
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আবার কি এলো রে বাদল। ল’য়ে পিঠভরা এলোচুল, চোখ ভরা জল।। তৃষিত গগনের তৃষ্ণা কি মিটিল কৃষ্ণা-প্রিয়ায় পেয়ে হিয়া কি তিতিল, কাহার বিরহ-দাহন জুড়াল, মোর মত কা’র নিশি হইল বিফল।। ফুটিল কি কদম কেয়া, দোলে, কা’র বুকে ফুল, কা’র নয়নে দেয়া। কে গেল অভিসারে, কে কাঁদে ভবনে কা’র দীপ নিভে গেল দুরন্ত পবনে, কণ্ঠ-লগ্না কা’র কান্তা ঘুমায় মোর মত কা’র বুকে জ্বলিছে অনল।।
রাগঃ জয়জয়ন্তী মিশ্র
তালঃ ত্রিতাল
পালিয়ে তুমি বেড়াবে কি এমনিভাবে এমনি ক'রে জনম কি মোর কেঁদেই যাবে।। ওগো চপল বনের পাখি ধরা তুমি দেবে না কি, অন্তরালে থাকি' শুধু গান শোনাবে।। কেন এলে নিঠুর তুমি পথিক হাওয়া তোমার স্বভাব ফুল ফুটিয়েই ঝরিয়ে যাওয়া হে বিরহী, লীলা-চত্বর, অশ্রু কি মোর এতই মধুর! কবে এসে আমার অভিমান ভাঙাবে।।
রাগঃ
তালঃ দাদ্রা

রাধা-তুলসী, প্রেম-পিয়াসি, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। নাম জপ মুখে, মূরতি রাখ বুকে ধ্যান দেখ তারি রপ মোহন।। অমৃত রসঘন কিশোর-সুন্দর, নব নীরদ শ্যাম মদন মনোহর — সৃষ্টি প্রলয় যুগল নূপুর শোভিত যাহার রাঙা চরণ।। মগ্ন সদা যিনি লীলারসে, যে লীলা-রস ভরা গোপী-কলসে, কান্না-হাসির আলো-ছায়ার মায়ায় যাহার মোহিত ভূবন।।
রাগঃ আনন্দ-ভৈরব
তালঃ ত্রিতাল

হে মাধব, হে মাধব, হে মাধব! তোমারেই প্রাণের বেদনা কব তোমারি শরণ লব।। সুখের সাগরে লহরি সমান হিল্লোলি’ উঠে যেন তব নমি গান দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ যেন নাম না ভুলি তব।। তুমি ছাড়া বিশ্বে কাহারও কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচে। যেনতোমারি অধিক কেহ প্রিয় নাহি হয় বিশ্ব ভুবনে যেন হেনি তুমি-ময় কলঙ্ক-লাঞ্ছনা যত বাধা ভয় তব প্রেমে সকলি স’ব।।
রাগঃ ভৈরবী
তালঃ ত্রিতাল

বিশ্ব ব্যাপিয়া আছ তুমি জেনে শান্তি ত’ নাহি পাই। রূপ ধরে এসো, দাঁড়াও সুমুখে, দেখিয়া আঁখি জুড়াই॥ আমার মাঝারে যদি তুমি রহ কেন তবে এই অসীম বিরহ কেন বুকে বাজে নিবিড় বেদনা মনে হয় তুমি নাই॥ চাঁদের আলোকে ভরে না গো মন, দেখিতে চাই যে চাঁদ, ফুলর গন্ধ পাইলে, জাগে যে ফুল দেখিবার সাধ। (ওগো) সুন্দর, যদি নাহি দেবে ধরা কেন প্রেম দিলে বেদনায় ভরা রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে রূপ যদি তব নাই॥
রাগঃ দেশ মিশ্র
তালঃ একতাল
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে।। গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে।। মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়। ঘুমাই যদি কাছে ডেকো, হাতখানি মোর হাতে রেখো জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে তখন এসো ফিরে।।
রাগঃ সাহানা
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan