
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ, দাও প্রাণ। দাও অমৃত মৃত জনে, দাও ভীত –চিত জনে, শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান।। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অ–নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান।। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধে স্থির, রহি যেন চির — উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান।।
রাগঃ হেমকল্যাণ
তালঃ দাদ্রা

তুমি আমার সকাল বেলার সুর হৃদয় অলস–উদাস–করা অশ্রু ভারাতুর।। ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়, ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রি–শেষের চাঁদ তুমি গো বিদায়–বিধুর।। তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির–নাওয়া শুভ্র–শুচি পূজারিণীর তুল। অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ–লোকের মেয়ে তুমিইন্দ্র–সভার মৌন–বীণা নীরব নূপুর।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ ইন্দ্রাণী সেন

আয় আয় যুবতী তম্বী। জ্বালো জ্বালো লালসার বহ্নি।। হান হান হান নয়ন-বাণ তনুর পেয়ালা ভরি মদিরা আন।।
নাটক : ‘হরপার্বতী’
রাগঃ
তালঃ
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই। সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই।। সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে, ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই।। সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন, চল্লিশ কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই, তাই মোরা পরাধীন। মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর পাব সাম্য, শান্তি, অন্ন, বস্ত্র পুনঃ সবাই।।
রাগঃ
তালঃ দাদ্রা

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা। মোরে স্মরিয়া রাধিকাও হ’ল কি বাঁকা।। কেন অভিমান-শিশিরে মাখা কমল, কাজল-উজল-চোখে কেন এত জল, লহ মুরলী হরি লহ শিখী-পাখা।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ
আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম। তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর রব্বুলে দায়ের যাঁহার দিয়েছিলেন নাম সেই আহমদ মোর্তজা আজি এলেন আরব ধাম।। আদমেরি পেশানিতে জ্যোতি ছিল যাঁর যাঁর গুণে নূহ তরে গেল তুফান পাথার যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম।। এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ, শাফায়াতের তরী এলে পাপী তাপীর ত্রাণ দিকে দিকে শুনি খোদার নামের আজান নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan