
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ও গিন্নী বদন তোল একটু হানো নয়না। আমি জুয়েলারীর দোকান হব গায়ে হব গয়না।। (তোমার) সিঁথের হব সিঁথিপাটি কেশে হেয়ার পিন চিরুনি হয়ে খোপায় বিঁধে রইব চিরদিন। টায়রা ঝাপটা লেসপিন তাহলে মন্দ হয় না।। টানা টিকলি কাঁটা হব ফুলের নয় গো চুলের টাপ মাকড়ি দুল হব গো একটু বেশি ঝুলের। কানের উপর কান হব গো নাকছাবি ঐ নাকের, কাঁচ পোকা আর খয়েরি টিপ হব ভুরূর ফাঁকে, নোলক বেসর তাও হব যা আজকাল লোক ছোঁয় না।। গলার হব হার নেকলেস গজমতির মালা, হাতে হব বাজু বন্দ, পৈঁচী চুড়ি বালা। তাগা, কেয়ুর, রুলি, শাঁখা, জসম, আংটি, খাড়ু তাবিজ হব নোয়া হব অনন্ত সূচারু। ভুলে গেছি — নথ নৈলে গিন্নীর মান রয় না।। নূপুর তোড়া হ্যাদে দেখো ভুলেই দেছি দেখি ঝুমকো ঢেঁড়ি চিকের কথা মাদুলাও বাকি, জাল পাটরি কি হই আর কী ফেলে রাখি বাদ কি গেল দাও লিস্টি মুখ ভার আর সয় না।।
‘গিন্নীর কাছে গয়নার ফর্দ’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

নবীন বসন্ত যে যায় যায় যায় রে। ফুলদল অবিরল, ঝ’রে পড়ে পায়, তার ঝ’রে পড়ে পায় রে।। আছে এখনো বেলা এখনো আছে ফুলের মেলা আয় নেচে গেয়ে খেলিয়া যাই ভুলের খেলা, আপন প্রেমে আপনি যে জন করিল হেলা। সেই উদাসী পানে ধায় কেন মন — হায়, কেন প্রাণ তারে চায় চ’লে যায় যায় রে।।
নাটক : ‘সর্বহারা’
রাগঃ
তালঃ
এসো নওল কিশোর এসো এসো, লুকায়ে রাখিব আঁখিতে মম। আমার আঁখির ঝিনুকে বন্দী রহিবে মুকুতা সম।। তুমি ছাড়া আর এই পৃথিবীতে এ আঁখি কারেও পাবে না দেখিতে, তুমিও আমারে ছাড়া আর কারেও হেরিবে না প্রিয়তম।। লুকায়ে রাখিব ফণিনী যেমন মানিক লুকায়ে রাখে, ঘিরিয়া থাকিব দামিনী যেমন শ্যাম মেঘ ঘিরে থাকে। মেঘ হয়ে আমি হে চাঁদ তোমায় আবরি’ রাখিব আঁখির পাতায়, নিশীথে জাগিয়া কাঁদিব দু’জন প্রিয় হে, চির জনম।।
রাগঃ
তালঃ কাহার্বা

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী যৌবন-লাবনি অঙ্গে বিথারি’। কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ, চকিত চাহনি হানে চতুরা শিকারী।। চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায় আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়, রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি।।
রাগঃ কাফি
তালঃ
নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী শ্যামা নাচে। নাচ হেরে তার নটরাজও প'ড়ে আছে পায়ের কাছে।। মুক্তকেশী আদুল গায়ে নেচে বেড়ায় চপল পায়ে মা'র চরণে গ্রহতারা নূপুর হয়ে জড়িয়ে আছে।। ছন্দ-সরস্বতী দোলে পুতুল হয়ে মায়ের কোলে রে সৃষ্টি নাচে, নাচে প্রলয় মায়ের আমার পায়ের তলে রে। আকাশ কাঁপে নাচের ঘোরে ঢেউ খেলে যায় সাত সাগরে সেই নাচনের পুলক জাগে ফুল হয়ে রে লতায় গাছে।।
রাগঃ নটনারায়ণ
তালঃ দাদ্রা

মোর ভুলিবার সাধনায় কেন সাধ বাদ। কেন নিরাশা-আঁধারে জ্বালো আশার চাঁদ।। যে প্রেম লভিয়াছে সমাধি, কি হবে সেথায় আর কাঁদি’, বাঁচিবে না নয়নের জলে সে পুড়ে ছাই হয়ে গেছে যার সুখ-সাধ।। যে তরুর কাটিয়াছ মূল, কেন ফুল সেথা চাও, নির্জন অরণ্যে বিরহ-তাপে তা’রে শুকাইতে দাও। শুভ লগ্নের ক্ষণ ভুবনে একবার আসে শুধু জীবনে, ব’য়ে গেছে সেই শুভ দৃষ্টির শুভক্ষণ আর পাইব না তব আঁখির প্রসাদ।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan