
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কে এলে হংস-রথে, কোথা যাও? তার লিপি এনেছ কি? দাও মোরে দাও।। যা’র বিরহে মোর হৃদয়-কমল অশ্রু-সরসী-নীরে কাঁপে টলমল, শুনেছি তার সাথে তুমি কথা কও — কার কথা হয় সেথা — শোনাও শোনাও।। আনন্দ-দূত তুমি, লিপি আন নাই? দেখিতে কি আসিয়াছ — কত দুঃখ পাই? সে এত প্রেম দিয়ে কেন লুকিয়ে থাকে কেন দেখা দেয় না এত যে ডাকে, কেন মোর আর ভালো লাগে না কিছুই? মনে ক’রে বলো যদি তার দেখা পাও।।
রাগঃ
তালঃ
সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া। কে এলে কাহারে চাহিয়া।। মধুর লগনে অপরূপ বেশে কেন দাঁড়ালে মম দ্বারে এসে, দিনের শেষে ঝরা ফুলের দেশে — আসিলে চাঁদের তরণী বাহিয়া।। অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর নিরমিল তোমার মূরতি মনোহর, মনের পদ্ম-বনে বাণীর মধুকর — ‘সুন্দর! সুন্দর!’ — ওঠে গাহিয়া।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল

মুরলী শিখিব ব'লে এসেছি কদম্ব তলে মুরলীধারী মুরলী শিখাও হে কোন সুরে মধু-মাধবী ফোটে কোন সুরে রাধা নাম ওঠে মাধব হে! বাঁশির কোন সুরে উদাসী করে প্রাণ দাসী করে, মাধব হে — দেহ ময়ুর নাচে কোন সুর শুনিয়া মন-পাপিয়া গেয়ে ওঠে পিয়া পিয়া মোরে শিখাও সে সুর হে — যে সুরে তুমি নাচিবে, পিয়া ব'লে ডাকিবে মোরে শিখাও সে সুর হে বঁধু যে সুরে কেবল তব সাথে ভাব হয় অভাব রয় না আমি সেই সুর শিখিব যে সুর কৃষ্ণ ছাড়া কোন কথা কয় না কেন ছলছল চোখে চাও মুরলী শিখাও কেন হাত কাপে রসময়। যে সুর তোমার অধর পরশ লাগে সেই বেনু যেন চিরদিন রাধারই রয় বেনু শিখাও হে মোর দেহ মন ধায় যেন ধেনু সম তব পানে বেণু শিখাও হে।।
রাগঃ
তালঃ ফের্তা (আড়া চৌতাল, দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

মদিনা! মদিনা! মদিনা! তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।। মদিনা! তব আর একটা নাম কি কেউ বলে ‘হাস্নাহেনা’ আমি তোমায় মদিনা ব’লে ডাকি। মদিনা! আমি তোমায় ছাড়া আর কারেও জানি না।। মদিনা! তুমি রইবে চিরদিন মোর ঘরে এসে তোমায় আমায় মিলন হবে ভালোবেসে, মদিনা! আমার ছেলে দু’টির ডাক নাম সানি ও নিনি, ওরা দুই ভাই ‘সানি’ ও ‘নিনি’রে যেন আপন ছেলের মত ভালোবেসো, এই আমি চাই। আজি নওজোয়ান, আমি কবি সুন্দর, সুন্দরের পূজারি, আমায় ভালোবাসে বাঙলার সব নরনারী। আমার কথার ফুলে মদিনা তোমার গানের ডালা সাজাই। মদিনা! মদিনা! মদিনা! তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।।
নাটক : ‘মদিনা’
রাগঃ
তালঃ
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা। পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা।। মহাকালি মহাসরস্বতী, মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা।। কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায়, সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব-প্রায়। অচিন্ত্য পরমাত্মারূপিণী, সুর-নর চরাচর-প্রসবিনী। নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল চন্ডিকা। নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা।।
রাগঃ ভৈরবী
তালঃ তেওড়া

আধো ধরণী আলো আধো আঁধার। কে জানে দুখ-নিশি পোহাল কার।। আধো কঠিন ধরা আধেক জল, আধো মৃণাল-কাঁটা আধো কমল। আধো সুর, আধো সুরা — বিরহ, বিহার।। আধো ব্যথিত বুকের আধেক আশা, আধেক গোপন আধেক ভাষা! আধো ভালোবাসা আধেক হেলা আধেক সাঁঝ আধো প্রভাত-বেলা আধো রবির আলো — আধো নীহার।।
রাগঃ তিলক-কামোদ-পিলু
তালঃ কাওয়ালি
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan