
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমার মা যে গোপাল-সুন্দরী। যেন এক বৃন্তে কৃষ্ণ-কলি অপরাজিতার মঞ্জরি।। মা আধেক পুরুষ অর্ধ অঙ্গে নারী আধেক কালি আধেক বংশীধারী, অর্ধ অঙ্গে পীতাম্বর আর অর্ধ অঙ্গে দিগম্বরী।। মা সেই পায়ে প্রেম-কুসুম ফোটায় নূপুর-পরা যে চরণ, মা'র সেই পায়ে রয় সর্প-বলয় যে পায়ে প্রলয়- মরণ। মার আধ-ললাটে অগ্নি-তিলক জ্বলে চন্দ্রলেখা আধেক ললাট তলে, শক্তিতে আর ভক্তিতে মা আছেন যুগল রূপ ধরি'।।
রাগঃ কৌশিক কানাড়া / মালকোষ
তালঃ তেওড়া

বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে। বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরাতলে।। তাই যেমনি মিলন সাধ ওঠে জেগে তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে, আমি পূবালী পবনে ঝরে যাই বনে দলগুলি যেই খোলে।। বঁধু এই বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে — ক্ষনিকের শুভ-দৃষ্টি লভিয়া কাঁদিব পরম বিরহে। বুঝি মিলন আমার নহে — আসিব না আমি মাধবী নিশীথে বরষায় শুধু আসিব ঝুরিতে, অসহায় ধারা-স্রোতে ভেসে যাব, মালা হব নাকো গলে।।
রাগঃ
তালঃ দাদ্রা

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী যৌবন-লাবনি অঙ্গে বিথারি’। কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ, চকিত চাহনি হানে চতুরা শিকারী।। চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায় আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়, রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি।।
রাগঃ কাফি
তালঃ
এসো প্রাণে গিরিধারী বন-চারী গোপীজন-মনোহরী। চঞ্চল গোকুল-বিহারী।। লহ নব প্রীতির কদম-মালা আনন্দ-চন্দন, প্রেম-ফুল-ডালা নয়নে আরতি-প্রদীপ জ্বালা অঞ্জলি লহ আঁখি-বারি।। প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা পরেছে তব নাম কলঙ্ক-টিকা। অথির অনুরাগ গোপ-বালিকা চাহে পথ তোমারি।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী। নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।। শোকের বাদল আছড়ে প’ড়ে কাঁদছে মরুর বুকের পরে, ব্যথার তুফানে আরব গেল ভাসি’।। গোলাব-বাগে গুল্ নাহি আজ কাঁদিছে বুল্বুলি, ছাইল আকাশ অন্ধকারে মরু সাহারার ধূলি। তরুলতা বনের পাখি, ‘কোথায় হোসেন?’ কইছে ডাকি’, পড়ছে ঝরে তারার রাশি।।
[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।] জয় দুর্গা, জননী, দাও শক্তি শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে।। অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি, পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি। শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan