
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমায় আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে।। ওমা চারধারে মোর দুখের পাথার তুই পরখ্ কত করবি মা আর, আমি জানি তবু পার হ’ব মা চরণতরী ধ’রে।। আমি ছাড়বো না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে, আমায় দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে। আমায় দুঃখ দেওয়ার ছলে তুই স্মরণ করিস পলে পলে, আমি সেই আনন্দে দুখের অসীম-সাগর যাব ত’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা
আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাটে।। পত্তনীদার যে এ জমির খাজনা দিয়ে সেই নবীজীর বেহেশতেরই তালুক কিনে বসব সোনার খাটে।। মসজিদে মোর মরাই বাঁধা হবে নাকো চুরি, মনকির নকির দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি' রে; রাখবো হেফাজতের তরে ঈমানকে মোর সাথী করে, রদ হবে না কিস্তি (মোর), জমি উঠবে না আর লাটে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

(ওগো)আমার খোকার মাসি শ্রীঅমুকবালা দাসী, মোরে দেখেই সর্বনাশী ফেলে ফিক্ করে সে হাসি।। তার চোখ প্রায় পুটী মৎসই তার চেহারাও নয় জুৎসই আবার(তার) আছে তিনটি বৎসই কিন্তু সে স্বাস্থ্যে খোদার খাসি।। সে খায় বটে পান-জর্দা তার চেহারাও মর্দ্দা-মর্দা তবু বুঝলে কি না বড়দা আমি তারেই ভালোবাসি।। শালী অর্থাৎ কি না বউ সে পনর আনাই, তারে দিয়ে একটা ‘আনি’ দাদা ঘরে যদি আনি সে বউ হয় ষোল আনাই।কি বল দাদা এ্যা? আমি তারই লাগি জেলে, মরবো ঘানি ঠেলে, তারে নিয়ে ভাগ্বো রেলে, না হয় পর্বো গলায় ফাঁসি।।
রাগঃ
তালঃ কাহার্বা
আল্লা রসুল তরু আর ফুল প্রেমিক-হৃদয় জানে। কেহবা তরুরে ভালোবাসে ভাই, কেহ ফুল ধ’রে টানে।। কেহবা ফুলের মধু চায়, কেহ চায় সে-গাছের ছায়া গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল্ সুবাসের মায়া, তুরু ছুঁয়ে বোঝে আল্লা রসুলে রসলীলা কোন্খানে।। কোন জন চাহে গুলের খশ্বু, কোন জন চাহে গুল্ খশ্বুর সাথে ফুলেরেও চাহে প্রেমিক যে বুল্বুল। জালালের সাথে জামালেও চাহে, প্রেমিক যে বুল্বুল।। আল্লারে ভালোবেসে যার গেছে সকল দ্বিধা ও ভয় রসুল তাহারে প্রেম দিয়ে কন্, আল্লা যে প্রেমময়, তিনি যে কেবল বিচারক নন, আল্লা যে প্রেমময়, মজনুর মত দিওয়ানা সে যে লাইলার মধুপানে।।
রাগঃ
তালঃ কাহার্বা
আমি কি সুখে লো গৃহে রবো সখি গো — আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি আমিও যোগিনী হবো। আমি যোগিনী হবো শ্যাম যে তরুর তলে বসিবে লো ধ্যানে সেথা অঞ্চল পাতি’ রবো আমার বঁধুর পথের ধূলি হবো আমায় চলে যেতে দলে যাবে সেই সুখে লো ধূলি হবো সখি গো — আমি আমার সুখের গোধূলি বেলার রঙে রঙে তারে রাঙাইব তার গেরুয়া রাঙা বসন হয়ে জড়াইয়া রবো দিবস যামী সখি গো — সখি আমার কঠিন এ রূপ হবে রুদ্রাক্ষেরই মালা তার মালা হয়ে ভুলব আমার পোড়া প্রাণের জ্বালা আমার এ দেহ পোড়ায়ে হইব চিতা ছাই মাখিবে যোগী মোর পুড়িব সেই আশায় পোড়ার কি আর বাকি আছে আমার শ্যাম গেছে যোগী হয়ে ছায়া শুধু পড়ে আছে।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা, ঝাঁপতাল ও কাহার্বা)

আ’ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে এয় বনমালী। আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালী॥ মুঝ্কো জাগানেওয়ালা, হো, জগ্মে তেরা উজালা তু মুঝ্কো ধূল সমঝ্কে, লে লে চরণ মে আপ্নে তুনে দিয়ে জ্বালায়ে বিরাণ মন্জিল্ কে এয় বনমালী॥ তু হামকো খাক্ ছানায়া, (আউর) ব্যাকুল আপনা বানায়া কহিঁ আউ না কহিঁ জাউ, আপনে আগে তুমকো পাউঁ খো জায়েঁ যুঁহি মিট্টি মে হাম মিলকে এয় বনমালী॥
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan