
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে মোর অন্নপূর্ণা মাকে॥ অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥ নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা। অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে তোর শ্রীচরণ রাজে সেথা নে মা তাদের কাছে আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে আমার অন্নপূর্ণা মাকে॥
রাগঃ
তালঃ দাদ্রা

উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার। আহমদ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার।। যাঁহার উম্মত্ হ’তে চাহে সকল নবী, তাঁহারি দামন ধরি’ পুলসরাত হব পার।। কাঁদিবে রোজ হাশরে সবে যবে ‘নফ্সি য়্যা নফ্সি’ রবে, ‘য়্যা উম্মতী’ ব’লে একা কাঁদিবেন আমার মোখতার।। কাঁদিবেন সাথে মা ফাতেমা ধরিয়া আরশ্ আল্লার। হোসায়নের খুনের বদলায় মাফী চাই পাপী সবাকার। দোজখ্ হয়েছে হারাম যে-দিন পড়েছি কলেমা। যেদিন হয়েছি আমি কোরানের নিশান-বর্দার।।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ কাহার্বা
ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।। হাসান হোসেন খেলত কোথায় কোন সে খেজুর বনে পাথর-কুচি কাঁকর ল'য়ে দুম্বা শিশুর সনে সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।। মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখ রে আমার কথা; তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।। কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি' তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মজনু : আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়! আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥ লায়লী : আমার প্রেম যে অনল শিখা জ্বলে তিমির রাতে পতঙ্গরে পোড়াই আমি নিজেও পুড়ি সাথে। মজনু : একি ব্যথা একি নেশা এই কি গো প্রেম গরল-মেশা! লায়লী : তত আলো দান করে সে যত সে জ্বালায়॥
রেকর্ড-নাটিকাঃ ‘লায়লী মজনু’
রাগঃ
তালঃ দাদ্রা

প্রভাত বীণা তব বাজে হে উদার অম্বর মাঝে হে।। তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে রাজে হে।। তব আনন্দিত গভীর বাণী শোনে ত্রিভুবন যুক্ত পাণি মন্ত্রমুগ্ধ ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে।।
রাগঃ ভৈরবী
তালঃ তোওড়া

আর লুকাবি কোথা মা কালী বিশ্ব-ভুবন আঁধার ক’রে তোর রূপে মা সব ডুবালি।। সুখের গৃহ শ্মশান ক’রে বেড়াস্ মা তায় আগুন জ্বালি’ দুঃখ দেবার রূপে মা তোর ভুবন-ভরা রূপ দেখালি।। পূজা ক’রে, পাইনি তোরে মা গো এবার চোখের জলে এলি বুকের ব্যথায় আসন পাতা ব’স্ মা সেথা দুখ্-দুলালী।।
রাগঃ বাগেশ্রী
তালঃ একতাল
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan