
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এসো বসন্তের রাজা হে আমার এসো এ যৌবন-বাসর-সভাতে।। ফুলের দরবারে পাখির জলসাতে বুকের অঞ্চল-সিংহাসনে মম বসো আমার চাঁদ চাঁদনি রাতে।। রূপের দীপালি মোর জ্বলবে তোমায় ঘিরে বঁধূ, পিয়াব তোমায় পিয়া কানে-কানে কথার মধু। বন-কুসুমের মালা দিব বাহুর মালার সাথে চরণে হব দাসী বন্ধু হব দুখ রাতে।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

আমি গত জনমে, হে প্রিয়, যত কথা বলেছিনু তব কাছে। ফুল হয়ে সেই কথা আজ পৃথিবীতে ফুটিয়াছে।। কাঁদিয়া কাঁদিয়া যত আঁখি মম নিভিয়া গিয়াছে ওগো প্রিয়তম তারা হয়ে সেই আঁখিগুলি মোর তব পথ চেয়ে আছে।। যত দীপ জ্বেলে নিশি জেগেছিনু একা বাতায়ন তলে, কমল কুমুদ হয়ে সেই দীপ ফুটেছে সায়র জলে। চকোরিনী হয়ে অপূর্ণ সাধ আজো কেঁদে যায় ওগো মোর চাঁদ, চাতকিনী হয়ে আজো মোর প্রাণ তৃষ্ণার জল যাচে।।
রাগঃ
তালঃ
আমার হরিনামে রুচি, কারণ, পরিণামে লুচি আমি ভোজনের লাগি করি ভজন। আমি মালপোর লোভে এ কল্পলোকে তল্পী বাঁধিয়া এসেছি মন।। ‘রাধা-বল্লভী’ লোভে পূজি রাধা-বল্লভে, আসি রসগোল্লার তরে রাস মোচ্ছবে। আমার গোল্লায় গেছে মন, দাদা গো, রসগোল্লায় গেছে মন। ও তো রসগোল্লা কভু নয় যেন ন্যাড়া-মাথা বাবাজী থালাতে হয়েন উদয়! (আর) গজা দেখে প্রেম যে গজায় হৃদিতলে রে, পানতোয়া দেখে প্রাণ নাচে হরি ব’লে রে! ঐ গোলগাল মোয়া এই মায়াময় সংসার দেয় গো ভুলিয়ে, আর ক্ষীরের খোয়াতে খোয়াইতে কুল মন ওঠে চুলবুলিয়ে। (আমার) মন বলে হরি হরি হাত বলে হর হে, যত অরসিকে তেড়ে আসে বলে ব্যাটায় ধর হে! আর এই সংসারে রসিক শুধু রাঁধুনী ও ময়রাই — সেই দুই ভাই আজি এসেছে রে! যারা ময়দা খেয়ে মালপো ঢালে সেই দুই ভাই আজি এসেছে রে! আমি চিনি মেখে গায় যোগী হব দাদা যাব ময়রার দেশে, আর রসকরার কড়াই-এ ডুবিয়া মরিব গলে সন্দেশ ঠেসে। ভোজন ভজহরি-র শোনো এই তথ্য গো-ময় সংসারে ভজনই সত্য।।
রাগঃ
তালঃ ফের্তা

আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোমরাকে যেতে বল। সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল।। কত কি শুনিয়ে যায়, গুনগুনিয়ে হায়- পাতার ঝরকায়, ঘোরে সে অবিরল।। আমার প্রাণের ভেতর কেন উঠায় সে ঝড় তারে ফেরালে ফেরে না হাসে কেবল, সে ফিরিয়া গেলে চোখে আসে জল। একি হল দায়, আঁখি নাহি চায় না দেখিলে তায়, প্রাণ পাগল।।
জঙলী সুর
তালঃ দ্রুত-দাদ্রা

ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে॥ অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি আয় মা দলিত রাঙা হৃদয় বিছানো পথে॥ বিজয়া তোর হ’ল কবে শতাব্দী চলিয়া যায় ভারত-বিজয়-লক্ষ্মী ভারতে ফিরিয়া আয় বিসর্জনের কান্না মা এবার তুই এসে থামা সফল কর এ তপস্যা মা স্থান দে স্বাধীন জগতে॥
রাগঃ সুঘরাই কানাড়া
তালঃ ত্রিতাল

হে মোর স্বামী, অন্তর্যামী, লহ সকলি আমার। লহ প্রীতি-প্রেম-পূজা লহ পায়ে গলার হার।। হে প্রিয়তম, সকলি লহ; মান-অভিমান ব্যথা-বিরহ। দুঃখের দাহ, সুখের মোহ লহ হে অশ্রু-ধার।। যাহা কিছু আপন, দিতে যা বাকি যাহা কিছু গোপন, লুকায়ে রাখি যাহা কিছু প্রিয় অঞ্চলে ঢাকি; লহ হে বঁধূ এবার।। তোমায় চাওয়ার পাওয়ার আশা, তোমায় না-পাওয়ার ব্যথা-নিরাশা, তোমারে দিলাম মোর ভালোবাসা বিফলতা হাহাকার।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan