
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে? মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ওকে? গভীর নিশীথের কন্ঠ জড়ায়ে শ্রান্ত কেশভার গগনে ছড়ায়ে, হারানো প্রিয়া মোর এলো কি লুকায়ে আমার একা ঘরে ম্লান আলোকে॥ গঙ্গায় তারি চিতা নিভেছে কবে, মোর বুকে সেই চিতা আজো জ্বলে নীরবে; স্মৃতির চিতা তার নিভিবে না বুঝি আর কোন সে জনমে কোন সে লোকে॥
রাগঃ দারবারী-কানাড়া
তালঃ ত্রিতাল

তোমার আঁখির মত আকাশের দু’টি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি? সে কি তুমি?? ক্ষীণ আঁখি–দীপ জ্বালি’ বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা; সহসা দখিনা বায়ে চাঁপা–বনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি?? বৈশাখী–ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে’ বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে, ঝড় চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি? সে কি তুমি??
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ মাহমুদ বিল্লাহ

পুরুষ : আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা। স্ত্রী : কত জনম অভিসারে শেষে প্রিয় পেয়েছি তব দিশা।। পুরুষ : সহকার-তরু হের দোলে মালতী লতায় লয়ে বুকে, স্ত্রী : মাধবী কাঁকন পরি' দেওদার তরু দোলে সুখে। পুরুষ : হায় প্রাণ কানায় কানায় আজি পুরে স্ত্রী : প্রাণ কানায় কানায় আজি পুরে পুরুষ : হিয়া আবেশে পুলক মিশা স্ত্রী : হিয়া আবেশ পুলক মিশা।। পুরুষ : শরাব রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি স্ত্রী : চাঁদে ও তারাতে আজি মিলনের মাতামাতি পুরুষ : হের জোয়া উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদের পেয়ে' স্ত্রী : কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে। পুরুষ : আজি মিলন-ঘন মেঘলোকে স্ত্রী : আজি মিলন-ঘন মেঘলোকে পুরুষ : প্রিয়া মিটিবে মরু-তৃষা স্ত্রী : প্রিয় মিটিবে মরু-তৃষা।। দ্বৈত : প্রিয় মিটিবে মরু-তৃষা।।
রাগঃ
তালঃ কাহার্বা

এ কি অপরূপ রূপের কুমার হেরিলাম সখি যমুনা কূলে, তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে ॥ যেন কমল ফুটেছে সখি, সহস্র-দল রূপে-কমল ফুটেছে, রূপের সাগর মন্থন করি’ সখি চাঁদ যেন উঠছে। সখি গো — কালো সে রূপের মাঝে হয়ে যায় হারা কোটি আলো-রাধিকা-রবি, শশী, তারা, প্রেম-যমুনার তীরে সই আমি রিবধি দেখি তারে, দেখি আর চেয়ে রই। আমি এই রূপ চেয়ে থাকি সখি জনমে জনমে জীবনে মরণে এই রূপ চেয়ে থাকি। ঐ মোহন কালোর গহন কাননে হারাইয়া যাক আঁখি ॥
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

জাগো অরুণ ভৈরব জাগো হে শিব-ধ্যানী। শোনাও তিমির-ভীত-বিশ্বে নব দিনের বাণী।। তোমার তপঃ-তেজে, শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, শরণাগত চরণে তব — হের নিখিল প্রাণী।। ধ্যান হোক অঙ্গ তব শক্তি ল’য়ে সঙ্গে, সৃষ্টির আনন্দে, হর, লীলা কর রঙ্গে। ললাটের বহ্নি ঢাকো শশী-লেখার তিলক আঁকো, ফণি হোক মণিহার, হে পিনাক-পাণি।।
রাগঃ অরুণ ভৈরব (নজরুল সৃষ্ট)
তালঃ ঝাঁপতাল

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি কি যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥ হৃদি প্রাণ মন বিভব রতন ডারিনু চরণে লহ পথচারী॥ দুয়ারে মোর নিতি গেয়ে যায় যে গীতি নিশিদিন বুকে বেঁধে তারি স্মুতি। কি দিয়ে এ ব্যথা নিবারিতে পারি॥ মিলন বিরহ যা চাও প্রিয় লহ দাও ভিখারিনী বেশ দাও ব্যথা অসহ মোর নয়নে দাও তব নয়ন বারি॥
নাটকঃ ‘আলেয়া’
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan