
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মদির স্বপনে মম বন-ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো ক্ষণিকা।। মোর গগনের উল্কার প্রায় চমকি ক্ষণেক চকিতে মিলায় তোমার হাসির যুঁই-কণিকা।। পুষ্প ধনু তব মন-রাঙানো বঙ্কিম ভুরু হানো হানো। তোমার উতল উত্তরীয় আমার চোখে ছুঁইয়ে দিও (প্রিয়) আমি হব (ওগো) তোমার মালার মণিকা।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য

সাধ জাগে মনে পর-জীবনে (আমি) তব কপোলে যেন তিল হই। ভালবাসিয়া মোরে দিল্ দিবে তুমি (যেন) আমি তোমার মত বে-দিল্ হই।। মোর দেওয়া যে হার নিলে না অকরুণা (যেন) হয়ে সে হার তব বক্ষে রই।। যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে মরিয়া আসি যেন তাহারি রূপ ধ’রে (তুমি) হার মানিবে আমি হ’ব জয়ী।। হৃদি নিঙাড়ি মম আল্তা হব পায়ে অধরে হব হাসি রূপ-লাবনি গায়ে আমার যাহা কিছু তোমাতে হবে হারা (প্রিয়) তুমি জানিবে না আমা বৈ।।
রাগঃ তিলং
তালঃ কাহার্বা
শিল্পীঃ মানবেন্দ্র মুখার্জি
শিল্পীঃ সৈয়দ আল মামুন রিজভী

প্রাণে জাগে হিন্দোল গানে জাগে হিল্লোল, প্রেমের চামেলি বনে জাগিল মুকুল্। মনের গোপন রাগে রঙিন স্বপন জাগে, ফুল-ভরা গুল্বাগে বুলে বুল্বুল্।। রূপে ধরা ঝলমল্ রসে ভরা টলমল্, ঢলো ঢলো অনুরাগে আঁখি ঢুলুঢুল্। পাপিয়ার কলগানে কোকিলের কুহুতানে, যৌবনে মৌবনে দিল্ মস্গুল।।
রেকর্ড নাটিকাঃ কাফন-চোরা
রাগঃ হিন্দোল মিশ্র
তালঃ ত্রিতাল

এসো আনন্দিতা ত্রিলোক-বন্দিতা কর দীপান্বিতা আঁধার অবনি মা। ব্যাপিয়া চরাচর শারদ অম্বর ছড়াও অভয় হাসির লাবনি মা।। সারাটি বরষ নিখিল ব্যথিত চাহিয়া আছে মা তব আসা-পথ, ধরার সন্তানে ধর তব কোলে ভুলাও দুঃখ-শোক চির-করুণাময়ী মা।। অটুট স্বাস্থ্য দীর্ঘ পরমায়ু দাও আরো আলো নির্মল বায়ু, দশ হাতে তব আনো মা কল্যাণ পীড়িত-চিত গাহে অকাল জাগরণী মা।।
রাগঃ
তালঃ তেওড়া

কিশোর গোপ-বেশ মুরলিধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ। দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য।। পরমাত্মারূপী পরম মনোহর গোলকবিহারী চিন্ময় নটবর, ময়ূর পাখাধারী চিকুর চাঁচর মণি-মঞ্জীর শোভিত শ্রীচরণারবিন্দ।। গলে দোলে নব বিকশিত কদম ফুলের মালা খেলে ঘিরে যাঁরে প্রেমময়ী গোপবালা, শোভিত স্বর্ণবর্ণ পীতবাসে ওঙ্কার বিজড়িত শ্রীরাধার পাশে, পদ্মপলাশ আঁখি মৃদু-হাসে — যেরূপ ধেয়ায় মুনি ঋষি দেববৃন্দ।।
রাগঃ
তালঃ
গোধূলির শুভ লগন এনে সে কেন বিদায়ের বাঁশি বাজায়। ওর মিলনের মালা ভালো লাগে না বুঝি গো, ও-শুধু বিরহের অশ্রু চায়।। কে জানিত ও-বিরহ-বিলাসী সকালের ফুল চায়, সন্ধ্যায় উদাসী, দিনে যে ধরা দেয় দীনের মতন রাতে সে শূন্যে কেন মিশে যায়।। ঘরে এনে কেন ভোলাতে চায় ঘর আত্মা জড়ায়ে কাঁদে, আত্মীয়ে করে পর, প্রেম-কৃপা-ঘন সে নাকি সুন্দর — কেন তবে অসহ দুঃখ দিয়ে কাঁদায়।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan