
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জাগো জাগো, রে মুসাফির হ’য়ে আসে নিশিভোর। ডাকে সুদূর পথের বাঁশি ছাড় মুসাফির-খানা তোর।। অস্ত-আকাশ-অলিন্দে ঐ পান্ডুর কপোল রাখি’ কাঁদে মলিন ভোরের শশী, বিদায় দাও বন্ধু চকোর।। মরুচারী খুঁজিস সলিল অগ্নিগিরির কাছে, হায়! খুঁজিস অমর ভালোবাসা এই ধরণীর এই ধূলায়। দারুণ রোদের দাহে খুঁজিস কুঞ্জ-ছায়া স্বপ্ন-ঘোর।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

২.

(আমায়) আর কতদিন মহামায়া রাখ্বি মায়ার ঘোরে। (মোরে) কেন মায়ার ঘূর্ণিপাকে ফেল্লি এমন করে।। (ওমা) কত জনম করেছি পাপ কত লোকের কুড়িয়েছি শাপ, তবু মা তার নাই কি গো মাফ ভুগব চিরতরে।। এমনি ক’রে সন্তানে তোর ফেল্লি মা অকূলে, তোর নাম যে জপমালা তাও যাই হায় ভুলে’। পাছে মা তোর কাছে আসি তাই বাঁধন দিলি রাশি রাশি, কবে মুক্ত হ’ব মুক্তকেশী (তোর) অভয় চরণ ধ’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা

আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে মাধব এলো না সই। এই যৌবন-বরমালা কারে দিব মোর বনমালী বই।। সারা নিশি জেগে বৃথাই নিরালা গাঁথিলাম নব মালতীর মালা, অনাদরে হায় সে মালা শুকায় দেখিয়া কেমনে রই।। মম অনুরাগ-চন্দন ঘ’ষে, লাজ ভু’লে সাঁঝ হ’তে আছি ব’সে, শুকাইয়া যায় চন্দন হায় রাধিকারমণ কই।। চলিলাম আমি যথা মন চায়, প্রভাতে আসিলে মোর শ্যামরায় বলিস্ আঁধারে হারাইয়া হায় গেছে রাধা রসময়ী।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
আন্ গোলাপ-পানি, আন্ আতরদানি গুলবাগে। সহেলি গো কিছু নাহি ভালো লাগে বেদুঈন ছেলের বাঁশি কারে ডাকে কেঁদে’ কেঁদে’ অনুরাগে।। মরুযাত্রীদের উটের সারি যেমন চাহে তৃষার বারি তেমনি মম পিয়াসি পরান যেন কার — প্রেম-অমৃত বারি মাগে।। চাঁদের পিয়ালাতে জোছনা-শিরাজি ঝ’রে যায় আমারি হৃদয় কেন গো সে-মধু নাহি পায়, হায়, হায়, বাদাম গাছের আঁধার বনে নিঃশ্বাস ওঠে যেন বুল্বুলির শিসের সনে, বিরহী মোর কোথায় কাঁদে কোন্ মদিনাতে — ফোরাত নদীর রোদন১ সম বুকে ঢেউ জাগে।।
১. স্রোতের
সঙ্গীতালেখ্য : ‘কাফেলা’ (মরুদেশের সঙ্গীত)
রাগঃ
তালঃ
বল ভাই মাভৈঃ মাভৈঃ, নবযুগ ঐ এলো ঐ এলো ঐ রক্ত যুগান্তর রে। বল জয় সত্যের জয় আসে ভৈরব বরাভয়, শোন অভয় ঐ রথ-ঘর্ঘর রে।। রে বধির! শোন পেতে কান ওঠে ঐ কোন মহাগান, হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে। জগতে জাগলো সাড়া জেগে ওঠ উঠে দাঁড়া, ভাঙ্ পাহারা মায়ার কারা-ঘর রে। যা আছে যাক্ না চুলায় নেমে পড় পথের ধূলায়, নিশান দুলায় ঐ প্রলয়ের ঝড় রে।। সে ঝড়ের ঝাপটা লেগে ভীম আবেগে উঠনু জেগে পাষাণ ভেঙে প্রাণ-ঝরা নির্ঝর রে। ভুলেছি পর ও আপন ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে। যারা ভাই বদ্ধ কুয়ায় খেয়ে মার জীবন গোঁয়ায় তাদের শোনাই প্রাণ-জাগা মন্তর রে।। ঝড়ের ঝাঁটার ঝাণ্ডা নেড়ে মাভৈঃ বানীর ডঙ্কা মেরে শঙ্কা ছেড়ে হাঁক প্রলয়ঙ্কর রে। তোদের ঐ চরণ-চাপে যেন ভাই মরণ কাঁপে মিথ্যা পাপের কণ্ঠ চেপে ধর্ রে। শোনা তোর বুক-ভরা গান জাগা তোর দেশ-জোড়া প্রাণ, দে বলিদান প্রাণ ও আত্মপর রে।। মোরা ভাই বাউল চারণ মানি না শাসন বারণ, জীবন মরণ মোদের অনুচর রে। দেখে ঐ ভয়ের ফাঁসি হাসি জোর জয়ের হাসি, অ-বিনাশী নাইকো মোদের ডর রে, গেয়ে যাই গান গেয়ে যাই মরা প্রাণ উট্কে দেখাই, ছাই-চাপা ভাই অগ্নি ভয়ঙ্কর রে।। খুঁড়ব কবর তুড়ব শ্মশান মড়ার হাড়ে নাচাব প্রাণ, আনব বিধান নিদান কালের বর রে শুধু এই ভরসা রাখিস মরিস্নি ভির্মি গেছিস ঐ শুনেছিস ভারত বিধির স্বর রে। ধর্ হাত ওঠ্ রে আবার দুর্যোগের রাত্রি কাবার, ঐ হাসে মা'র মূর্তি মনোহর রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। বাজত বনমে মধুর মুরলী বোলাতা রাধা নাম আয়ে ব্রিজমে ঘনশ্যাম। আজ থির যমুনা আধীর ভায়ি আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি, বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম।। ব্রিজকে কোঁয়ারি বনকে যোগিনী রোতি থী বিরহ মে, আজ লেকে গাগরি ওড়ে নীল শাড়ি চলে ফের নীর ভরণে। আজ হরিকে সাথ হরিভি আয়ে রাঙা আবিরমে গোকুল ছায়ে, বনশী বাজাওয়ে রসিয়া গারে বিভোর ব্রিজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan