঁদা র্যাঁদা বুলিয়ে? চাম্চিকে-ছা ব’সে যেন ন্যাজুড় ঝুলিয়ে! বুড়ো গুরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! ওঁর খ্যাঁদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় ‘টু’! ছোড়্দি’ বলে সর্দি ওটা, এ রাম! ওয়াক্! থুঃ কাছিম যেন উপুড় হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দাদু বুঝি চীনাম্যান মা, নাম বুঝি চ্যাংচু? তাই বুঝি ওঁর মুখ্টা অমন চ্যাপ্টা সুধাংশু! জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দাদুর নাকি ছিল না মা অমন বাদুড়-নাক, ঘুম দিলে ঐ চ্যাপ্টা নাকেই বাজ্তো সাতটা শাঁখ, দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাব্ড়া করেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! লম্ফানন্দে লাফ দিয়ে মা চ’লতে বেঁজির ছা, দাড়ির জালে প’ড়ে যাদুর আটকে গেছে গা, বিল্লি-বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দিদিমা কি দাদুর নাকে টাঙতে ‘আল্মানক্’ গজাল ঠুঁকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁখ? মুচি এসে দাদুর আমার নাক ক’রেছে ‘ট্যান’! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চল দাদু দেখন-হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুড় দেবের ধ্যান, খাঁদু-দাদু নাকু হবেন, নাক ডেঙাডেং-ড্যাং!
‘খাঁদু-দাদু’
[সঞ্চিতা, কাজী নজরুল ইসলাম, নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ২০০৫]
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥ আল্লাহ নামের যে তক্বীরে ঝর্না বহে পাষাণ চিরে শুনি’ সে তক্বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥ জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে, মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে। আমি যেন সেই জামাতে সামিল হতে পারি প্রাতে ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥
রাগঃ
তালঃ কাহার্বা

মাদল বাজিয়ে এলো বাদলা মেঘ এলোমেলো মাতলা হাওয়া এলো বনে। ময়ূরী নাচে কালো জামের গাছে পিয়া পিয়া বন-পাপিয়া ডাকে গো আপন মনে।। বেত-বনের আড়ালে ডাহুকী ডাকে, ডাকে না এমন দিনে কেহ আমাকে, বেণীর বিনুনী খুলে পড়ে একলা মন টেকে না ঘরের কোণে।। জঙ্গল পাহাড় কাঁপে বাজের আওয়াজে, বুকের মাঝে তবু নূপুর বাজে।। ঝিঁঝিঁ তার ডাক ভুলে ঝিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টির বাজ্না শোনে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া সে যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া।। তোমারি মতন যেন কাহার সনে সেদিন পথে চোখাচোখি হল গোপনে মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া।। ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা ছিনু একেলা আমি, চলে একেলা বালা বহে ঝিরিঝিরি ধীরি-ধীরি চিতী হাওয়া চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে চেয়ে দেখি মোর আঁখি সলিল ছাওয়া।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

বাহির দুয়ার মোর বন্ধ হে প্রিয় মনের দুয়ার আছে খোলা, সেই পথে এসো হে মোর চিত-চোর — হে দেবতা পথ ভোলা।। সেথা নাহি কুল লাজ কলঙ্ক ভয়, নাহি গুরুজন গঞ্জনা নিরদয়; তাই গোপন মানস তমাল কুঞ্জে (আমি) বাঁধিয়াছি ঝুলন দোলা।। মোর অন্তরে বহে সদা অন্তঃসলিলা অশ্রু-নদী — সেই যমুনার তীরে কর তুমি লীলা নিরবধি । সে মিলন-মন্দিরে জাগাবে না কেহ, তব দেহে বিলীন হবে মোর দেহ; অনন্ত বাসর-শয্যা রচিয়া অনন্ত মিলনে রহিব উতলা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan