
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আও আও স্যজনী ম্যঙ্গল গাও শঙ্খ বাজাও স্যফ্যল মানো র্যজনী।। অ্যম্যর লোক্ সে কুসুম গিরাও তীন লোক্ মে হ্যর্যষ মানাও হঁস্যতী আজ ধরণী।।
নাটিকাঃ ‘জন্মাষ্টমী
রাগঃ
তালঃ কাহার্বা

আকাশের মৌমাছি-তারকার দল, পিয়ে চৈতালী চাঁদের মধু, হ’ল বিহ্বল।। মোর মাধবী বনে মৌমাছি আসে না আমার আকাশে আর চাঁদ হাসে না। ভালো লাগে না এ চাঁদের আলো পুষ্পল পরিমল-ছাওয়া বনতল।। দক্ষিণ সমীরণে বন বিঘোর গানে, মন ভরে না। বিধুর বাঁশরি বাজে, মধু মঞ্জরী, তবু মঞ্জুরে না। বুলবুলি এসেছিল, ভুল সে কি ভুল? তেমনি তো ফোটে হেনা চম্পার ফুল। বেণী বাঁধা বধু লো ধূলায় লুটায় কাঁদে এলো-কুন্তল।।
রাগঃ
তালঃ কাহার্বা
বিরহের গুলবাগে মোর ভুল ক'রে আজ ফুটলো কি বকুল। অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল। এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে ঘুম-ভাঙানো চাঁদ, অপরাধ ভুলেছ কি, ভেঙেছে কি অভিমানের বাঁধ। মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল।। ওগো প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে, দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে। হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম রাঙালে এ কি রঙে উদয় ঊষার সম ঝ'রে পড়ুক তব পায়ে আমার এই জীবন-মুকুল।।
রাগঃ পাহাড়ি-কানাড়া মিশ্র
তালঃ রূপক

শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও আও। হৃদয়-কুঞ্জমে রাধা নাম কি বন্শী শুনাও শুনাও।। বহতা যমুনা নয়ন-নীরকে আও শ্যাম ওহি যমুনা তীরপে, বয়ঠি বনঠন ভক্তি-গোপীন কাহে তুম বিল্মাও আও আও।। চঞ্চল মোহন চরণ-কমল পে নুপুর বাজাও, প্রীতি চন্দন মনকে মেরে লেকে অঙ্গ সাজাও। বিরহ কি মৌর পাপিহা বোলে প্রেম কি নাইয়া ডগমগ ডোলে, আও কানাইয়া রাস রচাইয়া মধুর সুরত দেখ্লাও, আও আও।।
রাগঃ
তালঃ কাহার্বা

কিশোরী, মিলন-বাঁশরি শোন বাজায় রহি’ রহি’ বনের বিরহী — লাজ বিসরি’ চল জল্কে। তার বাঁশরি শুনি’ কথার কুহু ডেকে ওঠে কুহুকুহু - মুহুমুহু; রস-যমুনা-নীর হ’ল অধীর, রহে না থির; ও তার দু-কূল ছাপায়ে তরঙ্গদল ওঠে ছল্কে॥ কেন লো চম্কে দাঁড়ালি থম্কে — পেলি দেখতে কি তোর প্রিয়তম্কে! পেয়ে তারি কি দেখা নাচিছে কেকা, হ’ল উতলা মৃগ কি দেখে চপল্কে॥
নাটকঃ ‘চক্রব্যূহ’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

রাধা : ঐ শ্যাম মুরলী বাজায়। কৃষ্ণ : রাধা রাধা বলে ডাকো বাঁশি রাধিকায়।। রাধা : এসেছি রাঙ্গা পায় বড় সাধ মনে বাঁশি শিখিব শ্যামরায়। যে বাঁশির সুরে হরি কুল ভোলে ব্রজনারী বাজাতে তেমনি বাঁশি শিখাও হে রাধিকায়।। কৃষ্ণ : তবে অধরে ধর বাঁশি রাই। রাধা : যে সুরে হে শ্যামরায় যমুনা উজান যায় ভোলে রাধা কুলমান লাজ, শুনি যে মোহন বেণু তৃণ নাহি খায় ধেনু সে সুর শিখাও ব্রজরাজ, কৃষ্ণ : বাঁশি রাধা নামে সাধা ব’লে শুধু রাধা শ্যাম-নাম কহিতে না জানে’ যতই ডাকিবে শ্যামে ততই সে রাধা নামে ফুকারিবে সুমধুর তানে।। রাধা : তাহে নাই নাই হরি বাধা, আজ আমি শ্যাম তুমি রাধা কৃষ্ণ : মুরলী হইল শেখা ঐ ডাকে কুহু কেকা রাই এসো নাচি দুঁহু আনন্দে নূপুর মধুর ছন্দে।।
‘শ্রীমতীর মুরলী শিক্ষা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan