
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি অলস উদাস আন্মনা। আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর রঙীন্ মেঘের আল্পনা।। অলস যেমন বনের ছায়া নীড়ের পাখি শ্রান্ত-কায়া, যেমন অলস তৃণের মুখে ভোরের শিশির হিম-কণা।। নদীর তীরে অলস রাখাল একলা ব’সে রয় যেমন, তেমনি অলস উদাস আমি রই ব’সে রই অকারণ। যেমন অলস দীঘির জলে থির হ’য়ে রয় কমল-দলে, নিতল ঘুমে স্বপন সম অলস আমি কল্পনা।।
রাগঃ মালবশ্রী মিশ্র
তালঃ দাদ্রা
ঘোড়া-পূজার মন্ত্র : ওঁ নমস্তে শ্রী বিলাতী অশ্ব সাহেব হর্স নমোহ নমঃ। চতুষ্পদ একপুচ্ছ শৃঙ্গহীন জীব আদর্শ — সাহেব হর্স নমো নমঃ।। অ্যাই, আরে পঙ্খীরাজের বাচ্চা আমার ঘোড়া ছুইট্যা যাও। ক্যাৎরাইয়া দুই চক্ষুরে ঘোড়া ছ্যাৎরাইয়া চাইর পাও।। স্বর্গপানে ল্যাজ উঠাইয়া, (ছোট) চিঁহি চুঁহু চিঁহি চুঁহু ডাইক্যা আমরা দুজন রাত্র জাগুম ছোলা ভিজাইয়া রাইখ্যা (রে) ফাস্টো যদি না হও ঘোড়া, (তোমার) ঘোড়ানীর মাথা খাও হালা কচ্মচাইয়া খাও।। তোমার ঘোড়ানীর মাথা কচ্মচাইয়া খাও।।
নাটিকা : ‘বিলাতী ঘোড়ার বাচ্চা’
রাগঃ
তালঃ কাহার্বা

[শোন গিন্নী শুন্ছ —] আজকে হোরি ও নাগরী, ওগো গিন্নী ও ললিতে। ফাগের রাঙা জল ভ’রে দাও, ফর্সি হুঁকোর পিচ্কিরিতে॥ গাজর বিট আর লাল বেগুনে, রাঁধবে শালগম তেলে নুনে, রাঙা দেখে লঙ্কা দিও, লাল নটে আর ফুলকারিতে॥ গাইব গান দোল পূর্ণিমাতে, মালোয়ারী জ্বর আসলে রাতে, তুমি দোহার ধ’রবে সাথে, গিঁটে বাতের গিঁটকিরিতে॥ (আর) আমি লাল গামছা প’রে যাবো, লাল বাজারে পায়চারিতে, তুমি যাবে চিড়িয়াখানায়, এই মুখেতে গন্ডার মারিতে॥ (না হয়) তুমি যাও বাপের বাড়ি, পাছুপাছু যাবো আমি ওগো শ্বশুর বাড়িতে পাছু পাছু যাবো তোমার, না হয় শ্বশুর বাড়িতে॥
রাগঃ
তালঃ দাদ্রা

আল্লাহ থাকেন দূর আরশে, নবীজী রয় প্রাণের কাছে। প্রাণের কাছে রয় যে প্রিয়, সেই নবীরে পরান যাচে।। পয়গম্বরও পায় না খোদায় মোর নবীরে সকলে পায়, নবীজী মোর তাবিজ হ’য়ে আমার বুকে জড়িয়ে আছে।। খোদার নামে সেজ্দা করি, নবীরে মোর ভালোবাসি, খোদা যেন নূরের সূরয, নবী যেন চাঁদের হাসি। নবীরে মোর কাছে পেতে হয় না পাহাড়-বনে যেতে, বৃথা ফকির-দরবেশ মরে পু’ড়ে খোদার আগুন-আঁচে।।
রাগঃ
তালঃ
আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে আমার প্রাণ।। পাই না সময় ডাকতে তোমায় বৃথা কাজে দিন বয়ে যায় চলতে নারি মেনে আমার নবীর ফরমান।। দুনিয়াদারির চিন্তা এসে মনকে ভোলায় সদা তাইতো মনে তোমায় স্মরণ করতে নারি খোদা। দাও অবসর তুমি ডাকার এই বেদনা সহে না আর সংসারে এই দোজখ হতে করো মোরে ত্রাণ।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়। আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়।। ওগো ও শিল্পী, গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে, ওগো ও পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ- প্রণয়-দেবতারে। এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।। আমারে কর গুণী, তোমার বীণা কাঁদিব সুরে সুরে, কণ্ঠ-লীনা আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও ।। ১
১. এই অনুচ্ছেদটি গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।
রাগঃ মালবশ্রী মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan