
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে। আঁধারে যে ফুল ফোটে, ভোলো তাহারে॥ ভুলিতে যদি গো লাগে বুকেতে ব্যথা’ নিঠুর মরম-বাণে না ক’য়ো কথা, দরদি গো সে-ব্যথারে রাখিবি কাহারে॥
রাগঃ মিশ্র তিলং
তালঃ কাহার্বা
চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায় শ্রীমতী শ্রীহরির ছবি আঁকে। রাই ছবি আঁকে পটে গো, যারে হেরে নিতি গোঠে যেতে যমুনার তটে গো, সে বংশী বাজায়ে মঞ্জির পায়ে নাচে ছায়া বটে গো, রাই ছবি আঁকে পটে গো। আঁকিয়া শ্যামের মূরতি আঁকিল না রাধা শ্রীচরণ , রাধা চরণ আঁকে না, তুলি তুলিয়া রাখে চরণ আঁকে না। তখন ললিতা বলে- ‘রাধা! রাধা! রাধা! তুই আঁকলি না কেন চরণ রাধা!’ ‘জীবন মরণ যে চরণে বাঁধা, আঁকলি না কেন চরণ রাধা — বিশ্বের ত্রাণ বৃন্দাবনের ধ্যানজ্ঞান ব্রজগোপী সাধা’ — ‘আঁকলি না কেন চরণ রাধা’ —! তখন রাধা কেঁদে বলে- ‘ওগো ললিতা — সখি আঁকিলে চরণ যাবে সে পালায়ে আমি হব পদদলিতা। পলায়ে যাবে গো মথুরায়, আবার পালায়ে যাবে গো — চির চপল সে মথুরায় আবার পালায়ে যাবে গো — থাক লুকানো হৃদয়ে শ্রীচরণ।’
রাগঃ
তালঃ ফের্তা

গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম। গাও দেহমন শুক সারি, গাও রে ব্রজের নরনারী গাহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম।। গাও তাঁরি নাম যমুনার বারি গাও কুহু কেকা ধেনু বন-চারী, গাহরে শ্রীদাম গাহ সুদাম।। গাহ রে সজল শ্যামল গগন কদম্ব-তরু তমাল কানন, গাহ রে ভ্রমর মাধবী-লতা কৃষ্ণ-কথা, শ্রবণ অভিরাম।। গাহ লো বিশাখা, গাহ লো ললিতা গাহ শ্যাম-দায়িতা চন্দ্রাবলী (শ্যাম নাম), গাহ লো চন্দ্রাবলী, ভুবন ছাপিয়া গগন ব্যাপিয়া উঠুক কাঁপিয়া নাম-কাকলি। (শ্যাম-নাম কাকলি।) তোরা গেয়ে যা গেয়ে যা। হয়ে শ্যাম-নামে বিবাগী পথে পথে ধেয়ে যা। ঘনশ্যাম পল্লবে মনো-বন ছেয়ে যা। বহিয়া যাক শ্যাম-নাম সুরধুনী মধুর হোক মৃত্যু শ্যাম নাম শুনি’।।
নাটক : ‘চক্রব্যুহ’
রাগঃ
তালঃ
নীলাম্বরী–শাড়ি পরি’ নীল যমুনায় কে যায়? যেন জলে চলে থল–কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়।। কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে, চমকায় উন্মন চম্পা বনকে, দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়।। অঙ্গের ছন্দে পলাশ–মাধবী অশোক ফোটে, নূপুর শুনি’ বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে। মেঘ–বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এলো বুঝি পথ ভুলি, তাহার অঙ্গ তরঙ্গ–বিভঙ্গে কুলে কুলে নদী জল উথলায়।।
রাগঃ নীলাম্বরী
তালঃ ত্রিতাল

কেন প্রেম-যমুনা আজি হলো অধীর দোলে টলমল রহে না স্থির।। মানে না বারণ উথলে বারি ভাসালো কুললাজ রুধিতে নারি সখি ডাক শুনেছে সে কার মুরলীল।।
নাটকঃ ‘সিরাজদ্দৌলা’
রাগঃ
তালঃ কাহার্বা

এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে। করুণাময় প্রভু! কর হে পূর্ণ দানে।। শক্তি বিহীন করে ধরেছি নিশান তব বহিতে পারি যেন দিও সে-গৌরব, দিবাকর কর সম ছড়ায়ে অভিনব অস্তে যাই যেন জীবন-বিহানে।। সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম রাঙায়ো আঁধার হৃদি-প্রেমের জোছনা বানে।।
রাগঃ মালগুঞ্জ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan