
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে, দেখো সখি চম্পা লচ্কে বাদরা গরজে দামিনী দমকে আও বৃজকি কোঙারী ওড়ে নীল সাড়ি, নীল কমল-কলিকে পহনে ঝুমকে।। হায়রে ধান কি লও মে হো বালি ওড়নী রাঙাও সতরঙ্গী আলি, ঝুলা ঝুলো ডালি ডালি। আও প্রেম কোঙারী মন ভাও, প্যারে প্যারে সুরমে শাওনী সুনাও। রিমঝিম রিমঝিম পড়তে কোয়ারে সুন্ পিয়া পিয়া কহে মুরলী পুকারে, ওহি বোলী সে হিরদয় খটকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মসজিদে ঐ শোন্ রে আজান, চল নামাজে চল্ । দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল।। ময়লা-মাটি লাগবে যা তোর দেহ-মনের মাঝে — সাফ হবে সব, দাঁড়াবি তুই যেম্নি জায়নামাজে; (চল্) রোজগার তুই করবি যদি আখেরের ফসল।। হাজার কাজের অছিলাতে নামাজ করিস কাজা খাজনা তারি দিলি না, যে দ্বীন-দুনিয়ার রাজা তাঁরে পাঁচ বার তুই করবি মনে, তাতেও এত ছল্।। কার তরে তুই মরিস খেটে; কে হবে তোর সাথী বে-নামাজীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি (চল্) খোদার নামে শির লুটায়ে জীবন কর্ সফল।।
রাগঃ
তালঃ কাহার্বা

হে নট-ভৈরবী আশাবরি। ওঠো গো অরুণ গান বিসরি’।। চেয়ে আছ জলভরা নয়নে, তীব্র নিদাঘ তাপ কোমল করি’।। পঞ্চমে কোয়েলিয়া ক’য়ে যায় প্রথম প্রহর দিবা ব’য়ে যায়, গুরু গঞ্জনা দিতে আসে ঐ — মুখ ভার করি’ তব ননদিনী তোড়ি।।
রাগঃ আশাবরী
তালঃ ত্রিতাল
মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। দূর মথুরার নীল-যমুনা পার হ’য়ে মোর দেশে।। এলে কালো মেঘের বেশে।। বৃষ্টি ধারায় টাপুর টুপুর বাজে তোমার সোনার নূপুর, বিজলিতে চপল আঁখির চমক বেড়ায় হেসে।। তোমার তনুর সুগন্ধ পাই, যুঁই কেতকীর ফুলে ওগো রাজাধিরাজ! ব্রজে আবার এলে কি পথ ভুলে। মেঘ-গরজনের ছলে ডাকো ‘রাধা রাধা’ বলে বাদল হাওয়ায় তোমার বাঁশির বেদন আসে ভেসে।।
রাগঃ মালবশ্রী
তালঃ দাদ্রা

যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে। ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে।। শেয়র: শারাবী জমশেদী গজল ‘জানাজায়’ গাহিও আমার দিবে গোর খুঁড়িয়া মাটি খারারী ঐ শারাব-খানার! ‘রোজ-কিয়ামতে’ তাজা উঠব জিয়ে।। শেয়র: এমনি পিইব শারাব ভেসে যাব তাহার স্রোতে, উঠিবে খুশবু শারাবের আমার ঐ গোরের পার হতে; টলি’ পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে মোর অন্নপূর্ণা মাকে॥ অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥ নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা। অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে তোর শ্রীচরণ রাজে সেথা নে মা তাদের কাছে আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে আমার অন্নপূর্ণা মাকে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan