
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

জানি আমার সাধনা নাই আছে তবু সাধ। তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ।। চকোর নহি মেঘও নহি আপন ঘরে বন্দী রহি’ আমি শুধু মনকে কহি কাঁদ নিশি দিন কাঁদ।। কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর? হে চাঁদ আমি সাগর নহি পল্লী-সরোবর। নিশীথ রাতে আমার নীরে, প্রেমের কুমুদ ফোটে ধীরে, মোর ভীরু প্রেম যেতে নারে ছাপিয়ে লাজের বাঁধ।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভালোবাসি কলঙ্কী চাঁদ মেঘের পাশে। মোর ফুল আরো ভালো লাগে ভ্রমর সে ফুলে যদি আসে।। ভালোবাসি নিঝুম রাতি যদি রহে সুন্দর সাথী, সেই সুন্দর সাথী প্রিয়তম হয়, যবে চঞ্চল হয়ে ওঠে প্রণয় পিয়াসে।।
নাটক: দেবী দূর্গা
রাগঃ
তালঃ
নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও — যাও যাও যাও।। মৌ-টুস্টুস্ মুখখানি তার ঢেউ-খেলানো চুল (ওরে) ভোমরার ঝাঁক-ঘেরা যেন ভোরের পদ্ম-ফুল হাসিতে তার মাঠের সরল বাঁশির আভাস পাও যাও যাও যাও।। চাঁপা ফুলের পুত্লি-ঘেরা চাঁপা রঙের শাড়ি তারেই দেখতে আকাশ-গাঙে (ওরে) চাঁদ দেয় রে পাড়ি। তার একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও। যাও যাও যাও।। ধীরে ধীরে জাগাইয়ো তায় ঝরা-কুসুম ফেলিয়া গায় জাগলে কন্যা যেন রে মোর পত্রখানি দাও — যাও যাও যাও।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে ‘পিউ কাহাঁ পিউ কাহাঁ’ ডেকে ওঠে পাপিয়া।। আঙিনায় ফুল-গাছে প্রজাপতি নাচে, ফেরে মুখের কাছে আদর যাচিয়া।। দুলে দুলে বনলতা কহিতে চাহে কথা, বাজে তারি আকুলতা — কানন ছাপিয়া।। শ্যামলী-কিশোরী মেয়ে থাকে দূর নভে চেয়ে, কালো মেঘ আসে ধেয়ে — গগন ব্যাপিয়া।।
রাগঃ গৌড় সারং
তালঃ কাওয়ালি

আমরা পানের নেশার পাগল, লাল শারাবে ভর গেলাস পান-বেহুশে আয় রেখে ঐ সাকির বিলোল্ আঁখির পাশ।। চাঁদ পিয়ালায় রবির কিরণ ঢালার মতো শারাব ঢাল, ছায় না যেন দিনের আনন কস্তূরী-কেশ খোঁপার ফাঁস।। শারাবখানার সদর-ঘরে বসো খানিক ধর্মাধিপ, এই আনন্দ-ধারায় নেয়ে নাও ধুয়ে সব পাপের রাশ।। মোমের বাতির মতো, সুফী কেঁদে গলাও আপনাকে! এই বিষাদ এই ব্যথার পারে দাও আনন্দ ভর্-আকাশ।। নূতন দিনের বধূ যদি আসে তোমার, খোশ-নসিব! যৌতুক তায় দিও লিখে হাফিজের এই প্রেম-বিলাস।।
রাগঃ বাগেশ্রী-কাফি
তালঃ কাহার্বা
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর। আমি এদেশে হায় গোনাহ্গারি ছিলাম জীবন ভর।। পাঞ্জেগানার বাজার যেথা বসে দিনে রাতে দু’টি টাকা ‘আল্লাহ্’ ‘রসুল’ পুঁজি নিয়ে হাতে, কত পথের ফকির সওদা ক’রে হ’ল সওদাগর।। সেথা আজান দিয়ে কোরান প’ড়ে ফিরিওয়ালা হাঁকে বোঝাই ক’রে দৌলত দেয়, যে সাড়া দেয় ডাকে ওগো জানেন তাহার পাকে কা’বা খোদার অফিস্-ঘর।।১ বেহেশ্তে রোজগারের পরে ছাড়পত্র পায়, পায় সে সাহস ঈমান-জাহাজ যদি ডুবে’ যায়। ওগো যেতে খোদার খাস্-মহলে পায় সে সিল্মোহর।।
রাগঃ
তালঃ রূপক

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan