
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওরে সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই! শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই॥ মুক্তকেশী, কেশ এলিয়ে ওমা বেড়াস কখন কোথায় গিয়ে আমি এক নিমেষ তোকে নিয়ে (আমি) শান্তি নাহি পাই॥ ওরে হাড়-জ্বালানী মেয়ে, হাড়ের মালা কোথায় পেলি, ভুবন-মোহন গৌরী রূপে কালি মেখে এলি! তোর গায়ের কালি চোখের জলে আমি ধুইয়ে দেব আয় মা কোলে; তোরে বুকে ধরেও মরি জ্ব’লে, আমি দিই মা গালি তাই॥
রাগঃ
তালঃ দাদ্রা

ছন্দের বন্যা হরিণী অরণ্যা চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা নন্দন-পথ-ভোলা চন্দন-বর্ণা।। গাহে গান ছায়ানটে, পর্বতে শিলাতটে লুটায়ে পড়ে তীরে শ্যামল ওড়না।। ঝিরি ঝিরি হাওয়ায় ধীরি ধীরি বাজে তরঙ্গ-নূপুর বন-পথ মাঝে। এঁকেবেকে নেচে যায় সর্পিল ভঙ্গে কুরঙ্গ সঙ্গে অপরূপ রঙ্গে গুরু গুরু বাজে তাল মেঘ-মৃদঙ্গে তরলিত জোছনা-বালিকা অপর্ণা।।
রাগঃ ইমন মিশ্র
তালঃ কাহার্বা

পাকা ধানের গন্ধ-বিধুর হেমন্তের এই দিন-শেষে, সুরের দুলাল, আসলে ফিরে দিগ্বিজয়ীর বর-বেশে। আজো মালা হয়নি গাঁথা হয়নি আজো গান রচন, কুহেলিকার পর্দা-ঢাকা আজো ফুলের সিংহাসন। অলস বেলায় হেলাফেলায় ঝিমায় রূপের রংমহল, হয়নি ক’ সাজ রূপ-কুমারীর, নিদ্ টুটেছে এই কেবল। আয়োজনের অনেক বাকি - শুন্নু হঠাৎ খোশ্খবর, ওরে অলস, রাখ্ আয়োজন, সুর-শা’জাদা আস্ল ঘর। ওঠ্ রে সাকি থাক্ না বাকি ভরতে রে তোর লাল গেলাস, শূন্য গেলাস ভরব - দিয়ে চোখের পানি মুখের হাস। দম্ভ ভরে আস্লো না যে ধ্বজায় বেঁধে ঝড়-তুফান, যাহার আসার খবর শুনে গর্জাল না তোপ-কামান। কুসুম দলি’ উড়িয়ে ধূলি আস্লো না যে রাজপথে, আয়োজনের আড়াল তারে করব গো আজ কোন্ মতে। সে এলো গো যে-পথ দিয়ে স্বর্গে বহে সুর্ধুনী, যে পথ দিয়ে ফেরে ধেনু মাঠের বেণুর রব শুনি’। যেমন সহজ পথ দিয়ে গো ফসল আসে আঙ্গিনায়, যেমন বিনা সমারোহে সাঁঝের পাখি যায় কুলায়। সে এলো যে আমন-ধানের নবান্ন উৎসব-দিনে, হিমেল হাওয়ায় অঘ্রাণের এই সুঘ্রাণেরি পথ চিনে। আনে নি সে হরণ ক’রে রত্ন-মানিক সাত-রাজার, সে এনেছে রূপকুমারীর আঁখির প্রসা কণ্ঠহার। সুরের সেতু বাঁধ্ল সে গো, উর্দ্ধে তাহার শুনি স্তব, আস্ছে ভারত-তীর্থ লাগি’ শ্বেত-দ্বীপের ময়-দানব। পশ্চিমে আজ ডঙ্কা বাজে পুবের দেশের বন্দীদের, বীণার গানে আমরা জয়ী, লাজ মুছেছি অদৃষ্টের। কণ্ঠ তোমার যাদু জানে, বন্ধু ওগো দোসর মোর! আস্লে ভেসে গানের ভেলায় বৃন্দাবনের বংশী-চোর। তোমার গলার বিজয়-মালা বন্ধু একা নয় তোমার, ঐ মালাতে রইল গাঁথা মোদের সবার পুরস্কার। কখন আঁখির আগোচরে বস্লে জুড়ে হৃদয়-মন, সেই হৃদয়ের লহ প্রীতি, সজল আঁখির জল্-লিখন।
‘সুরের দুলাল’
রাগঃ
তালঃ
নাইয়া! ধীরে চালাও তরণী একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা মেঘলা রজনী।। হায় পারে নেওয়ার ছলে নিলে মাঝ নদীতে যৌবন-নদী টলমল নারি রোধিতে ঐ ব্যাকুল বাতাস হরি’ নিল লাজ বাস তায় চঞ্চল-চিত যে তুমি চাহ বধিতে পায়ে ধরি ছাড়, বঁধু আমি পরের ঘরের ঘরণী।। তরঙ্গ ঘোর রঙ্গ করে, অঙ্গে লাগে দোল্ একি এ নেশার ঘোরে তনু মন আঁখি লোল্। দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরী কেমনে থির রাখি মোর চিত উতরোল । ওঠে ডিঙি পান্সি ভরি’ বারি কি করি কিশোরী রমণী।।
রাগঃ ভৈরবী
তালঃ ফের্তা (কাশ্মিরী খেমটা ও কাহার্বা)
শিল্পীঃ অঞ্জলি

ভক্ত নরের কাছে হে নারায়ণ চিরদিন আজ হারি তাই তো তোমায় নামায়েছি ব্রজে গোলক হইতে কাড়ি।। চতুর্ভুজের দ্বিভুজ হরিয়া বেঁধেছি যশোদা দুলাল করিয়া বনমালা পীত বসন পরিয়া হয়েছ ময়ূর মুকুটধারী।। রাঙা পায়ে তব নূপুর পরায়ে নাচায়েছি পথ মাঝে হাতে দিয়ে বেণু সাথে দিয়ে ধেণু সাজানু গোপাল সাজে। ভগবান বলে মোরা না ধেয়াই চোর কপট নিঠুর বলি তাই সুমধুর গালি দিয়েছি কানাই বামে দিয়ে রাধা প্যারী।।
রাগঃ
তালঃ দাদ্রা

কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয়? আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর প্রেমময়।। জগৎ তোমার পায়ে প’ড়ে আছে তুমি এসে কাঁদ’ এ দাসীর কাছে, হে বিজয়ী! আমার বিজয়ী! আমি শুধু জানি, তুমি হার মানি’ আমারে করেছ জয়।। কত যে বিপুল মহিমা তোমার জানতে দিয়ো না প্রিয়, জনমে জনমে প্রিয়া ব’লে মোরে বক্ষে টানিয়া নিয়ো। প্রভাত-সূর্য ভাবি নারায়ণ বিশ্ব-প্রণাম করে গো যখন, একমুঠো কমলিনী হেসে বলে, ‘আমি চিনি ও-যে মোর প্রিয়, ও-তোর নারায়ণ নয়’।।
গীতি-চিত্র : ‘সে কি তুমি’
রাগঃ
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan