
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

আমার সকলি হরেছ হরি এবার আমায় হ’রে নিও। যদি সব হরিলে নিখিল-হরণ তবে ঐ চরণে শরণ দিও।। আমায় ছিল যারা আড়াল ক’রে হরি তুমি নিলে তাদের হ’রে, ছিল প্রিয় যারা গেল তারা (হরি) এবার তুমিই হও হে প্রিয়।।
রাগঃ আশাবরী / জৌনপুরী
তালঃ কাওয়ালি

নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। অশান্ত-ধারে জল ঝরে অবিরল, ধরণী ভীত-মগন॥ ঝঞ্ঝার ঝল্লরী বাজে ঝনন্ননন দীর্ঘশ্বসি’ কাঁদে অরণ্য শনশন, প্রলয় বিষাণ বাজে বজ্রে ঘনঘন — মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥ শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ, দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভদিন। দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব অধর্ম নিধনে এসো অবতার নব, ‘আবিরাবির্ম এধি’ ঐ ওঠে রব — জাগৃহি ভগবন্, জাগৃহি ভগবন্॥
রাগঃ মল্লার
তালঃ কাওয়ালি
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে। বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।। চপলতা বিসরি যেন বন-যৌবন বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন, তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মর্মর নূপুরে।। যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে, ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে। কোন বন-শিকারীর অকরুণ তীর আলো হ’রে নিল ওই উজল আঁখির — ফেলে যাওয়া বাঁশি তা’র অঞ্চলে লুকায়ে — গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে।।
রাগঃ বনকুন্তলা (নজরুল–সৃষ্ট)
তালঃ ত্রিতাল
১.

২.

হোক প্রবুদ্ধ সঙ্ঘবন্ধ মোদের মহাভারত হোক সার্থক নাম। হোক এই জাতি ধর্মে এক, কর্মে এক, মর্মে এক — এক লক্ষ্যে মধুর সখ্যে, পূর্ণ হউক পূর্ণ হউক আর্যাবর্তধাম।।
নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ দাদ্রা

আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে সই, বলিস ননদীরে। শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস ননদীরে সই, বলিস্ ননদীরে।। সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে।। বলিস গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে হডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে। কলঙ্কেরই পাল তুলে সই, চললেম অকূল-পানে নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে। রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমাদের ভাল কর, হে ভগবান, সকলের ভাল কর, হে ভগবান।। আমাদের সব লোকে বাসিবে ভালো আমরাও সকলেরে বাসিব ভালো, রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ মাটির পৃথিবী হবে স্বর্গ সমান - হে ভগভান।। জ্ঞানের আলোক দাও, হে ভগবান! বিপুল শক্তি দাও, হে ভগবান। তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায়, ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুঃখ-ভয় বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ - হে ভগবান।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ সম্পা কুন্ডু
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan